মোদের কলেজ লালমাটিয়া

ও আমাদের লালমাটিয়া কলেজ,
তুমি যে আমাদের দাও কত নলেজ।
তোমার জন্যই আজ আমাদের এখানে আসা,
তাইতো তোমার জন্য এতো ভালোবাসা।
তুমি মোদের দাও যে কত জ্ঞানের আলো,
তাইতো মোদের লাগে কত ভালো।
নিত্যনতুন কত মেয়ের যাওয়া-আসা,
তারই মাঝে আমাদের অনেক ভরসা।
কত মেয়ে যে আসে কত আশা নিয়ে,
শেষপর্যন্ত কিছু না পেয়ে করতে হয় যে বিয়ে।
কত মেয়ের স্বপ্ন যে হবে ডাক্তার-ইঞ্জিনিয়ার,
আবার অনেকের আশা শুধুই চাকরি পাওয়ার।
অনেকে বড়লোক স্বামী পাবার আশায় এখানে আসে,
স্বপ্ন ভগ্ন হয় যখন যৌতুক চেয়ে বসে।
বাবা-মা অনেক আশা নিয়ে পাঠায় এখানে পড়তে,
মেয়েরা সে স্বপ্ন ভেঙ্গে যায় হেথায়-সেথায় ঘুরতে।
বাবা-মা জানে ও না মেয়েদের কান্ড-কারখানা,
কলেজেতে পড়ে মেয়ে তাই ভেবে থাকে আটখানা।
বারান্দাতে দাঁড়িয়ে কত মেয়ে টাঙ্কি মারে,
ধরা পড়লে ম্যাডাম-স্যারেরা মুখের ধমক ছাড়ে।
ফার্স্ট ইয়ারে পড়ে মেয়েরা মনের আকাশেতে উড়ে,
সেকেন্ড ইয়ারে উঠে মেয়েরা মরার মতো পড়ে।
ভালো রেজাল্ট পেয়ে মেয়েরা কলেজটাকে ছাড়ে,
ফেলটু মেয়েরা হাপুস-হুপুস কাঁদে হাত-পা ছুঁড়ে।
খারাপ মেয়েদের কলেজেতে হয় যে আবার ঠাঁই,
পাশ করা মেয়েরা কলেজটাকে জানায় গুডবাই।

মোট পড়েছেনঃ ৭৭৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. কবিতায় কলেজ জীবনকে বর্ণনা করা যথেষ্ট কষ্টসাধ্য বিষয়। আপনি সুন্দরভাবেই তা পেরেছেন। কলেজ জীবন অনেক মধুর একটি ছোট্ট সময়।

    ভালো লাগলো আপু।

  2. দিদি কলেজ নিয়ে ভাবনা, পড়ে অনেক ভালো লাগালো।
    তবে দিদি এত্তো কিছু জানা ছিলনা কারন কলেজে যাওয়া হয়নি, আর যাওয়ার ও সুভাগ্য হয়ন কুনু নরক এক দুই ক্লাস পড়েছি।
    ধানব্যাদ দিদি আপনার জন্য রইলো শুভ কামনা ভালো থাকুন সবসময় ।

  3. কত মেয়ে যে আসে কত আশা নিয়ে,
    শেষপর্যন্ত কিছু না পেয়ে করতে হয় যে বিয়ে।
    কি চমৎকার লিখেন আপু, দারুন ।

    বারান্দাতে দাঁড়িয়ে কত মেয়ে টাঙ্কি মারে,
    ধরা পড়লে ম্যাডাম-স্যারেরা মুখের ধমক ছাড়ে।

    হাহাহা- চমৎকার / নিরেট বাস্তবতার পরশ পেলাম প্রতিটি কথায়। অসাধারণ উপস্থাপন । শুভকামনা।

  4. গোপন খবর সব তো ফাঁস করে দিলেন হা হা হা 😀
    বারান্দায় দাঁড়িয়ে টাঙ্কি মারে…দেখি সময় পাইলে সামনের রাস্তার মোড়ে একটু আড্ডা দেবো নি 😜😺

  5. বাহ্। ছন্দে ছন্দে কলেজে জীবনের বর্ণনা.. আসলেই স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কলেজে ভর্তি হই তখন সবারই দুচোখে কতো স্বপ্ন থাকে..
    খুব ভালো লাগলো আপু।

  6. লালমাটিয়া কলেজের ছাত্রীদের সাত কাহন ছন্দে ছন্দে বেশ চমৎকার ভাবে ফুিয়ে তুলেছেন আপু।

    ……………ভালোলাগা জানিয়ে গেলাম।

মন্তব্য করুন