মনের আকুলতা

এসো মন
এসো খেলা করি,
এক হাতে খাতা আর
অন্য হাতে কলম নিয়ে,

আমার খাতায় তোমায়
আর তোমার খাতায় আমায় নিয়ে
চলবে আঁকা আঁকি!

নয়তোবা লিখে দিয়ো,
কোনো ছোট্ট বিন্দু!
যার কেন্দ্রে হবে আমার অবস্থান।

নয়তো কলমের আঘাতে
ছিদ্র করে দিও তুমি
আমার সমান্তরাল বুক!

নয়তো লাজে লুকিয়ো নিও
অগচরে অন্য কোথাও মুখ.…

তোমার আঘাতে হবো আমি
ছিন্ন-ভিন্ন হবো অসমান!
হয়তো আদর করে তুমি ই আবার
এই আমাকে বক্ষে জড়াবে একদিন
আপন ভেবে নিজের অজান্তেই।

আমায় ছিড়ে ফেলনা!
আমায় দুমড়ে মুচড়ে দিও না!
আমার মাঝে লিখে যেও
তোমার যতো দুঃখ
তোমার যতো আনন্দ।

আমি আমার মাঝে তোমাকে___
শুধু তোমাকে নিয়েই
আজন্মের পথ পাড়ি দিতে চাই।
তোমার আঘাতেই আমি,
ক্ষত-বিক্ষত হতে চাই।

তোমার প্রতিবারের স্পর্শে
আমি প্রাণ ফিরে পেতে চাই,
আমাকে তোমার কাছ থেকে
কখনো আলাদা করোনা

মোট পড়েছেনঃ ১,০১৬জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ছোট ছোট ইচ্ছেতে প্রচুর আবেগ
    খুব বেশী চাওয়া নয়
    ” আমাকে তোমার কাছ থেকে
    কখনো আলাদা করোনা ” — কথাটি যেন শুনতে পেলাম আমি ।

    ভালো লিখেছেন ।
    শুভ কামনা ।

    1. হা হা হা হা তাই নাকি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
      এই সব আবেগ কারো কাছে হাস্যকর মনে হয়।
      কারো কাছে মনে হয় পাগলের প্রলাপ।

    1. এই রকম পাগলের প্রলাপ কোন প্রেমিকা তো থাক দূরে গরু – ছাগল ও শুনে না। আর যার জন্য লিখেছিলাম সে শুনে নাই। তার শুনার মত সময় হয়নি। ধন্যবাদ ভালো থাকবেন।

    1. কষ্ট যার জীবন সঙ্গী তার কষ্ট ছাড়া সুখের কোন কিছু আসবে নাকি ??
      সুখ তার কাছে দূরের ঐ তারা শুধু দেখে যাওয়া দূর থেকে ছোবার সাধ্য নেই।
      ভালো থাকবেন, শুভকামনা রইলো।

মন্তব্য করুন