ভালোলাগে ভাল্লাগেনাকে

 

এই ঘন-ঘোর বর্ষা-মাদলে
ঊন-বিষ নিপাট-আলাভোলা ভাল্লাগেনাকে ভালই লাগে,
নিবিড় সানুনয় সান্নিধ্যময়তার নকশীকাঁথা জড়িয়ে;

নেই, সর্ষের ঝাল-মুড়ি,
নেই, ঘাস-শিশিরের হীরে-ঝলকানি,
নেই, এক ফোটা পাখি,
দোয়েল-শীসের বিরহ ব্যথার সম্ভ্রম,
পরী-বুকের উষ্ণ আলিঙ্গন,
নেই, ভেজা মানি-প্লান্টের উপর্যুপরি উঁকিঝুঁকি;

দেশান্তর সাগরের বাঁধা-দীর্ণ উচ্চকিত-উচ্ছলতা
অকস্মাৎ ছুড়ে দেয়া লোনা জল ভাল্লাগেনা;

দীর্ঘ আয়না-জলে ভেসে থাকা ভাল্লাগেনাকে দেখে দেখে
ভালই লাগে, ঠাট্টা-বিদ্রূপের শ্যেন-চোখ এড়িয়ে,
ভালবাসতে ইচ্ছে করে!!

আত্মবিলাপ-বেহাগের এই পা-টিপে-টিপে চলা বৃষ্টি
ভাল্লাগেনা, স্বচ্ছ জলের ভিজে-স্নান! তাও-না।

মোট পড়েছেনঃ ৮৩৯জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

    1. দেখুন এত এত বিলাসের মধ্যে ভাল্লাগেনা কে তো বাদ দেয়া ঠিক না!!
      তাই তাকেই সাথে নিলাম।
      আপনি স্বাগত জানিয়ে ট্রাই করে দেখতে পারেন।

  1. সব আসলে ঐ মনের প্রভাব। ভালোলাগা আর মন্দলাগা।
    তয় লোকে বলে প্রেমে পড়লে নাকি সবি ভালোলাগে।
    বুড়াকালে ভালোলাগাতে লাগে দাওয়াই।মাঝ বয়সে পার্কে গিয়ে হাত তুলে হা হা হো হো করলে ও নাকি ভালো লাগে।

    লালো লাগতেই হবে। আপনার ভাল্লাগেনা কে ভালো লাগলো।
    শুভ কামনা।

  2. আসতে যেতে উঁকি দেয়া,
    বিরহ -বিরতিতে পথ আগলে দাঁড়িয়ে থাকা,
    ধোঁয়াশা দুপুরে বা অরক্ষিত সন্ধ্যায়
    হঠাৎ করে চমকে উঠা….
    কে আসে যায় স্মৃতির ধুলো ঝেড়ে
    ঝরঝরা বর্তমানে ?

    বলতে ইচ্ছে করেনা… ভাল্লাগেনা।

    1. হঠাৎ উপচে আসা ঝিরি বৃষ্টি,
      বা, বন-জ্যোৎস্নার নিবিড় চমক এড়ানো বিহ্বলতায়
      থমকে যাই, থমকে থাকি-না, ভিজতে থাকা বৃষ্টিতে;
      ভাল্লাগেনাকে-ই ভালো-ও লাগে।

মন্তব্য করুন