উত্তাল ৭’ই মার্চে শিউরে উঠে নীরীহ গাঁ,
এই দিনটির অপেক্ষায় প্রিয় জন্মভূমি মা।
কানে সদা ভাসে মহানায়ক বঙ্গবন্ধুর ভাষণ,
বলিষ্ঠ তেজদীপ্ত কন্ঠ থেকে ঝরতেছে আগুন।
সে ফুলকি ছড়িয়ে পড়েছে উত্তপ্ত বাংলায়,
দেশপ্রেমিকরা সবসময় তাই শুনতে পায়।
যার স্পর্শে নীরীহ বাঙালি হল বীর যোদ্ধা,
মুছতে পারবে না কভু দেশের সব বোদ্ধা।
মরু বুকে জন্ম নিল সাহস নামের বটবৃক্ষ,
বুলেটের সামনে প্রাচীর যার বিশাল বক্ষ।
৭’ই মার্চ নিয়ে কোন লেখা শেষ হবার নয়,
এ যে সূচনার দিন জয় বাংলা বাংলার জয়।
দিনটি স্বীকার করে যে নিতে পারবে ফাঁসি,
নিঃসন্দেহে বলতে পারব তাঁদের ভালবাসি।
এই দিনে কিছু শৃগাল ছুটে বাঘের মত,
হুক্কা হুয়া করে মাতায় বন জঙ্গল যত।
সারাটি বছর থাকে তারা ইঁদুরেরই গর্তে,
এক দিনই দেখা যায় ছবি তোলার শর্তে।
নেতা হতে এই দিনে হুমরি খেয়ে পড়ে,
বাকী সময় জারজরা বেঁচে থাকতে মরে।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় তোদের ঠাঁই নাই,
তোদের মত শৃগালদের থু ধ্বিক্কার জানাই।
অসাধারণ ভাইয়া। ভালো লাগলো।
thanks, all the best,
শুভকামনা রইল।
thanks a lot of..
অসামান্য প্রিয় কবি।
মুগ্ধতায় শুভেচ্ছা রইল নিরন্তর।
many many thanks for nice comment..
কিছু বানান বারবার ভুল হয়েছে ভাইয়া। একটু দেখে নিয়েন। বঙ্গবন্ধু একজনই তার বলিষ্ঠ নেতৃত্ব অতুলনীয়। তাইতো আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল
প্রিয় আমার বানানে একটু সমস্যা হয়।ভুলত্রুটি ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব।
আর সময়ের অভাবে এত ভাবা আমার পক্ষে সম্ভব নয়।মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।ভাল ও সুস্থ থাকুন সবসময়।
শুভকামনা কিন্তু মন্তব্য বাংলায় লিখলে ভালো হয় ভাই।