ভালবাসার গল্প

প্রাণের চেয়ে বেশী আমি-
                     তোমায় ভালোবাসী,
নিঃসন্দেহে পড়তে পারব-
                     তোমার জন্য ফাঁসি।
এপাশ ওপাশ করি রাতে-
                     ঘুম নাহি আসে,
চোখ বুজিলেই স্বপ্নে দেখি-
                     তুমি আমার পাশে।
এত ভালোবাসি তোমায়-
                     তবু কর হেলা,
তোমার কথা ভাবতে ভাবতেই-
                     কেটে যায় বেলা।
এই দেহের শিরায় শিরায়-
                     মিশে আছ তুমি,
মনটা দিয়ে অনুভব করনা-
                     কত ভালবাসি আমি।
ভালবাস আমায় ঠিকই-
                     বলতে কেন ভয়,
তোমায় নিয়ে স্বপ্ন বুনি-
                     অন্য কেউতো নয়।
নিজের ভাল বেশী বুঝ-
                     আমার ভাল অল্প,
তোমায় নিয়ে তবুও সাজাই-
                     ভালোবাসার গল্প।

মোট পড়েছেনঃ ১,১৬৭জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. ইতিমধ্যে আমার ভালবাসার চারটি কবিতাই প্রকাশিত হয়েছে,আজকেরটি ছিল শেষ।পাঁচটি কবিতাই পরপর একসাথে প্রকাশ করব ভেবেছিলাম কিন্তু যে কোন কারণেই সেটা হয়নি।যাক যা হবার তা হয়েছে।নিম্নে পাঁচটি কবিতার সিরিয়াল দেওয়া হলঃ-
    ১💚ভালবাসার আভাস🌹।
    ২💛ভালবাসার পাল🌹।
    ৩💜ভালবাসার বৃষ্টি🌹।
    ৪❤️ভালবাসার সুর🌹।
    ৫💟ভালবাসার গল্প🌹।

মন্তব্য করুন