বিবেক

আলো -এখনো নিরব রয়েছ?
আধার- উদ্দেশ্য কী তোমার?
আলো- মানবতার পরাজয় একি মানা যায়!
আধার- সত্যি সত্যি এও কী হয়?
আলো- মুর্খ, যুবক যুবা মরছে আজ। শীলতার হানি একি মানা যায়!
আধার- কী আছে করার।
আলো- এখনো বিবেক এই কথা বলে!
আধার- প্রতিবাদ, মানববন্ধন, বিচার, সভা হচ্ছে তো।
আলো- সমবেত হই, মিলাই হাত, কাঁধে কাঁধ চলো করি প্রতিকার।
আধার- যার ইচ্ছে করুক।
আলো- হায়রে মানবতা সব দেখে এত নিরবতা।
আধার- আপন প্রাণ বাঁচা।
আলো- ধিক্কার।

বিবেকের দংশনে যখন মরিবে ,পাবে না তখন ছুটি। আজ বিবেক জাগ্রত করো নইলে হারাবে সবি। মানবতার বলাৎকারে মৃত্যুর পথে দেয় কড়া। জাতির পরাজয় আজ নপুংসকের ক্ষুধা নিবারণের কাছে বাঁধা।

মোট পড়েছেনঃ ১,১৬৪জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

      1. এতো সুন্দর ও সহজ করে লিখেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কার সাথে কার কথা হচ্ছে। একজন লেখক বা লেখিকা তখনই স্বার্থক যখন উনি তার লেখার মাধ্যমে সবাইকে এক সুতোয় বেঁধে ফেলতে পারেন।

    1. আলো আছে বলে আধার কেটে যায়। আলোর কাছে আধার চিরোকাল পরাজিত। আলোর মিহিমায় উদ্ভাসিত হোক জীবন।

      ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

    1. মমি ভাই ভয়ে থাকি কেউ লেখা বুঝলো কিনা। আপনি এতো সুন্দর করে বুঝে যান সত্যি খুব ভালোলাগে। আপনার মন্তব্যের ভাষায় মুগ্ধ হই।
      কৃতজ্ঞতা।

  1. চারিদিকে অন্ধকারের সানাই বাজছে।মুক্তি কিছুতেই মিলছেনা।এ এক নষ্ট জন্ম প্রেক্ষাপট।খুব সাহসী লেখা-ধন্যবাদ জানাই এমন মানসিকতার জন্য।

    1. ভালোলাগে যখন কেউ লেখাটি বুঝে মন্তব্য করে। সে মন্তব্য উপদেশ হোক আর বাহবা হোক।নিজেকে চেনার একটা পথ থাকে।
      ধন্যবাদ আপনাকে লেখাটি অনুধাবনের জন্য।

  2. ধন্যবাদ বা বাহবা নিতে একজন লেখক কখোনো নিখেন না। আত্ম তৃপ্তি তখনি আসে যখন সে তার ম্যাসেজ টি অন্যের কাছে পৌঁছে দিতে পারে।লেখক হিসেবে এটা দায়বদ্ধতা ধন্যবাদ প্রাপ্তি নয়।

    ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।কৃতজ্ঞতা উৎসাহ দেবার জন্য। ভালো থাকবেন।

মন্তব্য করুন