বিবর্ণ সময়

আজকাল কলম কথা বলছে না, অসাড় হয়ে গেছে।
অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ডায়েরীর শ্বেত-শুভ্র জমিনটাকে।
কিছুতেই সন্ধি ঘটছে না কলম-ডায়েরীর।
কলম যতই ভালোবেসে আলিঙ্গন করতে চায়,
ডায়েরী বুকে নিচ্ছে না শব্দের ঝুলি, কাব্য ব্যঞ্জন।
প্রকৃতির বর্ণ, গন্ধে এখন আর শব্দরা লুটোপুটি খায় না।
বর্ষা গিয়ে শরতের পালে যৌবনের জোয়ার এসেছে,
চারিদিকে আগমনী বার্তা- বিষণ্ণতায় রঙের প্রলেপ পড়েছে।
অনুগামী স্বপ্নগুলো পথ ভুলে আজ সমাধিস্থ শিরিষ/মেহগনির ছায়াতলে,
আকাশসম ভালোলাগা গুলো ডুবে মরেছে মধুমতি/তালতলার সলিল সমাধিতে।

 লাল বেনারসিতে বিবর্ণ প্রজাপতি পার্থিবজীবনের ধ্রুপদী সুরের জলাঞ্জলি এঁকে যায়।
অবসাদের ভীড়গুলো মনের আকাশে জমা হয়ে মেঘ হয়ে ছুটছে অনির্বার,
বিষণ্ণ ঘাসফড়িংয়ের দল উড়ছে উদ্দেশ্য বিহীন শীতল জলরাশির আগমনী-বার্তায়।
ময়ূরপঙ্খী কচুরিপানার সৌন্দর্য বিকশিত হয় পথের ধারে অবহেলা আর অযত্নে।
সমুদ্রের লোনা জলে ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখের প্রাচীন ইতিহাস বিলীন হয়ে যায়,
ধ্রুপদীতে অশ্লীলতার বসন জড়িয়েছে বিশুদ্ধ সরোবর উলঙ্গ করে।
সোমরসের ভরা যৌবনে দ্বিরেকের আত্নাহুতি লুব্ধকের পেয়ালায়।

মোট পড়েছেনঃ ৯২৭জন আজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

    1. প্রথম মন্তব্য কারী হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা ভাইয়া। চমৎকার মন্তব্যের জন্য একরাশ ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  1. “সমুদ্রের লোনা জলে ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখের
    প্রাচীন ইতিহাস বিলীন হয়ে যায়,”
    দিদির তরে করি প্রার্থনা
    যাতে বিবর্ণ সময় সদা কেটে যায়।
    ভাল লাগলো শুভ কামনা।

    1. অফুরন্ত ধন্যবাদ আপনাকে। এমন ভাবে উৎসাহ দেবার জন্য কৃতজ্ঞ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  2. সমুদ্রের লোনা জলে ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখের প্রাচীন ইতিহাস বিলীন হয়ে যায়,
    ধ্রুপদীতে অশ্লীলতার বসন জড়িয়েছে বিশুদ্ধ সরোবর উলঙ্গ করে।
    সোমরসের ভরা যৌবনে দ্বিরেকের আত্নাহুতি লুব্ধকের পেয়ালায়।

    অসাধারণ প্রকাশ

    1. চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞ। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. অগ্রীম লেখা বুকিং দিলেন!! ভালো ভালো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন। শুভ কামনা সতত

  3. লেখা মাথায় জট পাকাতে থাকে অথচ লিখতে না পারা এটা খুবই কস্টের আর মনোবেদনার। অথচ তারপরেও চমৎকার একটি লেখা লিখলেন কিন্তু আপু। পড়ে ভালো লাগলো। আসলে সময়টাই কেমন বিষণ্ণ যাচ্ছে।

    শুভকামনা সবসময়।

    1. ঠিক ভাইয়া সময়টা খুব খারাপ যাচ্ছে। অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু লিখতে বসলে জট পাকিয়ে যাচ্ছে। পাশে থাকার জন্য কৃতজ্ঞ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন অবিরত শুভ কামনা।

  4. প্রথমেই নতুন কর্মস্থলে যোগদান করায় জানাই অভিনন্দন।

    সোমরসের ভরা যৌবনে দ্বিরেকের আত্নাহুতি লুব্ধকের পেয়ালায়।
    বাস্তবতার গন্ধ আছে।

    1. অসংখ্য ধন্যবাদ আপু। সত্যিই সময়টা অন্যরকম যাচ্ছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা আপনার জন্য। শুভ সকাল

    1. শুভ সকাল ভাইয়া। অফুরান কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে এভাবেই পথ চলতে চাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  5. ধ্রুপদীতে অশ্লীলতার বসন জড়িয়েছে বিশুদ্ধ সরোবর উলঙ্গ করে।
    সোমরসের ভরা যৌবনে দ্বিরেকের আত্নাহুতি লুব্ধকের পেয়ালায়।****প্রত্যেকটি লাইন এ সময়ের বাস্তবতা। আমাদের মনের কথা। ভীষন ভালো লাগলো দিদিভাই।
    শুভ কামনা।

    1. শুভ সকাল আপু। আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা বারবার মুগ্ধ করে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  6. আজকাল আমারও সত্যি কলম কথা বলছে না,
    পড়ে গেছে কলমের কালি,
    নয়ত বা কলমই হয়ে গেছে অলিখিত কলম।
    কলমের সাথে সাথে ডায়েরীটাও অকেজো হয়ে গেছে,
    আরে! শুধু পেপার খুললে, নেট খুললে সব যায়গায় শুধু নির্যাতন আর যন্ত্রনার খব্র,এই পরিবেশে কলম আর আমারও চলছে না,শুধু হতাশা গ্রাস করছে।
    শুভকামনা আপু।অসাধারণ লেখনী।

    1. সত্যিই এমনি হচ্ছে। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আন্তরিক ভাবে। তবুও লিখুন । ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা অফুরান

  7. ডায়রী কলমের সন্ধি না হলেও
    আঙ্গুল আর মোবাইলের কীবোর্ডের হয়েছে দারুণ মিলবন্ধন।
    কলম থেমে গেলেও আঙ্গুল চলছে হরদম
    কলম অসাড় হলেও মস্তিষ্ক ঠিকই আছে সক্রিয়
    তাতেই হবে নতুন নতুন সৃষ্টি
    ভালো থাকবেন দিদিভাই

মন্তব্য করুন