ভালোবাসা তুমি হাঁটছ কেন একা,
আমিও তোমার পায়ে পা রেখে হাঁটতে চাই।
ভালোবাসা তুমি রোদে পুড়ছ কেন একা,
আমি যে তোমার রোদে পোড়া গায়ের গন্ধ শুকতে চাই।
ভালোবাসা তুমি বিষণ্ন বিকেলে কেন একা,
আমি যে তোমার সমস্ত বিষণ্ন বিকেল নিমিষেই শুষে নিতে চাই।
কারন-
কোন এক তপ্ত রোদে আমিও পুড়ে পুড়ে হচ্ছিলাম ছাই,
বিষন্ন বিকেলে হেঁটেছিলাম অনেক পথ একা নিঃসঙ্গ,অযথা,অর্থহীন,এলোমেলো।
আমার সেই অযথা সময়ে তুমিই শুধালে-
বসব কি কাছে? করব কি ভাগাভাগি যা -আছে আমার, আর যা আছে তোমার?
অপলক দেখেছি-বিশ্বাসে,মায়ায়,মমতায়,প্রেমে এবং নিয়ে-দিয়ে শুরু করেছি ভালোবাসা-বাসীর গভীর খেলা।
মোট পড়েছেনঃ ১,০২৫জন
আজ পড়েছেনঃ ০জন
ভালবাসা কখনই একা নয়। দুটি মননের যোগ ফল।
দারুন হয়েছে আপু।
ঠিকই বলেছেন ভাইয়া।
শুভ কামনা রইলো।
ভালো থাকবেন।
ভালোবাসা তুমি রোদে পুড়ছ কেন একা,
আমি যে তোমার রোদে পোড়া গায়ের গন্ধ শুকতে চাই।
ভালোবাসা তুমি বিষন্ন বিকেলে কেন একা,
আমি যে তোমার সমস্ত বিষন্ন বিকেল নিমিষেই শুষে নিতে চাই।
বাহ্ বেশ লিখেছেন রুকু আপু।
ভালো লাগলো জেনে খুশি হলাম।
শুভ কামনা। ভালো থাকবেন।
“ভালোবাসা তুমি হাঁটছ কেন একা,
আমিও তোমার পায়ে পা রেখে হাঁটতে চাই।”
মন ভাল নেই আমি একা কষ্ট কেন পাই
যেমন করে ইচ্ছেমতো তোমায় পেতে চাই।
ভাল লাগলো আপু। শুভ কামনা।
পরের দুই লাইন দারুন।
শুভ কামনা রইলো দাদা।
ভালো থাকবেন।
অপূর্ব প্রকাশশৈলী ,শুভ কামনা নিরন্তর।
আপনার জন্যও শুভ কামনা।
ভালো থাকবেন।
বাহ্ আপু চমৎকার লিখেছেন কিন্তু। আবেগে ছুঁয়ে গেল মন। রোদে পোড়া গায়ের গন্ধ শুঁকতে চাই, বিষণ্ণ বিকেল শুষে নিতে চাই দারুন লাগলো। শুভ কামনা রইলো অহর্নিশি
আপনার প্রতিও ভালোবাসা রইল দিদি।
ভালো থাকবেন। শুভ কামনা।
ভালবাসা মানে ক্লান্তহীন
সারাবেলা সূর্য জীন———চমৎকার কবি আপু
শুভ কামনা লিটন ভাই। ভালো থাকবেন।
ভালোবাসা সমান্তরাল হলেই ভালো।
বিষণ্ন বানান এটা হবে। ( ণ + ন)। সম্পাদন করেন।
ধন্যবাদ
ঠিক করলাম কিন্তু এমন হয়ে গেল।যাই হোক শুভ কামনা। ভালো থাকবেন।
বিষন্ন বিকেলে হেঁটেছিলাম অনেক পথ একা নিঃসঙ্গ,অযথা,অর্থহীন,এলোমেলো
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।
যে ভালোবাসা খারাপ সময়ে সঙ্গ দিয়েছে
ভাগাভাগি করে নিয়েছে মন্দ ভালো তা কিছু ছিল
সেই ভালোবাসাকে একলা পথে ছাড়া
রোদে পুড়তে দেওয়া একদম ঠিক হবে না
দারুণ লিখেছেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ঠিক বলেছেন আপু।
ধন্যবাদ। শুভ কামনা।