দুই কন্যা

 

নদী আর বন্যা আমাদের কন্যা
মহারাণী সাজে নয়া শাড়িতে
সকাল আর সন্ধ্যে নেচে ওঠে ছন্দে
রং মাখে দাদাটার দাড়িতে

দাদা বলে দিদিভাই লেখাপড়া করা চাই
দুষ্টুমি ছেড়ে ধরো বই আজ
গুরুজনে বলে যা মন দিয়ে শোনো তা
তোমাদের মাথাতে চাই তাজ

বন্যা তো রেগে লাল
মনে হল পাঁকা ঝাল
টগবগে ঠোঁটদুটো ফুলল।
নদীটাও হেলে দুলে
চোখ লাল খাড়া চুলে
ফোঁস ফোঁস করে যেন দুলল।

সারাক্ষণ পড়ো পড়ো
জীবনটা শুধু গড়ো
শুধু পড়লেই কি মানুষ হয়!
খেলাধূলা করে যারা
অনেকেই ধ্রুবতারা
মেসি ম্যারাডোনা কি মানুষ নয়?

দাদা বলে শোনো বোন
পড়োনাকো সারাক্ষণ
সবকিছু নিয়মিত করা চাই।
লেখাপড়া খেলাধূলা
যাই কর সবগুলা
মনোযোগ দিয়ে তা ধরা চাই।

তারপর নদী আর বন্যায়
এ বাড়ির প্রিয় দুই কন্যায়
হল সেরা লেখাপড়া-খেলাতে।
তাই ছবি শপে’ শপে’
সকলেই নাম জপে
রাতদিন হাটে মাঠে মেলাতে।

—————–0 0—————

মোট পড়েছেনঃ ১,০৬৫জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. “দাদা বলে দিদিভাই লেখাপড়া করা চাই
    দুষ্টুমি ছেড়ে ধরো বই আজ
    গুরুজনে বলে যা মন দিয়ে শোনো তা
    তোমাদের মাথাতে চাই তাজ”

    দিদি বলে দাদা ভাই
    তোমার নেই কোন লাজ
    ছোট বোন চায় আজ
    হও তুমি মহা রাজ।
    খুব ভাল লাগলো ভাইজান। শুভ কামনা।

    1. আপনি আমার খুব পছন্দের একজন প্রিয় মানুষ। মা মাটি মানুষ গ্রুপের একটি পোস্টে দেখলাম ওখানকার একজন সাবেক এডমিনের বিরুদ্ধে আপনার ক্ষোভ ঝেড়েছেন। ব্লগে তার অনেক কমেন্ট থাকে বলেও অভিযোগ করেছেন। আমি কি জানতে পারি কে সেই অপরাধী???

  2. ছড়ার জাদুকর এসে গেছে। দুই বোনের এমন মিষ্টি মধুর কথোপকথন দাদার সাথে দারুন লাগলো ভাইয়া। নিয়মিত চর্চায় সবকিছু ঠিকঠাক করে রাখা যায়। ভালো থাকুন সবসময় শুভ কামনা নিরন্তর

  3. আমন হাটে মাঠে নাম জপা নদী আর বন্যা আমাদের সবার হোক
    এমন আশাই রাখি, ছড়ার ঝংকারে।
    ম্যালাদিন পরে এলেও এক ছড়াতেই আমরা মাত।

  4. আপনার লেখা পড়া মানেই অনবদ্য অনুভূতি। শুধুমাত্র ভাষায় প্রকাশ করে এর ব্যখ্যা দেয়া অসম্ভব। নিয়মিত আপনার লেখা চাই ভাইয়া।

    শুভকামনা সবসময়।

  5. ছন্দে ছন্দে কন্যাদ্বয়ের দারুণ বন্দনা
    দাদু নাতনির খুনসুটিতে জমে গেছে ছড়া

    দারুণ লিখেছেন ভাইয়া
    ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

মন্তব্য করুন