থমকে যাওয়া সময়ে লাল-চোখ বসন্ত
চাওয়াচাওয়ি করে, নিত্য সঙ্গীর মত
গায়ে গা মেখে;
না-লেখা কবিতা এখন-ই লিখে ফেলবে!
না-কী লিখি-লিখি ভাব নিয়ে /দেখিয়ে
দিব্যি জাবর কাটবে!
টুকরো হাওয়ারা আপন-মনে/আনমনে
রোমাঞ্চিত ঝাঁপি খুলে বাইরে এসে দাঁড়িয়েছে,
রোমাঞ্চিত হবে কী-না ভাবছে/ভাব নিচ্ছে,
মরীচিকার মাচায় উঠে আত্মতৃপ্তির ভান ধরে
হঠাৎ ঝিলকিয়ে বসন্ত বলে,‘দ্যাখো দ্যাখো
কবিতা নিয়ে এসেছি’!
থমকে গিয়ে, কিছু সাহস কর্জ নিয়ে ভাবি,
কী-না-কী মিলিয়ে/মিশিয়ে
রসুন-বুনানোর গল্প ফেঁদে বসবে!
তারপর-ও, তবুও ছেঁকে ধরা বসন্ত-ফুল কবিতা নেইনি,
বৈধ-অবৈধতার আড়ালে অজস্র রসদের
ঝুঁকে পড়া সন্ধিক্ষণে ভালোবাসার ভাবনা বিলোতে চাইনি;
ফী বছরের মত বসন্ত আবার এসেছে,
মসৃণ-অক্ষততা নিয়ে, হারিয়ে যাওয়ার
শীতল আক্রোশে, টিয়ে-ঠোটে কবিতা ঝুলিয়ে
অনুক্ষণ চোখে চোখ রেখে, গন্ধ সমীরে;
ছবি…নেটের
টিয়ে-ঠোটে কবিতা ঝুলিয়ে
অনুক্ষণ চোখে চোখ রেখে, গন্ধ সমীরে; দারুন লাগলো। শুভ কামনা রইলো
প্রথম মন্তব্যের জন্য এক গুচ্ছ শুভেচ্ছা।
ধন্যবাদ ভাইয়া। আপনাকেও এক গুচ্ছ শুভেচ্ছা
ভাল থাকুন।
বসন্তকে তো দেখছি আপনি অগ্রীম নিয়ে এলেন ভাই। পেয়াজের সাথে রসুনেরও দাম বেড়েছে, গল্প ফাদলে দোষের কি?
আমি আর আনলাম কৈ!
অনেকেই আগাম সেরে ফেলেছে বসন্ত বরণ,
রসুন মাত্র দুই শত টাকা কেজি, আরও বাড়বে দোকানি বলে দিয়েছে।
দোষের কিচ্ছু নেই ফাঁদাই যায়, আমরা ফাঁদিও।
চলুক ফাঁদা ফাঁদি
আচ্ছা, চালু থাকুক।
দ্বিতীয় মন্তব্য কারীও কিন্তু কিছু পাবার দাবিদার আছে ভাই। প্রথমের জন্য এক গুচ্ছ হলে দ্বিতীয়এর জন্য নিশ্চয়ই দুই গুচ্ছ 😀
🤣🤣🤣। একমত
আমিও!
অবশ্য অবশ্যই,
যে হারে ছবিতে হারিয়ে যাচ্ছি তাতে তিন গুচ্ছ ফুল খুব-ই কম হয়ে যায়।
হে হে হে, ধন্যবাদ ভাপু (ভাই+আপু) 😀
হা হা হা!!!
সুন্দর উপস্থাপন । 😍😍😍
ধন্যবাদ দিলাম।
টুকরো হাওয়ারা আপন-মনে/আনমনে
রোমাঞ্চিত ঝাঁপি খুলে বাইরে এসে দাঁড়িয়েছে,
রোমাঞ্চিত হবে কী-না ভাবছে/ভাব নিচ্ছে,
মরীচিকার মাচায় উঠে আত্মতৃপ্তির ভান ধরে
হঠাৎ ঝিলকিয়ে বসন্ত বলে,‘দ্যাখো দ্যাখো
কবিতা নিয়ে এসেছি
বসন্ত আহা বসন্ত! চমৎকার প্রকাশ
এমন সময় প্রিয় বসন্তকে নিয়ে লিখতেই হয়,
সামান্য প্রচেষ্টা মাত্র, ভাল থাকুন।
আপনিও ভালো থাকবেন
ধন্যবাদ আপনাকে।
এ জন্যই ঋতুর রাজা বসন্ত।
আপনাকে জ্ঞানী বলেই জানি।
ধন্যবাদ।
বসন্ত এসেছে? টেরই পেলামনাতো!! জীবনের গ্যাঁড়াকল মাঝেমধ্যে কোকিল ডাক আর কবিতাকে ভুলিয়ে দিয়ে যাচ্ছে মহারাজ।
ডরাইলে ডর, না ডরাইলে কিচ্ছু না,
যতই গ্যাঁড়াকল/ট্যাঁড়াকলের কথা কন বা না-কন, বসন্ত আপনাকে মাফ করবে না।
ফী বছরের মত বসন্ত আবার এসেছে,
মসৃণ-অক্ষততা নিয়ে, হারিয়ে যাওয়ার
শীতল আক্রোশে, টিয়ে-ঠোটে কবিতা ঝুলিয়ে
অনুক্ষণ চোখে চোখ রেখে, গন্ধ সমীরে; …
বসন্ত আজ দ্বারে দ্বারে… অবিতা পড়ে উঠলো ঢেউ মনের প্রান্তে… বসন্ত এসে গেছে… বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে মুখে বললে হবে-টবে না,
আমাদের একটু-আধটু লিখে-টিখে জানান প্লিজ!
টুকরো হাওয়ারা আপন-মনে/আনমনে
রোমাঞ্চিত ঝাঁপি খুলে বাইরে এসে দাঁড়িয়েছে,
রোমাঞ্চিত হবে কী-না ভাবছে/ভাব নিচ্ছে,
মরীচিকার মাচায় উঠে আত্মতৃপ্তির ভান ধরে
হঠাৎ ঝিলকিয়ে বসন্ত বলে,‘দ্যাখো দ্যাখো
কবিতা নিয়ে এসেছি’!
শীত না যাইতেই বসন্ত এসে পরেছে? নাকি জোরদার করে ধইরা আনলেন। আপনার কবিতাতো মাশাল্লাহ! এই জন্যে কি আপনার নাম মহারাজ? আমিও আপনাকে কি এই নামে ডাকতে পারি?
বাই দ্যা প্রসঙ্গ… ছবিটা গর্জিয়াস!!
শীতের পরেই বসন্ত, আর হৃদয়ে বসন্তের মরীচিকা আসলে দিন তারিখ নিয়ে/দিয়ে আসে না।
প্রশংসা শুনতে ভাল-ই লাগে, মন্দ শুনলেও একেবারে মন্দ লাগে না!
ভালোজেনে আপনি আপনার ইচ্ছে-খুশিতে তা আপনি বলতেই পারেন, দেখবেন পা-পিছলে যেন না যায়!
ছবি নেটের, তাই ধন্যবাদ সেখানেই দিচ্ছি পৌঁছে,
মন দিয়ে পড়ার জন্য ধন্যবাদ অনেক।
আসুক বসন্ত, আমরাও প্রস্তুত 🙂
বেশ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন মনে হয়!
বসন্ত এসেই গেলো তাহলে? মহারাজ এবারো রেডি বসন্তের ঝাঁপি নিয়ে।ব্লগ এবারো সয়লাব হয়ে যাবে বাসন্তি বিলাপে। দারুন!
অবশ্যই এসে গেছে, আপনি লুকিয়ে থেকে ত বসন্তকে লুকতে পারবেন না!
হ্যা, দেখুন আপনি বলতে না বলতেই শুরু করে দিয়েছি, আগাম প্রস্তুতিও ছিল আগের লেখা গুলোতে।
এবারে আপনিও মিছিলে /ছিজিলে আমাদের সাথে শরীক হয়ে যান, অযুহাত কে গুটিয়ে রেখে।
বেশ দিন বাদে এলেন এখানে!
ভাল থাকুন, ব্যস্ততায়-ও।
বসন্ত আগমনের প্রতিক্ষায় মোরা
আপনাকে জানাবো ফুলেল আগমনি শুভেচ্ছা।
শুভ কামনা।
টুকটাক টুকরো হাওয়ায়
বিদায়ী মাঘী-রাত শুধায়,
বসন্ত কি এসেছে বেলায়-অবেলায়
ধার করা কবিতায়, কবিতার সাথে?
বাকিটা আলাদা পোস্টে 😜😜
টুকরো হাওয়ারা আপন-মনে/আনমনে
রোমাঞ্চিত ঝাঁপি খুলে বাইরে এসে দাঁড়িয়েছে,
রোমাঞ্চিত হবে কী-না ভাবছে/ভাব নিচ্ছে,
মরীচিকার মাচায় উঠে আত্মতৃপ্তির ভান ধরে
হঠাৎ ঝিলকিয়ে বসন্ত বলে,‘দ্যাখো দ্যাখো
কবিতা নিয়ে এসেছি’!
দাদা বসন্তের শুভেচ্ছা রইলো, শুভ কামনা।