বন্ধন!

রক্ত সম্পর্ক নয়ত সম্পর্ক, ক্ষনিকের মায়া, আবেগ ভালোলাগা, ভালোবাসা মিটায় প্রত্যাশা, কতদিন, কতক্ষন! এই ভালোবাসা জন্ম হইতে জন্মান্তর। কিন্তু আমরা কি কেউ কারো হইতে রাখি প্রত্যাশা!
জন্ম-সৃষ্টির জন্মদাতা সব দিয়েও সব থেকে বঞ্চিত করেন! স্থায়িত্ব কতক্ষন!
এই ধরার সকল বন্ধন ক্ষনস্থায়ী। সংগে কি আছে কিই বা যাবে জানি কি কেউ? সকল বিশ্বাস রাখি তার উপর। এই তো সৃষ্টির মায়াজাল। আসে আর যায়। সব খবর তার কাছে।

পৃথিবী চিরস্থায়ী না, সকল মানুষ অবগত। তারপর ও আমরা চিরস্থায়ী অবিনশ্বর হয়ে থাকার বন্দোবস্ত করি। তাই গড়ি ইমারত, ধন সম্পদ, আগমনি সন্তানের ভবিষ্যৎ। কিন্তু কোন ব্যাক্তি কি শিউর দিতে পারবে আগামি এক মুহুর্ত পর এটা আমার ব্যাবহার যোগ্য ? না না না। এটাই আসবে উত্তর।

তবুও কেন বড়াই!!!!

কেনই বা এতো জমানো ইচ্ছে!!!

হে আল্লাহ, হে ইশ্বর, হে ভগবান,মানুষ তোমার সৃষ্টির অমুল্য অবদান।

মোট পড়েছেনঃ ১,২৯৪জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. “জন্মিলে মরিতে হয়” তা আমরা সবাই জেনেও ধনসম্পদের লোভ থেকে বঞ্চিত নই। আশা ছাড়তে রাজি নই। টাকার পেছনে দৌড়াতেও পারি। দৌড়াইও। এতকিছুর পরও একদিন আমাদের সবকিছু ছেড়ে চলেই যেতে হচ্ছে। কিসের টাকা, কিসের কড়ি। একদিন তো যাবো ছাড়ি।

    1. সড় রিপুই মানুস্কে ধংস্ব ও সরবস খাইল দাদা। আবার চিন্তা করি মানুস খারাপ হবে বিধায় নরক বা দোজখ স্রিস্টি। তাই আবার ভাবনা থেকে সরে আসি।

  2. তবুও আমরা বড়াই করি , অস্থায়ী পৃথিবীর চির-অস্থায়ী সব কিছু নিয়েই। বিচিত্র পৃথিবীর মায়া ত্যাগ করা খুবই শক্ত।

    শুভ কামনা 🌹🌹

  3. মায়া ত্যাগ করতে না চাইলেও করতে হয় অজান্তেই সেই স্রিস্টি করতার ইচ্ছে মুহুরতেই, কারো কোন অজুহাত এখানে নেইই নেই।
    শুভেচ্ছা রইল আপু। শুভ সকাল। 🇧🇩

  4. ইতিহাস নিজ গতিতেই চলে। সমস্যা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করে না। তাইতো পৃথিবীতে এতো অশান্তি!

  5. ক্ষণস্থায়ী এই জীবনটাকে না পাওয়ার হতাশায় কেটে দিই আমরা।কতোটা নির্বোধ ভাবা যায়।ধন সম্পদের পিছনে ছুটতে ছুটতেই জীবন শেষ

মন্তব্য করুন