বন্দী

আমি নিদ্রাহীন শহরে এক-রাত্রী
পৌঁছে গেছে জমে ঘরে মানুষ পোড়া গন্ধ।

বন্দী মা-গো শহর বন্দী
চারদেয়ালের ঘরে,
বন্দী মা-গো বিবেক বন্দী
হিংসা করে মরে /
মা-গো কেউ মরেছে আগুন তাপে
কেউ মরেছে দুঃখে,
মা-গো তোর ছেলেটা মরছে আজ
স্বপ্ন গুলুর পিছে!

বন্দী মা-গো মায়ার মানব
নিন্দিনিয় কাজে,
হঠাৎ মা-গো লেগেছে আগুন
কোথায় দেবো ঝাপ
আগুন তখন ঝাপিয়ে ধরে
করেনিতো মাপ /

মা-গো কেউ মরেছে ঘুমের ঘরে
কেউ মরেছে দুঃখে,
মা-গো তোর ছেলেটা মরছে আজ
স্বপ্ন গুলোর পিছে!

মা-গো লাগেনিতো তোমার নাকে
মানুষ পোড়া গন্ধ,
যদিও লাগে কাঁদিস না-মা
তোর ছেলে টা শান্ত /
মাগো ঢাকা শহর ফাঁকা আজ
শ্মশান ঘাটের ছাঁই,
জমের ঘরে জিয়ন্ত মানব
লাশের বিছানায় /

মোট পড়েছেনঃ ১,৩১২জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

    1. ধন্যবাদ শ্রদ্ধে বাবু ভাই, ভালো লাগা অফুরন্ত।
      বিজয়ের মাস ডিসেম্বর, আপনাকে জানাই বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা।

মন্তব্য করুন