ফিল মি

ভোরের ফুল-পাখি জেগে উঠার আগে,
রোঁদেলা রবির পিপাসিত অণলে
শিশির শুষে নেবার ক্ষণে,
ফুঁটে উঠো মোবাইল- স্ক্রিনে রাঙা গোলাপের মতো।

নাস্তার টেবিলে ভাজি-ডালের উপর্যুপরি আহ্বানকে তোয়াক্কা করি
পরোটায় মিসিং সুজির হালুয়া ;
কেন জানো?
সুজির হালুয়ায় তুমি থাকো কড়া চিনির স্বাদ হয়ে।

দুপুরের ভাত কমই খাই এখন,
সেই-যে সেই-বার কালাভুনায় বেশি খাওয়া ভাতটুকু
পেট ভরিয়ে মনটাও ভরে দিলো!
এরপর আর খাওয়া যায় তোমায় ছেড়ে একে-লা?

বিকেল টা আর অবসর নিতে চায় না,
আধা-বেলার আঁকুপাঁকু কথা-মালা
গল্প হয়ে ব্যস্ত থাকে তোমার সনে!
কত কথা! গল্প নয়তো কি!!

সন্ধ্যা ঘনিয়ে আসে সূর্যের রঙ বদলে দিতে
তুমি কেন আসছো না?
এখন এই বেলায় না এসে, ফের বেলায় এসে শুধাও “ ফিল মি? ”!

তাজ্জব জিজ্ঞাসায় হতবাক হই সখা,
তোমার অবদানে, কারণে বা অকারণে,
লাইফ আমার বর্তমানে
সুপার-ডুপার ফিল্মি;

ফিল মি ❤❤ফিল মি ❤❤

★ অ-কবিতা
★ ছবি – নেট 🙂

মোট পড়েছেনঃ ১৭৬জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. “দুপুরের ভাত কমই খাই এখন,
    সেই-যে সেই-বার কালাভুনায় বেশি খাওয়া ভাতটুকু
    পেট ভরিয়ে মনটাও ভরে দিলো!
    এরপর আর খাওয়া যায় তোমায় ছেড়ে একে-লা? “

    বা : সুন্দর তো !
    একা একা কম খাওয়া যায় জানি
    কিন্তু কালো ভুনা যদি আবার থাকে
    তবে কি কম খাওয়া হবে। ?
    শুভ কামনা।

    1. হাহাহা, ফাঁকিটা ধরে ফেলেছেন দাদা!! কম খাওয়া হবে না আসলে। তবে মিসিং তো কিছু থাকেই। কালাভুনার সাথে কৃষ্ণের উপস্থিত অবদানও যে আমার চাই। কালাভুনার বিল দিতে হবে না? 😜😜

  2. হায়রে চিনি তুই দিবিনা স্বাদ
    মিষ্টি বলিয়া বাদ।
    কালাভুনা পেটুক জানি,
    থাকলে পাতে কম খাবে বুঝি।

    যাক ফিল হোক সারাক্ষন প্রতিনিয়ত। তারে গেঁথে থাক মন মাঝে।

    1. সেটাই। কেমন করে খাইদাই, কেমন করে ঘুমাই! কিছু না বুঝে আবোল-তাবোল জিজ্ঞাসা করে সে 🙁

      অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো বীথি আপু ❤❤

  3. নাস্তার টেবিলে ভাজি-ডালের উপর্যুপরি আহ্বানকে তোয়াক্কা করি
    পরোটায় মিসিং সুজির হালুয়া ;
    কেন জানো?
    সুজির হালুয়ায় তুমি থাকো কড়া চিনির স্বাদ হয়ে।

    আপু কি করলেন, আমার তো এখন খেতে ইচ্ছে করছে, কই গো শুনছো, আফা লুচি হালুয়ার কথা মনে করিয়ে দিলো, আগামী সকালেই খেতে চাই। 😁

    1. হাহাহা, ভাবীর ব্যস্ততা কেন বাড়াচ্ছেন! নিজেই রেধে নিজ হাতে ভাবীকে খাইয়ে দিন ভাইজান। অপার আনন্দ পাবেন, ১০০% গ্যারান্টি দিলাম 🙂

      অবারিত শুভ কামনা রইলো 🌹🌹

    1. হ্যা, কখনো হয়তো এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তখনকার উত্তর সেইম হবে, “তোমার অবদানে আমি যথাযথ ভাবেই মরে গেছি, মৃত মানুষ খুন করতে পারে না ” 😜😜

  4. সারা বেলায়ই তো থাকে সে,
    সারাক্ষণ!
    এমন অবস্থায় ফিল মি জিজ্ঞেস করা অবান্তর।
    প্রেমময় কবিতা ভালো হয়েছে খুব।
    ছবি নির্বাচন পারফেক্ট হয়েছে।
    শুভ কামনা।

  5. দুপুরের ভাত কমই খাই এখন,
    সেই-যে সেই-বার কালাভুনায় বেশি খাওয়া ভাতটুকু
    পেট ভরিয়ে মনটাও ভরে দিলো!
    এরপর আর খাওয়া যায় তোমায় ছেড়ে একে-লা?

    এরপর সত্যিই আর খাওয়া যায় গো

    কখনো সখনো কবির কবিতার সাথে
    মিলে যায় কারো কারো জীবনের অন্তমিল

    চমৎকার লিখেছেন আপু 💜💜💜

    1. ওহহো! আমারতো ঐ লাইনই বেশি পছন্দ হয়েছে। নিরাশার বাঁকে আশা জাগানিয়া চরের মতন!!

      মিলে যায় জীবন যাপনের ছন্দ,
      কিছু ভালোর সাথে জড়িয়ে থাক অল্প-অল্প মন্দ।

      শুভ কামনা নিরন্তর 🌹🌹

মন্তব্য করুন