প্রাপ্তি অ-প্রাপ্তির ব্যাঞ্জনা

 

তোমাকে সত্যান্বেষী ভেবে বারবার আমি হেড়ে যাই।
আমি তোমার আলোয় আলোকিত হতে যেয়ে নিক্ষিপ্ত হই আধাঁরের গুহায়।
প্রতিনিয়ত শেকল ভাঙার গান কানে প্রতিধ্বনিত হয়
নতুন প্রহরের প্রত্যাশায় ।
তোমার মৌনতা দিশেহারা করে দেয় আমায়।
তোমার চোখের গভীরতায় আমি নেই কোথাও!

আলোর অন্বেষণে আজন্মকাল অপেক্ষার প্রহর গুনে গুনে ক্লান্ত আমি।
তুমি বিশালতার মূর্ত প্রতীক হয়ে সামনে দাঁড়িয়ে সব কুলষিত ক্ষত মুছে দিতে পারোনি।
আমি ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র হই,
পায়ের নিচে মাটি সরে যায় আমার
যতবার তোমাকে স্পর্শ করতে যাই…
সংশয়ের অতলে ডুবে যাই।

কতো ত্যাগ কতো বিরহ…
চাপিয়ে দেয়া কিছু নিয়মের ভার বড্ডো ভারি হয়ে গেছে।
তবুও দাঁড়িয়ে আছি ঠাঁয়!

বুক পাঁজরে গাঁথা অভিমান বেসামাল নাটাই ছাড়া ঘুড়ি আজ।
দায়সারা শব্দ গুলো এখন কেবল প্রতীয়মান।
প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাঞ্জন বর্ণে শত রঙের প্রলেপে ভঙ্গুরতা কমেনা।
জানলার শার্শিতে প্রাপ্তি অ-প্রাপ্তির ব্যাঞ্জনা,
শত রঙের প্রলেপে কমেনা দৃশ্যত ভঙ্গুর চিত্রায়ন।
খুঁজে যাই পাণ্ডুলিপির হারিয়ে যাওয়া কিছু শব্দ।
খুঁজে যাই সেই তোমায়…

মোট পড়েছেনঃ ১,১০২জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. মনে কতটুকু প্রেম জমা হলে এরকম কবিতা লেখা সম্ভব তাই ভাবছি। প্রকৃত ভালোবাসা বুঝি এরকমই। ভালোবাসারা ডানা মেলুক মুক্ত বিহঙ্গেরর মতন। প্রেমিকার সকল ইচ্ছে পূরণ হোক এটাই কাম্য।

    ভালো লিখেছেন আপু।

    1. প্রেমিক প্রেমিকের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক।
      একটা প্রেমের কবিতা লিখতে শুরু করেছিলম শেষ হবার পর দেখি বিরোহের কবিতা।
      এজীবনে আর বুঝি প্রেমর কবিতা লেখা হবেনা!তবুও চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ্‌।
      মন্তব্য ভালো লেগেছে।

  2. কতো ত্যাগ কতো বিরহ…
    চাপিয়ে দেয়া কিছু নিয়মের ভার বড্ডো ভারি হয়ে গেছে।
    তবুও দাঁড়িয়ে আছি ঠাঁয়! –

    যেন মহাকালের দেয়ালে সাঁটা ছেঁড়া পোস্টার,,,

  3. খুজঁতে থাকুন।পেলে জানাবেন। তবে সার্থক কবি হওয়ার কবিতার জন্য শব্দ ও বাক্যের খোজঁ পেয়ে গেছেন বলে মনে হয়। খুব ভাল লাগল খুব।

      1. আপু, পাঠক যেখানে খটকায় পড়বে সেখানে বুঝার জন্যতো কবিতে প্রশ্ন করতেই পারে। আসলে কবিতাকে প্রশ্নবিদ্ধ করা নয়। জানার আগ্রহটা বেশী।

  4. কতো ত্যাগ কতো বিরহ…
    চাপিয়ে দেয়া কিছু নিয়মের ভার বড্ডো ভারি হয়ে গেছে।
    তবুও দাঁড়িয়ে আছি ঠাঁয়!
    অপ্রাপ্তির এই বেদনা আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে বিদ্যমান।
    ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইল।

মন্তব্য করুন