প্রত্ন-জীবনের ধূসর অভিসার

 

প্রত্ন-জীবন নিয়ে ভাবি,
লুকিয়ে/গুটিয়ে রেখে দেব প্রাণের গভীর-গহীন গোপন কথায়
প্রাণিত নিগুঢ় আড়াল-হীন অনুভবে।
ভুলে যাওয়াযাওয়ির দীর্ঘশ্বাস-ঝলকে স্বেদার্ত হৃদয়ে বাজে
হেঁয়ালিপূর্ণ বিষাদ-সুর,অহেতুক ঝরা বৃষ্টির বাঁকে
দুলে যাওয়া/দুলতে থাকা শত-শুভ্র-কাশবন
তুচ্ছ করি অক্ষর সচেতনতায়;

সাগর-শিথানে কী দেখ তুমি ঐ দূর-দিগন্তে, দূর-আকাশে!
করুণ আকাশে অব্যক্ত নীলের বিভীষিকা শুধুই,
প্রাণ-যাত্রার ক্লান্ত-ধূসর অভিসারে;

মোট পড়েছেনঃ ১,০০২জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. নীলের বিভীষিকা। বেদনার পাত্র হাতে দাঁড়ানো পথিককুলের ফেরাবার পথ নাই। জীবন বড়ই দূর্বিসহ।
    মৃত্যু কখন হানা দিবে বোঝা মুশকিল। সৌন্দর্য না দেখে যে যার কাজ শেষ করে প্রস্থান করি।

  2. কিছু কথা আড়ালেই রেখে দেই আমরা। আপনার শিরোনাম গুলোই এক একটি কবিতা।
    ভাইয়া প্রথম লাইনে ‘ প্রত্ন-জীবন নয়ে ভাবি, ‘ এখানে কি নিয়ে ভাবি হবে?

  3. কবিসাব কি পাথরের মূর্তি হয়ে গেলেন? আবেগ অনুভূতিরা সব শক্ত হয়ে গেলো কেন? বিরহ বিচ্ছেদে পৃথিবীর সৌন্দর্যকেও অবহেলা করছে কবি। কবিতা লেখা কিন্তু বন্ধ করা যাবেনা ভাইজান।

    1. নাহ্‌, আবজাব লেখা চালু না রাখলে তো চলিবে না।
      মূর্তি হলে পারলে তো ভালই হতো, তা তো পারলাম না।
      ঠায় দাঁড়িয়ে থেকে মজা নিতাম!

  4. পৃথিবী থেকে বিদায় নেবার আগে পৃথিবীর সবকিছুতেই অভক্তি আসে। শত চাওয়া-পাওয়াকে তুচ্ছ করে একসময় পৃথিবীর মায়া ত্যাগ সবাই করে সবাই চলে যায় পরপারে।
    আপনার কবিতায় মুগ্ধতা রেখে শুভ বিজয়াদশমীর শুভেচ্ছা জানাচ্ছি।

  5. অন্যদের মতো সুন্দর করে কবিতার কথা বলতে পারিনা, এর জন্য সত্যি আমি দুঃখিত ভাইজান।
    অপূর্ব লেখাটির জন্য ভালো লাগা রেখে গেলাম।

  6. কেন যে এতো কঠিন কঠিন কবিতা লিখেন বুঝিনা!
    আমাদের মত পাঠকের জন্য লেখা আরো সহজ করে লিখলে ভালো হয়! আসলে জ্ঞানের ডিকশনারীতে শব্দ সংখ্যা খুবই কম, তাই এমনটি হয়। আপনার জন্য শুভ কামনা সবসময়।

  7. সাগর-শিথানে কী দেখ তুমি ঐ দূর-দিগন্তে, দূর-আকাশে!
    করুণ আকাশে অব্যক্ত নীলের বিভীষিকা শুধুই,
    প্রাণ-যাত্রার ক্লান্ত-ধূসর অভিসারে;….

    নীলের বিভীষিকা দেখিনি। দেখেছি নীলের ক্যানভাসে সোনালী সূর্যের হাসি। দেখেছি অপরুপা সোনেলা।

    মহারাজ, কক্সবাজার এলাম আমি, আর ছবি সহ লেখা দিলেন আপনি!!!! অভিভুত হলাম। 🙂

    1. আপনি কবি, কবিতার চোখ দিয়ে বানিয়ে-টানিয়ে কত কী-ই-না দেখেন!
      আপনি কক্সে! হতে পারে!
      এ ছবি আমাদের, একান্ত আমাদের কুয়াকাটার!
      কখন কী লিখি তার কী কোন ঠিক-ঠিকানা আছে!

      ঠিক আছে, একটি সোনালী-সূর্যের-হাসি মেখে অপরূপা-সোনালা কবিতা দিয়ে ফেলুন।

মন্তব্য করুন