পাঠকদের ভোটে সেরা চিঠি (আপডেটেড)

যারা মডু এবং বিচারকমন্ডলীর কষ্টে হি হি হা হা করছিলেন আর আনন্দে বগল বাজাচ্ছিলেন, তাদের জন্য এই পোস্ট। অতি সত্বর চিঠি প্রতিযোগিতার সকল চিঠির মধ্য থেকে দুইটি চিঠি সিলেক্ট করে মন্তব্যের ঘরে জমা দিন। ১০ ই এপ্রিলের মধ্যে সকলের পছন্দে সেরা চিঠিটি নির্বাচিত হবে “পাঠকের নির্বাচিত সেরা চিঠি” হিসাবে। সোনেলার আমরা যেহেতু আমরাই তাই মনেহয় সংকোচের কোনই কারন হবেনা নির্বাচন করতে। নির্বাচনের সময় ভাবী, বুবু, আপু, ভাইয়া, সখা, সখী, হার্ট, ফুল (এবং যার যার তার তার) সকল সম্পর্কের ঊর্ধে থাকিতে সবাইকে অনুরোধ করা যাইতেছে। মনে রাখিবেন কেউ কারো পুরষ্কার শেয়ার করিবেনা, যতই কথা দিক। এই দুনিয়ায় কেউ কথা রাখেনা।

যারা সব চিঠিগুলো পড়ার সময়, সুযোগ করতে পারেননি তাদের সুবিদার্থে নিচের লিঙ্কটি দেয়া হলো, এখানে প্রতিযোগিতার সব চিঠিগুলোর লিঙ্ক একত্রিত করা আছে।
চিঠি সমগ্র

এই পোস্টে মন্তব্যের ঘরে অথবা ফেসবুকে এই লিঙ্কশেয়ার পোস্টে সেরা চিঠি অথবা লেখকের নাম জমা দেয়া যাবে। একজন ব্লগার শুধুমাত্র দুটি চিঠি নির্বাচন করতে পারবেন ( নিজের চিঠিতে ভোট দেয়া যাবেনা)। কারো ইনবক্সে দেয়া নাম গ্রহণযোগ্য হবেনা।
সবার জন্য শুভকামনা। আশা করি অন্যের দুঃখে-কষ্টে হাসাহাসি কিছুদিন বন্ধ থাকিবে। সবার চিন্তিত কপালের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রহিলাম—

অঃকঃ সবাইকে দুটো করে নাম নির্বাচন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্বাচিত নাম পরবর্তীতে আর পরিবর্তনের সুযোগ নেই। সকলের অংশগ্রহণে প্রতিযোগিতা আনন্দমুখর হোক। শুভকামনা। 

 

মোট পড়েছেনঃ ১,৬১৪জন আজ পড়েছেনঃ ০জন

২৭২টি মন্তব্য

  1. আমার নির্বাচন:
    ১/ ঘুমকে চিঠি – শুন্য শুন্যালয়
    ২/ প্রিয় শমশেরনগর চা’ বাগান – নীলাঞ্জনা নীলা।
    আপু এদুটো চিঠি আপনি তো পড়েছেন। কেমন লেগেছে আপনার? 🙂

    1. ২ নাম্বার চিঠি পড়েছি, অসাধারন একটি চিঠি। এক নাম্বার একবার চোখ বুলিয়েছি, আমার ভাল্লাগেনাই।
      থাংকু থাংকু কিন্তু আপনি কই থাকেন? আজব, খুঁজেই পাওয়া যায়না।

    2. ভাভু ভাইয়া আমি তো কেঁদে ফেলবো আনন্দে।
      তবে মন থেকে সত্যি বলছি পুরষ্কার পেয়ে গেছি। আমার প্রিয় চা’ বাগানকে ভালোবেসে চিঠির পোষ্টে যাঁরা মন্তব্য করেছেন, সেটাই তো আমার সবচেয়ে বড়ো পুরষ্কার।
      ভালো থাকুন ভাইয়া। 🙂

    1. খুবই সুন্দর একটি লেখা। সত্যিই তাই, কোন লেখাই বাদ দেবার উপায় নেই, তবুও যে দিতে হবে।
      আরেকটি লেখার নাম দিন, আজ অথবা কালের মধ্যে।

    1. চিঠি দুটো আসলেই চমৎকার। অনেক ধন্যবাদ মজিবর ভাই। চিন্তা করে করেই সঠিক সিদ্ধান্তে আসা যায়, এতো ভাবার কিছু নাই 🙂

  2. অন্তত পাঁচটির কথা লিখতেন। ভেবে পাইনা কিভাবে কি করে দুটা চিটি সিলেক্ট করি। অনেকের চিঠি ভাল্লাগছে। এবং ২য় টি দিয়ে দিলাম..
    প্রিয় স্বদেশ… রিমি রুম্মান।

    সুযোগ থাকলে যাদের দিতাম…

    বাবা কেমন আছ… ইঞ্জা।
    খোলা চিঠি…. ইকরাম মাহমুদ।
    প্রিয় মনিকে চিঠি… মৌনতা রিতু।
    শেষ চিঠি… নীরা সাদিয়া।
    ঘুমকে চিঠি…শুন্য শুন্যালয়।
    প্রিয় সোনেলা… মিষ্টি জীন।
    চিঠিপত্র…. ছাইরাছ হেলাল।

  3. কিভাবে কি করিব! মাত্র দুইটা ক্যাম্নে সিলেক্ট করা যায়? অন্তত পাঁচটি হওয়া উচিত ছিল। তবুও দিতে হয়…
    ২/ প্রিয় স্বদেশ… রিমি রুম্মান।

  4. কয় কুডি বয়স চাইলা গেল ভোটার আইডি ও বানাতে পারি নাই আর কোন ব্যালটে ছাপাও আজ পর্যন্ত মারতে পারি নাই।
    ;( ;( । যাইক গা ….যা আঁছে কপালে ,জীবনে এই প্রথম ….. মারলাম ছাপা।
    ১) নীরা সাদিয়া

    ২) রিমি রুম্মান

    আর
    তিনডা দিতে পারলে দিতাম , অরন্য, রীতু আর ব্লগার সজীব কে।
    কেউ মাইন্ড খাইয়েন না। সবাই ভাল লিখছেন।বুকে পাথ্থর বাইন্দা নাম দুইডা কওন লাগছে।
    মডুরা কেন যে এই অপ্রিয় কামডা আমাগো দিয়া করাইলো বুঝতাছি না।

    1. এই ছিলো আপ্নের মনে!!!!! চোক্ষে পাত্থর বাইন্ধা আমিও ভুট দেয়া দেখলাম।
      হাহাহা জাস্ট কিডিং আপা 🙂
      খুব ভালো ভোট দিয়েছেন। একটাতো আমার সাথে মিলে গেছে। বেশ বেশ!

  5. আমার ভোট আমি দেব, যাকে খুশী তাকে দেব। ভোট আমার সোনিয় অধিকার। সোনিয় অধিকারের ব্যাখ্যা জানেন তো? 🙂 কাপড়ের পর্দার ভিতরে প্রবেশ করে দুটি ভোট দিলাম।
    ১. ঘুমকে চিঠি- শুন্য শুন্যালয়
    ২. প্রিয় মনিকে চিঠি – মৌনতা রিতু।
    আশাকরি ভোটের পরে দুজনে দুটি হার্ট আমার বাসায় পৌছায়া দিবেন।
    আমার পোস্টের মন্তব্যের রেকর্ড আপনি ভেংগে দিলেন শুন্য আপু? ;( এই ছিল আপনার মনে? এই দুইন্যায় কেহ কারো নহে 🙁

  6. নির্বাচনের সময় ভাবী, বুবু, আপু, ভাইয়া, সখা, সখী, হার্ট, ফুল (এবং যার যার তার তার) সকল সম্পর্কের ঊর্ধে থাকিতে সবাইকে অনুরোধ করা যাইতেছে। এই লাইন মাথায় রেখে
    আমার সেকেন্ড ভোট
    ২। রূম্পা রুমানা -যেখানে ডাকপিয়ন পৌঁছায় না

    এবার ভোঁ দৌড় দিয়ে পালাই যাতে কেউ এসে চুল ছিঁড়তে না পারে।

  7. আমার বিচারে ১০ নাম্বারে সর্বোচ্চ নাম্বার পাওয়া ১৩ জনের নাম আলাদা আলাদা কাগজে লিখে আমার ছেলেকে দিয়ে লটারী করে দুটি তুলোছি।

    যারা লটারী জিতেছেনঃ

    # নিতাই বাবু
    # মৌনতা রিতু

    অংশগ্রহনকারী সবাইকে শুভেচ্ছা।
    সোনেলা পরিবার এগিয়ে যাক। -{@

  8. আমি একটু কনফিউজড। ভুটের টাইম শ্যাষ হইবো কি বাংলাদেশী টাইমে, আম্রিকার টাইমে, অস্ট্রেলিয়ার টাইমে নাকি লন্ডনী টাইমে? হেইডাতো কেউ কইলো না? বিদিশি লেখকও তো আছে। বাংলাদেশী ১২টা তো বাইজ্জাই গেলো।

  9. ভোটটা গোপনে দেওয়ার ব্যবস্থা করলে ভাল হত। যাই হোক দুটো ভোট দিয়ে দিলাম।
    ১) যে কাল্পনিক চিঠি পাঠানো হয়নি – আগুন রঙের শিমুল
    ২) চিঠি -প্রিন্স হেক্টর

    ষ্ট্যান্ডিং অভেশন-
    আর্জি – আবু খায়ের আনিছ
    আমার বোনের ডায়েরীতে লিখা চিঠি – গাজী বুরহান
    যেখানে ডাকপিয়ন পৌঁছায় না – রম্পা রুমানা
    প্রিয় শমশেরনগর চা’ বাগান- নীলাঞ্জনা নীলা
    বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে বাবার চিঠি -আমির ইশতিয়াক
    প্রেমের নাম বেদনা – মেহেরী তাজ

    1. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অপার্থিব, তবে আপনার ভোট কাউন্টে নিতে পারিনি। সাতদিন স্টিকি থাকার পরেও ভোট দিলেন কিনা শেষ দিন রাত বারোটার পর! 🙂

মন্তব্য করুন