পাঠকদের ভোটে সেরা চিঠি (আপডেটেড)

যারা মডু এবং বিচারকমন্ডলীর কষ্টে হি হি হা হা করছিলেন আর আনন্দে বগল বাজাচ্ছিলেন, তাদের জন্য এই পোস্ট। অতি সত্বর চিঠি প্রতিযোগিতার সকল চিঠির মধ্য থেকে দুইটি চিঠি সিলেক্ট করে মন্তব্যের ঘরে জমা দিন। ১০ ই এপ্রিলের মধ্যে সকলের পছন্দে সেরা চিঠিটি নির্বাচিত হবে “পাঠকের নির্বাচিত সেরা চিঠি” হিসাবে। সোনেলার আমরা যেহেতু আমরাই তাই মনেহয় সংকোচের কোনই কারন হবেনা নির্বাচন করতে। নির্বাচনের সময় ভাবী, বুবু, আপু, ভাইয়া, সখা, সখী, হার্ট, ফুল (এবং যার যার তার তার) সকল সম্পর্কের ঊর্ধে থাকিতে সবাইকে অনুরোধ করা যাইতেছে। মনে রাখিবেন কেউ কারো পুরষ্কার শেয়ার করিবেনা, যতই কথা দিক। এই দুনিয়ায় কেউ কথা রাখেনা।

যারা সব চিঠিগুলো পড়ার সময়, সুযোগ করতে পারেননি তাদের সুবিদার্থে নিচের লিঙ্কটি দেয়া হলো, এখানে প্রতিযোগিতার সব চিঠিগুলোর লিঙ্ক একত্রিত করা আছে।
চিঠি সমগ্র

এই পোস্টে মন্তব্যের ঘরে অথবা ফেসবুকে এই লিঙ্কশেয়ার পোস্টে সেরা চিঠি অথবা লেখকের নাম জমা দেয়া যাবে। একজন ব্লগার শুধুমাত্র দুটি চিঠি নির্বাচন করতে পারবেন ( নিজের চিঠিতে ভোট দেয়া যাবেনা)। কারো ইনবক্সে দেয়া নাম গ্রহণযোগ্য হবেনা।
সবার জন্য শুভকামনা। আশা করি অন্যের দুঃখে-কষ্টে হাসাহাসি কিছুদিন বন্ধ থাকিবে। সবার চিন্তিত কপালের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রহিলাম—

অঃকঃ সবাইকে দুটো করে নাম নির্বাচন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্বাচিত নাম পরবর্তীতে আর পরিবর্তনের সুযোগ নেই। সকলের অংশগ্রহণে প্রতিযোগিতা আনন্দমুখর হোক। শুভকামনা। 

 

মোট পড়েছেনঃ ১,৬১৪জন আজ পড়েছেনঃ ০জন

২৭২টি মন্তব্য

  1. আফা, নিজের চিডিরে নিজে ভোট দেয়া যাইবে? নাকি নিজেরটা বাদ দিয়ে? প্রশ্নটা করলাম কারণ অনেকের কাছেই তারর চিঠি সেরা মনে হতে পারে।

    1. আপু থ্যাংকস সুন্দর জিনিস ধরিয়ে দেবার জন্য। সবাই যদি নিজের চিঠিতে ভোট দেয় তাহলে কোন রেজাল্টই আসবে না। এটা সত্যি যে নিজের লেখা সবার প্রিয়। আপডেট করে দিচ্ছি। নিজের লেখায় ভোট দেয়া যাবেনা।

      1. সেটাই বলতে চাইছিলাম।
        ধন্যবাদ তোমাকে।

        আর ইয়ে, মানে কেমন যেন ভোটে খাড়াইছি টাইপ ফিলিং হইতেছে। জনগণের উদ্দেশ্যে হাত নাড়া টাইপ ছবি তুলতেও মন চাচ্ছে। 😀

      2. হা হা হা, আমিতো ভাবছিলাম কপাল কুঁচকানো সেলফি পাবো সবার, আর আপনি দেহি উল্টা। দ্যান দ্যান ছবি একখান আপলোডান চাইলে চিকা মারেন, প্ল্যাকার্ড বানান 😀

      3. হ, আইজকাল না চাইলে কেউ কিছু দেয়?
        আমার ল্যাহার যা ছিরি, কেউ চাইবোই না এদিক।
        যাই, গ্রুপে চিকা মারার জন্য কিছু রেডি করি গিয়া।
        আচ্ছা, প্ল্যাকার্ড কই লাগানো যায় ভাবতেছি ;?

      4. আপু নিচে একজন স্পিডমানি পর্যন্ত গ্যাছে। আপনার এইসব চিকা মিকা প্ল্যাকার্ড কাজে দিবো? নতুন কিছু ভাবেন। স্পিডমানির জায়গায় ফেরারীমানি টাইপ কিছু

      5. কি সর্বনাশ! আইজকাল দেহি কেউ কাউরে ডরায় না। আমার চিকা, প্ল্যাকার্ডের প্ল্যানতো পুরাই লস প্রোজেক্ট দেহি। ভাবতেছি কি করা যায়।

      1. জিগাইয়েন না জিগায়েন না হেই কথা। তাও দুইজনের নাম দিছি আমি। আপনারা কগেউ দিতারবেন এহন? ৩১টা থাইকা দুইডা নাম বাইরর করছি খুব সহজ মনে হইলো আপনাগো কাছে?

      2. হাহাহাহা মরলাম। কতা হাছাই কইছুইন। 😀

        আমি আস্তে ধীরে চিন্তা ভাবনা করে সব চিঠি আবার রিভিশন দিয়ে তারপর ভোট দেবো।
        ভোট দেওন/পাওন এত্ত সুজা? পরে যদি ভুল হইয়া যায়?

  2. প্রতিযোগিতায় যারা নামছেন, স্পিডমানি নিয়া যোগাযোগ কইরেন আমার সাথে। উপরের দেয়া নাম উহ্য কইরা আবার ভোট দিম প্রয়োজনে জাল ভোটের আশ্রয় নিম।

      1. আমার সাহসের প্রশংসা করা উচিত আপনাদের। ভুলে যাইয়েন না আপনি নিজেও কিন্তু একজন কেন্ডিডেট। দরকার পড়বো আমার। ভোট দিমু না কইলাম।

      2. স্পীডমানি চালাচালি হইতেছে এইখানে?
        মডুরা সব গ্যাছে কই?
        ব্লগে কি একজনও পুলিশ নাই?
        দরকার হইলে র‍্যাবেরে খবর দিমু কইলাম।

      3. আরে এইসব প্রকাশ্যে বলতে আছে নাকি? আপনি দেহি মহা বুকা। এইসব করতে হয় তলে তলে। ভাইসাব, আমিও কিন্ত ভুটার। আসেন বাইরে গিয়া কতা কই। এই নেন আপ্নের জইন্য গুলাপ ফুল -{@

      1. নেন আমি প্রকাশ্যে যোগাযোগ করার কথা কইলাম তাই আমারে কইলো জুয়োচুরি। আর এখন আপনার লগে যোগাযোগের মাধ্যম খুঁজে।
        দুনিয়ার আজব রঙ্গ!

        করেন করেন, এমাউনট বাড়াই দেন এইবার।

    1. সোনেলার ব্লগাররা সব দেখি বাণিজ্যের ছাত্র, গুড। তবে ইতিহাসের রিতু এলে বাণিজ্য ফেইল। আর জিন, ভূত, শাঁকচুন্নি এদের কথাতো বললামই না।

      1. ঐ ল্যাহা মানে? গররররররর! মিষ্টি আপু কী বলছে মনে নাই? এইবার নিজে না গুনতরাসিরে আয়নায় দাঁড় করান দেহি :@ @ছাইরাছ ভাউ

      2. উহ্‌, কিসের সাথে কিসের তুলনা!!
        গুনতরাসির জন্য নুপেল দিবে কইছে, সে খুশ-খবরি এখানে দিতে চাই না।
        আচ্ছা!! আপনার নকল-ফকল ল্যাহাকেও ভুট দিতে বলছেন!!
        তা দিতেই পারি, তবে!!!!!!!!!!!

      3. দেখো মিষ্টি আপু তুমি এইভাবে আমার একটা ভোটে বাগড়া দিতে পারোনা। তবে অই যে “তবে” লিখছে, অই তবের ম্যাল্লা দাম। আমার অতো পয়সা নাই, ভোট তুমিই নাও। কুবিরাজের ঘাড়ডাও সহিসালামত থাকলো! 😀

  3. পোষ্টে মন্তব্যের হাফ সেঞ্চুরি হইছে আর ওইদিকে শুন্য আপু মনে মনে কান্দে। কয়, হাফ সেঞ্চুরি করলো মন্তব্য দিয়া, কিন্তু এই হাফ সেঞ্চুরি যদি ভোট দিয়া কেবল করতো নির্ঘাত পরথম হইতাম।

    RIP VOTE

  4. সারাবারি ভোট পরছে পাঁচটা কিন্তু মন্তব্য ৬০ টা.. সাবাশ…
    ভালই লেনদেন চলিতেছে বুঝলাম। ;?
    কে কত দিবেন যোগাযোগ করেন। ডলারে আপত্তি নাই।
    তারপর ভাইব্বা দেখুম নে। ;?
    আমারতো ভোটার আইডি একখান বানানই লাগবে শেষমেষ…

  5. এইখানে একখান ভুটবাক্স থাকলে সুবিধা হইতো। মাঝে আইসা দেইখা যাইতে পারতাম কিডা কিডা ভুট পাইছে। নাকি কেউ একলাই সীল মারতেছে ;?

    1. আপু গণনা সব একবারেই হোউক, নইলে কারচুপির সমূহ সম্ভাবনা। সবগুলা যেই জাঁদরেল আর টানা টানা চোখ, একা একা আর সীল মারার উপায় আছে? 🙁

  6. এই পোষ্ট দেখে ও এর সব মন্তব্য পড়ে প্রথমেই মনে হলো থানায় না গিয়ে সরাসরি পুলিশ লাইনেই যাই। যতো ফোর্স আছে সবাইকে রেডি থাকতে বললাম। এতো যুয়োচুরি! কে কে লেনদেন করতেছে সকলকে নজরদারিতে রাখার চেষ্টা অব্যাহত আছে। লাগিয়েছি গোয়েন্দাও। শুন্য প্রধান আসামী। ভাই ওর পুলিশ হইলেও কাম হইতো না। আইতেছি আমি খাড়াও। ভোট নিয়ে এমুন জালিয়াতি! নীলনদ কৈ গেলো ;? মিশরকন্যা জলদি আসো। দেখ শুন্য কি শুরু করছে ;(

    1. দেখো তুমি আমার ভাবী বইলা এম্নে আমার পিছনে লাগবা, এইডা কিন্তু ঠিক না ;( মন্তব্য ঠিকঠাক পড়লেই বুঝবা ক্যাম্নে ব্যাবাকে আমার পিছনে লাগছে। ভোট তো দিতাছেই না, ক্যাম্নে ভোট না পাই তার ব্যবস্থা করতে আছে। ডাকো তোমার মিশর, নীলনদ, নীল আর্মষ্ট্রং,
      এই দুইন্যায় আমার পক্ষে কী কেউই নাই? ;(

      1. টিস্যু বক্স পাঠাইতেছি। কান্দো কান্দো।শালিসি মানি তাও তালগাছ আমার। ভালাপাই, তাও তালগাছ আমার। ভোটের পরে সব ভালবাসাবাসি চলপে :p এহন সব ননদভাবি সামনাসামনি! তাই চরমে পৌছে গেছে সব।

    1. সবাই কয় আমি নাকি ভাল কোরমা রান্না করি, কেমনে পাঠাই। থ্যাংকু। শুন্য এইবার ঠিক আছে। মাফ কইরা দিলাম। একখান ভোট তো পাইছি \|/ মানসন্মান রক্ষে হইছে। 🙂
      কিন্তু, প্রহেলিকা কবিতা চুরি কিন্তু থামবে না কইলাম। চুরির যায়গা বলবৎ থাকবে। শব্দের সাথে শব্দ কিন্তু চলতেই থাকবে। এখানে কুনো কম্প্রোমাইজ চলতো না। ভোট দিলেও না। 🙂 আপনার শব্দভাণ্ডারে হানা কিন্তু চলতেই থাকবে।

  7. কি সুন্দর একটা পোষ্ট! আর এই পোষ্টটাকে এভাবে জঞ্জাল বানানোর জন্য আমাকে যেন ব্যান করা না হয়। সঞ্চালক সাহেব / সাহেবা না দেখলেই হলো।

    1. ও এই কথা! কেউ প্রহেলিকারে থামাও। আমার কিন্তু মাথা গরম হইতাছে :@ মিষ্টি আপু, এমুন একখান ধমক তুমি দিতে পারলে ;(
      প্রহেলিকা :@

      1. নিজের প্রাণ যেখানে ওষ্ঠাগত সেখানে এই অধমের আর কি করার থাকে। আপনারা কে কি বলেছেন সব নোট করা আছে। ভোট নিয়ে এই আমাকে কোপানোর হুমকি। ঠাডা পড়ুক আমার উপত তাও ভালা

      2. হ , এই কথাও ঠিক। সোনেলায় সব গুন্ডা হয়ে গেছে, আমি ছাড়া😝। তাজ তো এখনো আসেইনাই। দেখি ও আসলে কি হয় ;? সজুরও দেখা নাই, নেন ভাই কোরমা খান।

      3. আচ্ছা রীতু ভাবীজান তুমি কি ইনডিরেক্টলী আমারে গুন্ডা কইছো? আর সেটা আমি ২ দিন পরে দেখতাছি?
        আসো তো আসো তুমি খালি এবার নওগাঁ ঢুইকা লও। :@

  8. ঘুমকে চিঠি – শুন্য শুন্যালয়
    শমশের নগর চা বাগান – নীলান্জনা নীলা।
    প্রিয় সোনেলা- মিষ্টি জীন।
    বাবা কেমন আছ- ইন্জা।
    অপরাগত- নীহারিকা।
    আপাতত।

  9. প্রহেলিকা পল্টিবাজ, ধান্দাবাজ, অঘটনঘটনপটিয়সি আপনার দ্বিতীয় ভোট রেখে বাকি সকল ভোট সহ আপনাকে সাময়িক ব্যান করা হইলো।

    1. ব্যান ট্যান পরে। আমারে সহজ সরল পাইয়া যে হুমকি দিছে। ভোটতো কেবল আপনারেই দিছি বাকী সবতো ঘাড় বাচাইতে ফরজ কাজ আদায় করছি।

  10. প্রিয় সঞ্চালক
    নিয়ম অমান্য করিয়া একাধিক ভোত দেয়ার জন্য আমাকে ব্যান করিবার আগে এই পোষ্টের সকল মন্তব্য পড়ার জন্য অনুরোধ করিলাম। আমিতো একাধিক ভোট দিচ্ছি এবং দিবোও কিন্তু ঘাড় মটকানোর যে হুমকি ধামকি আমি পাইছি তা যদি আপনি পাইতেন তাহলে একাধিক ভোট না দিয়া নিজের পয়সায় পুরষ্কার কিইন্যা দিতেন সক্কলেরে। সো বিবেচনার জন্য মন্তব্য করিয়া রাখিলাম।

    1. প্রিয় সন্চালক,
      আমার মত লক্ষী পক্ষী ইউনিভার্সেল খুঁজেও পাওয়া যাইবো না তাহা সবাই জানে।
      ভোটের বিনিময়ে কেউ প্রকাশ্যে ডলার ঢালার কঁথা বলেছে। সচেতন নাগরিক হিসাবে আমি তার প্রতিবাদ করেঁছি মাত্র।
      আমি ও বিবেচনার জন্য সব কিছু পরিস্কার করিয়া বলিলাম। :D) :D) :D)

  11. অনেক দুস্টামি হয়েছে। দুস্টামি যতখুশি করুন কিন্তু নামের বেলায় দুই এর বেশি নাম মেনশন না করার জন্য সকলকে অনুরোধ করা যাইতেছে। বি সিরিয়াস, বি স্টিল ম্যান, এন্ড আয়রন হার্ট। মডারেটরদের পরে কষ্ট হবে এখান থেকে খুঁজে বের করতে। সবাই লক্ষি পক্ষি হন।
    ইতি।

    1. মিষ্টি আপু এখানে আমরা কেউ আন্ডা বাচ্চা নই, সবাই বুড়ো বাচ্চা 😀 তাই কেউই মন খারাপ করবে না, নিশ্চিত থাকো। সব চিঠি পড়েছো কাজেই যে দুটো বেস্ট লাগে দিয়ে দিবা। এতো ভাবছো কেন? প্রকাশ্যে ভোট দেয়াতেই বরং স্বচ্ছতা থাকবে আপু।

      1. .কে যে আমার প্রিয় আর কে অপ্রিয় আশা করি তা আপনি আমার চিঠি পডলেই বুঝতে পারবেন। সবার লেখাই ভালো হয়েছে।প্রকাশ্যে কাউকে কষ্ট দিতে চাইছিলাম না।
        ধন্যবাদ

      2. আয় হহায় আপু আমি কি এক কাঠি উপ্রের ফান করে ফেলছি আপু?
        আপু মজা করছি।
        সে তো বুঝেছিই আপনি কাওকে অপ্রকাশ্য কষ্ট দিতে চান বলেই বলছেন।

  12. আপুরে কেমনে প্রতিযোগি হতে হয় তাই মনে নায়, তবে কেমনে বাচাই করিব ভাবতাছি।

    ডাইরেক্ট এক শন দুইজন খাতায় বাম্বার দিতে হবে এতো কঠিন কাজ সমাধান করা কুকঠিন না সুখঠিন বুঝতাছিনা আপু।
    দোড় দিতাছেন এই বুড় া বয়সে।
    দাবড়ান দাবড়ান !!!
    ভাল থাকুন। \|/

  13. এটা কি একটা আড্ডা পোষ্ট ছিলো নাকি সিদ্ধান্ত গ্রহণের জন্য পোষ্ট ছিলো? ;?
    দুইটা মাত্র সিলেক্ট করতে হবে?? পারবো না! আনপসিবল!

    তুমরা সব আমারে ছাইড়াই আড্ডা দিলা? আমারে একটু ডাকলা ও না?
    দিমুনা কোন ভোট!!!!

    1. সারাদিন ডাকছি, কেউ মোবাইল বন্ধ কইরা থুইলে আমি করুম। ইলেকট্রিসিটি ম্যাল্ললা খারাপ। কাঁন্দিস না বুবুজান। এভ্রিথিং ইজ পজিবল (সবকিছুই সম্ভব)

  14. প্রিয় মডুগণ আজ বিস্তর ভোট জালিয়াতি হয়েছে বলে মনে হচ্ছে, সকাল থেকেই মিষ্টি জিন আপু, মৌনতা রিতু আপু জঙ্গি ভাব নিয়া সারা মাঠময় ধুলাবালি উড়াইয়াছেন কমেন্টদাতার বিপক্ষের ঘাড় নামানোর জন্য, প্রহেলিকা ভাইজান চামে পইরা উপরি ইনকাম করেছেন, নীহারিকা দাদীজান তো আরো এক কাটি বাড়া, উনার স্কুলের বাচ্চা পার্টিদের মাঠে ছেড়ে সবার চুল ছিড়েছেন বিধায় ভোটদাতারা পালিয়ে বেঁচেছেন, শুন্য আপুও কম যাননা দেখছি। :p \|/

      1. ওরে বাবা, মমি ভাই যেখি শেষমেস আমার নামটাও নিল। ধন্যবাদ ভাই। সব্বাই মনে রাইখেন,আমি কিন্তু কাওরে জুরাজুড়ি করি নাই! তাই ভুটও পাই নাই। তবু প্রহেলিকা ও মমি ভাই আমার নামটা নিল একবার, এতেই আমি কত্ত খুশি, বাজাই হাত তালি :c

  15. পোষ্ট দেওয়ার পড়ে এখন পর্যন্ত পঞ্চাশবার পোষ্ট দেখেছি, কিন্তু কি মন্তব্য করব ভেবেই পাচ্ছি না। সবগুলো চিঠি পড়া হয়ে উঠেনি, আরো চারপাচঁ দিন সময় লাগবে, ততক্ষণ অপেক্ষা করি, তারপর ভোট দিবনে।

  16. সবগুলো চিঠিই আমি পড়েছি এবং ৪টি চিঠি মনে ধরেছে খুব। সেই চারটি থেকে ২টি বাছাই করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ব্লগটিমের এই ভোটাভুটি সিদ্ধান্তে আমার মাথায় ভুটভুট করতেছে।

    কারে থুইয়া কারে নিমু।
    কারে দিমু ভোট
    কে আমারে ট্যাহা দিয়া
    মাথা করব লুট।

    1. সত্যি বলতে দুটা সিলেক্ট করা আসলেই কঠিন। না জানি বিচারকরা কিভাবে এই কঠিন কাজ করছেন। চোখ বন্ধ করে দুটা নাম লিখে ফেলুন।
      ট্যাহা টুহা খুপ খ্রাপ।

  17. \|/ \|/ \|/ \|/ \|/
    ভোট এমনই হওয়া উচিৎ। প্রকাশ্যে। তবে আমি কাউকে ভোট দিচ্ছিনা। আমি মাত্র ৬ টা চিঠি পড়েছি। সবগুলো পড়ে ফেললে চেষ্টা করব 🙂

    1. আপনি দারুণ পাঠক প্রমাণ করুন 🙂
      ভোট সবার দেয়া উচিৎ। এটা আমাদের ব্লগের আয়োজন আর আমার অংশগ্রহণ থাকবেনা তা কী হয়! 🙂

  18. মন্তব্যের বন্যা দেখি!!! বাপ্রে ভয় পাইছি। তাই মন্তব্য পড়লাম না। শুধু দেখলাম দুইটা চিঠিতে ভোট দিতে হবে। এমন শাস্তি ক্যান আমারে দেয়া হইলো? ;( বেশ কয়েকটা চিঠি এতো বেশি ভালো লেগেছে যে কি বলবো! বলেই ফেলা যাক,

    ১) প্রিয় মনিকে চিঠি – শান্তসুন্দরী মৌনতা রিতু
    ২) ঘুমকে চিঠি – তিলোত্তমা শুন্য শুন্যালয়

    আচ্ছা আরও দুটোতে কি ভোট দেয়া যায়না? প্লিজ! 🙂 -{@

    1. আমিতো আর কোন চিঠি লিখি নাই, আবার কারে ভোট দিবা? নো প্লিজ 🙂
      আচ্ছা যাও আর তোমার লেখারে পঁচা বলুম না, পঁচা হইলেও না 😀
      থাংকু গুডগার্ল। @নীলাপু -{@
      হার্ট দেয়ার মানা আছে 😀

      1. ইস গুডগার্ল বলে আবার! আমি চরম নাকউঁচু মানুষ কিন্তু। পছন্দ না হলে বলে দেই(যদিও এখন ওই অভ্যাসকে কমিয়ে এনেছি)। তোমার আর মৌনতা আপুর লেখা দুটোর মধ্যে আমি আমার ফেলে আসা জীবনের গল্পগুলোকে খুঁজে পেয়েছি। তাই ভোট দিলাম। বুঝেছো?

        আমার হার্ট আরও কয়েকজনের কাছে রাখা, তাই আমিও দিতে পারলাম না। :p 😀

  19. ঘুমকে চিঠি – শুন্য শুন্যালয়।
    শমশের নগর চা বাগান- নীলান্জনা নীলা।

    অন্য সবাই মাফ কইরা দিও। ঠ্যাং পা সব ধরলাম। সবার চিঠিই কিন্তু ভাল হইছে।
    মোর কান্দন বারাইতেছে। সঞ্চালক এমন চিপায় ফেলবে বুঝতেই পারি নাই। হ্যাপ্পি ব্লগিং ;( ;(

    1. ওয়াওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও!!!
      শান্তসুন্দরী তুমি শমশেরনগর চা’ বাগানকে ভোট দিয়েছো, যেখানে আমার আত্মা বাস করে।
      বিশ্বাস করবে কিনা জানিনা, এই লেখাটি কিন্তু পুরষ্কারের জন্য লিখিনি। আমার মন বলেছে লিখতে তাই লিখেছি।
      একবার বেড়িয়ে এসো শমশেরনগর। ভালো লাগবে কিনা জানিনা, কারণ বদলে গেছে সব।

      অনেক ভালো থেকো মৌনতা আপু। -{@

      1. ও আপু, এবার যদি কোথাও যাই অবশ্যই অবশ্যই যাব। লাভ ইউ আপু। (3 (3 আর শোনো তোমার লেখার মধ্যে আমি আমার ক্যাম্পাস খুঁজে পেয়েছিলাম। তাই ভোট দিয়েছি। কতো মায়া ছিল এই লেখায় তা আমি জানি।

    1. গুড চয়েজ। এইজন্যেই তো তুই আমার বুবু। পরেরটায় এতো ভাবাভাবির কি আছে? মে হু না? :D)
      বেস্ট লেখাটিকেই ভোট দিস বুবু। লাভু (3

    1. আপনিও যোগাযোগ শুরু করেছেন বুঝি? কিন্তু আপনার লেখা নুপেল (নো বেইল) এ যাবে। কোন বেইল নাই এই লেখার। তবে যোগাযোগের উপর শর্ত সাপেক্ষে। ঝাঁপিয়ে পড়ুন।

  20. সব গুলো চিঠি পড়া হয়নি,তবে যতটা পড়েছি তোমাকে ভেবে লেখা– তেলাপোকা রোমেন এই চিঠিটা ভাল লেগেছে।
    সময় করে সব গুলো চিঠি পড়ার চেষ্টা চলছে
    🙂

    1. অনেকদিন পর দেখলাম, দেশভ্রমণ কেমন চলছে ভাউ?
      রোমেনের লেখাটা আমার মধ্যেও ঘুরপাক খাচ্ছে। বিপদে আছি সমূহ।
      পড়ে চুপিচুপি জানিয়েন তো কোনটায় দিমু।

    1. ভাই শান্তি না শাস্তি!!! বুইঝা কয়েন মুই পারছিনা। পড়েও পারছিনা কাকে রাইখা কাকে দেবো এতো বিপদে পূর্বে পড়ি নাই।

      তাঁর জন্য অন্য মন্তব্য আটকিয়ে যাচ্ছে ।

    1. সবাইকে বিপদে ফেলে পোস্টদাতা নিজেই এখন বিপদে আছে। 🙁 তবুও আম্নে চিঠি না দিয়ে কিঞ্চিত রক্ষা করেছেন। আপনারে থাংকু।
      রিভিশন চলছে। জাতিকে একটু ধৈর্য্য ধরতে হবে। তা আপনার ভোট কই শুনি?

  21. কোনটা রেখে কোনটা দিব? সিদ্ধান্তে পৌঁছাতে আমাকে লটারির আয়োজন করতে হলো অবশেষে। মৌনতা রিতু, নীরা সাদিয়া, শুন্য শুন্যালয়, রুম্পা রুমানা এই চারজনের লেখাই আমার ভালো লেগেছে। প্রাপক নির্বাচন দারুণ ছিল ৪ জনেরই। ছোট্ট ছোট্ট ৪টি কাগজে চারজনের নাম লিখে দিলাম লটারি। তা থেকে নিয়ম অনুযায়ী চোখ বন্ধ করে দুইটি তুলে নিজেই খুলে দেখি…..!!

    এবং লটারিতে প্রাপ্ত দুজনের নামই দিচ্ছি আমার পছন্দের চিঠি দুটো। স্বচ্ছ এবং নিরপেক্ষ ভাবে লটারি সম্পন্ন করেছি।

    ১মঃ রুম্পা রুমানা (যেখানে ডাকপিয়ন পৌঁছায় না !)
    ২য়ঃ মৌনতা রিতু( প্রিয় মনিকে চিঠি)

    শুন্যাপু ও নীরাপু লটারির নিয়মে আপনারা অভাগ্যবতী।
    তবে আপনাদের চিঠি দুটো প্রিয়তে নিয়েছি

    1. যখন এই পোস্ট দিচ্ছি কে হতে পারে বা কারা পেতে পারে ভোট কিছুটা ভাবনায় ছিলো। ক্রিকেট মাঠের বাউন্ডারি সাইজের মধ্যেও নিজের নাম ভাবিনি। তাই অবাক হয়েছি সবার ভাবনায় আমার নাম দেখে। এইটা সত্যি কথা …
      আর দুঃখের কথা হইলো সারাজীবন আমি লটারিতে জিতে এসেছি, এই সেদিনও কি কথায় কথায় বুবুকে বললাম সেটা আর আজ কিনা আমি অভাগ্যবতী ;(
      অনেক ধন্যবাদ ভাই, লেখাদুটো সত্যিই ভালো অনেক।

  22. ভোটঃ
    ১। চিঠি – অরণ্য,
    ২। শেষ চিঠি – নীরা সাদিয়া।

    * এছাড়াও বেশ কয়েকটি চিঠি খুবই ভালো লেগেছে। আসলে সবগুলোই খুব ভালো ছিলো। ১৯/২০ আর মতো। কিন্ত ২ এর বেশী ভোট দেয়া যাবে না তাই কি আর করা……

    যাদের নাম এখানে দিতে পারলাম না তাদের কাছে ক্ষমাপ্রার্থী।

    1. আবার ক্ষমাক্ষুমা কেনু? আমার খুবই পছন্দের দুটো লেখায় ভোট দিয়েছেন আপু। থাংকু। এবার আমি কারে ভোট দিমু হেল্পান, মাথার চুল সব পড়ে গেলো :'(

      1. এই আপু আপনি কেমনে পছন্দের কথা উল্লাখ করলেন অন্যরা আমাকে ভোত দেওয়া থেকে বিরত হতে পারেনা??

        আমার ভোত আমি দেবো মনে যে লেখা ভাল লাগে। কিন্তু ওপেন হল কেন???

        শ্মিম ওসমান কি এখানেও আছে?????

      2. @ শুন্য: চোক্ষু বন্ধ কইরা ভোট দিলাম। কেউ যাতে মাইর না দেয় তাই আগে ক্ষমাক্ষুমা চাইয়া রাখলাম।

        @ মজিবর ভাই: কি বললেন বুঝি নাই 🙁

  23. অবশেষে সকল ষড়যন্ত্রের সুকঠিন কারেন্টজাল ছিন্ন করে, সকল প্রলোভন ও কানপড়া উপেক্ষা করে, অনেক-কে
    কাঁচকলা (পাকাকলা) দেখিয়ে ‘কিছুতেই ভোট পচানো যাবে না’ এই বানী স্মরণে রেখে দ্বিতীয় মহা মূল্যবান ভোটটি প্রদান করিলাম,

    মোঃ মজিবর রহমান।

  24. আমার চিঠি যে কোনো বিবেচনায় থাকবেনা তা আমি জানি। ব্যফার্না।
    এদেশে ট্যালেন্টের মূল্য নেই, এটি কে না জানে? প্রাইজ নিয়ে ভাবিনা, আমি ভাবি অংশ গ্রহনই বড় কথা। আপু খুঁজে পাবেন তো কে কোন লেখকের চিঠিকে নির্বাচিত করলেন?

    1. ব্লগার সজীবের চিঠি সবার মনের আনাচে কানাচে ঘোরে, তার আবার আলাদা স্বীকৃতি লাগে নাকি? 🙂
      কথাতো পুরাই সত্য, এদেশে ট্যালেন্টের কোন মূল্য নেই, তারা অমূল্য। 🙂
      এতদিন ঠিকই ছিলো, আজকে একজনের নির্বাচন খুঁজে পাচ্ছিনা। মোবাইলে দেখেছিলাম এখন আর পাইনা। ম্যালা প্যারায় আছি 🙁 কেউ একটু হেল্পায় না ;(

      1. ভাভু ভাইয়া যুগ্মভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কেন হয়! থ্রী ইডিয়টসের কথা মনে আছে? ওই যে আমির খান বলেছিলো বোর্ডে রেজাল্টশিট দেওয়াটাই ঠিক না। আর বোমান ইরানী বলেছিলো তাহলে কি আমি একেকজনের কাছে গিয়ে গিয়ে বলে আসবো? 😀

        ট্যালেন্টের মূল্য দেয়না, কথাটা ১০০% সত্যি। নিজেকে দিয়েই তো দেখছি। ;(

মন্তব্য করুন