আমি এখন জীবনের মানে খুঁজি অন্ধকার গলিতে
সুখটান দেই হাতের মধ্যে দুই আঙ্গুলের ফাঁকে রাখা আগুনে
দুঃখগুলো সব ছেড়ে হাওয়ায় বৃথাই বেঁচে থাকার চেষ্টা করি
খুব বেশিকিছু চাইনি তোমার কাছে যতোটুকু ভালোবাসা পেলে
একজন মানুষ বাঁচতে পারে ঠিক ততোটুকুই চাওয়া ছিল আমার।
তোমর কাছে অবারিত আকাশ চাওয়ার ছিল না আমার, এক টুকরো মেঘ চেয়েছিলাম
যার ছায়ায় দাঁড়িয়ে তপ্ত হৃদয়টা একটু শীতল করে নিতাম।
এখন আমার অবাক করা দিন কাটে মানুষের সুখ দেখে রাতগুলো কাটে বিষন্নতায়
একাকী আনমনে হাঁটি, হাঁটি গন্তব্যহীন জীবনের বাঁকা পথে।
মোট পড়েছেনঃ ১৩৫জন
আজ পড়েছেনঃ ০জন
কবিতাটি ছোট কিন্তু ভাল লাগা রইল সমস্ত কবিতায়,,,,,,,,,,,,শুভকামনা
তবে ধরে নিতে পারি আমার শ্রম কিছুটা হলেও সার্থক
ভালো কবিতা। ভালো লিখেছেন।
ধন্যবাদ
পথ জানা নেই ক্ষতি কি? পথ খুজে নেই পেয়ে যাবই।
চেষ্টা করলে অবশ্যই পথের দেখা পাবেন।
এই সামান্য চাওয়াও দিতে পারেনি সে ?
(y) (y)
তার কাছে হয়তো এটা খুব বেশি হয়েছে। ধন্যবাদ কবিতা পাঠের জন্য
জানা পথেই চলুন। সহজ এবং সরল পথই ভালো। -{@
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য
পথ জেনে যাবেন. অপেক্ষা একদিন শেষ হয়.
অপেক্ষা একদিন শেষ হয়। সেই শুভ দিনটির জন্য আছি
ভালো লেগেছে অনেক … (y)
আপনাদের এমন ভাল লাগাই আমার পরম পাওয়া