নীড়

এই ধরণীর ধারায় জন্মেছিনু
একদা দু’জনে কোন ক্ষণে
তোমাতে-আমাতে এসেছিনু
মিলন তিথি হয়েছে একই সনে।

গেথেছিনু মালা পরেছিলে তুমি
লেগেছিলো মোহ মন পুরিতে
লক্ষ্য পুরণে গেয়েছিলে তুমি
তোমারে চায় আমি হৃদয় খনিতে।

যক্ষনি হইলো দেখা, সখা দুজনে
দেখেছিনু অন্তর ভরে চক্ষু জুড়ায়ে
হৃদয়খানিতে দিয়েছুনি ঠায় তোমারে
তুমিও নয়ন, না ফেলে রয়েছিলে দাঁড়িয়ে।

তোমার ছায়া তোমার মায়া
মনে মোহন ঝড় তোলে
তোমার বিহনে তোমার ছায়া
মনবাগিচায় নেচে নেচে ওড়ে।

বিমূর্ত নগরে বাস অলস দেহখানি
করেছে মায়ায় ভালোবাসায় নোঙ্গর
অন্তর জুড়ে তোমার আমার দেহখানি
করিয়াছে রহিয়াছে মিলন সাকার।

দু’জনের তনু, গায়ে মেখেছিনু
ভালোবাসার গন্ধ সুতায় একই সুরে
গড়ব বাসর করব খেলা এঁকেছিনু
দু’জনের জড়াজড়িতে সাধব নীড়ে।

মোট পড়েছেনঃ ৭১৫জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. যদি থাকে অন্তর খাসা,
    ক্ষণে দোলা দেয় শাশ্বাত ভালোবাসা।
    প্রিয়া তাতে হয় যদি শশী
    পৌঁছতে মন সে’দেশেতে
    অনুভবে চেপে ধরে, ঝরে পড়া জ্যোৎস্নার রশি।
    অশেষ মুগ্ধতা রইল মজিবর ভাই।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

    1. দিল সাফ দিল পাকা
      অন্তর জুড়ে তারই বাসা
      পাপ কলুষতা দুরহোক
      সে আমার পাশেই থাক।

      সুন্দর মন্তব্য বিমোহিত বোরহান ভাই।

  2. বাহ্ চমৎকার একটি কবিতা পড়লাম। ভালোবাসা শ্বাশত, সুন্দর। ভালোবাসা এভাবেই বেঁচে রয় একে অন্যের মাঝে। জয় হোক ভালোবাসার

মন্তব্য করুন