নীল কাব্য//

তুমি বললে,
ভুল বুঝছো আমায়…..
আমি বললেম,
সঠিক যে কি? আমার যে জানা নাই!!
অজস্র কথার ভীড়ে ঠেলে ঠেলে এগোতে চাইলাম আলোর পথে।
মধ্য পথে সাঁকো ছিড়ে রইলো বেলাশেষে।

তুমি বললে,
ছুঁতে দাও তোমার আঙুল।
আমি বললেম,
কালশিটে পড়ে পুরাতন ক্ষত ভড়ে আছে অনামিকা।

আঙুলের ফাঁক গলে সোনা রোদ্দুর,
পিছলে সরে গ্যাছে বহুদূর।
গোঁধূলী রাঙা আকাশ ভরে ভরে গ্যাছে,
নীড়ে ফেরা পাখিদের ডানায়।

তুমি বললে,
তোমার চোখের গভীরে ডুবতে চাওয়া ডুবুরী হবো আমি।
আমি বললেম,
ফেনিল সমুদ্রে কাঁটতে জানো একলা একা সাঁতার?

অগুনতি ঢেউ পেরেছে কে কবে গুনে গুনে তীর ছুঁতে?
একলা চলো হে প্রেমিক!!
আমি ভালোই আছি নিমিত্তের সরোবরে।
ফোটাই আমি দিবারাত্তির সাদা আর নীল কমলের কাব্য।।

মোট পড়েছেনঃ ১,৭৫১জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

    1. সাধারনত চলতি শব্দে “গ্যাছে “শব্দ ব্যাববহার করেছি। গেছে বা গিয়েছে’র রুপক অর্থে। আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, শুভেচ্ছা।

  1. প্রেমিক ফেনীল সমুদ্রে একলা সাতারের ভয়ে পালিয়েছিলো? না তুমিই ভাগিয়ে দিয়েছিলে?
    ভীতু প্রেমিকের যায়গা নেই কোনো সমুদ্রেই।

    এটা কি সেই রোমান্টিক লেখা? যা পড়ানোর জন্যে আমাকে এত্তোদিন অপেক্ষায় রেখেছিলে? এটাতো প্রত্যাখ্যানের ইতিহাস মনে হচ্ছে। কাজটা ভালো করলে না। আমার রোমান্টিক লেখা চাই। দরকার হলে এই প্রেমিককে ডেকে এনে আবার তোমার কাজল কালো চোখের সমুদ্রে সাতার কাটার পারমিশন দাও। চাইলে ডুবিয়ে রাখো, যা খুশি করো। কিন্তু রোমান্টিক লেখা দাও।

    লেখা খুব ভালো হয়েছে বন্যা। ভালো থেকো। ভালোবাসা অবিরত ❤❤❤❤

    1. হা হা হা হা…… তোমার মন্তব্যের জবাব দিতে গিয়ে আমার ত্রাহি অবস্থা। ঠিকই ধরেছো, যে প্রেমিক সাঁতারই জানেনা! সে সমুদ্র সাঁতার কাঁটার আগেই তলিয়ে যায় ভুলের অতলে। জোড় চেষ্টায় কমতি হবেনা।যুতসই রোমান্টিক লেখা লিখতে। তোমার প্রতি ভালোবাসা নিরন্তর ♥♥♥♥♥♥

  2. মধ্যপথে সাঁকো ছিঁড়ে পড়াটা বেশ অভিনব শব্দ, ভালো লেগেছে আমার।
    এভাবে বারবার ফিরিয়ে দিতে যে মনের জোর লাগে, কবির নীল কাব্যের গুণও লাগে, তা কবিকে দেখেই উপলব্ধি করছি। একদম ঠিক করেই বলেছেন, যে একলা একা সাঁতার কাঁটতে জানেনা, তার সাথে যাবার দরকারই নেই।
    অনেক ভালো একটি লেখা।

    1. খুব ভালো লাগলো আপনার পড়া’র গভীরতা উপলব্ধি টের পেয়ে। নিরন্তর চেষ্টা থাকে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী উৎরে যেতে। আপনার প্রতি কৃতজ্ঞতা।

  3. বারবার গলাধাক্কা ভিতু বলেই………
    বারবার কাছে আসা আবেগ বলেই…………।
    ডুব সাঁতারে ভয় কি প্রেম থাকে যদি অন্তরের গহীনে………।
    অফুরন্ত ভাল লাগা রইল।

    1. ডুব সাঁতারে প্রচন্ড ভয় আছে, অযোগ্য সাঁতারুর সাথে। ভীতু মানুষের আবার প্রেমভাবনা কিসের বলুনতো? কেঁচোর মতো বেঁচে থাকাই শ্রেয়। তাই থাকুক।
      আপনার প্রতি কৃতজ্ঞতা, শুভ কামনা।

      1. ভীতুরা জন্মই নেয় ভূবন জুড়ে কাঁদতে। সময় কই কারো হাতে ভীতু পিটিয়ে বীর যোদ্ধা বানাবার? জ্বালাময়তা নিয়ে আরকদিন নাহয় চেষ্টা করা যেতেই পারে।

    1. রবীন্দ্র বাবু লিখেছিলেন সাহসী কোনো মানুষ যখন আলোর পথের সারথি খুঁজে না পায়, তাঁর উদ্দেশ্যে। ভীতু কাপুরুষেরা আদতে সর্বত্র শান্তি বজায় রাখার বাহানায় বাধ্য হয় একলা একা জনারন্যে জীবন কাটাতে। দুর্বিসহ এক জীবন যাপনে নিজেকে বিলুপ্ত করতে অন্যের উপরে অজুহাত উপস্থাপনে এরা সদা সচেষ্ট থাকার চেষ্টা চালায়।আমি সবসময় বলি, মানুষ দেখা বা পড়া ভীষণ মজা। নিত্যদিন বারো রকম মানুষ পড়তে আর কাব্য বা লেখার উপাদান যোগাড় হয়ে যায় অবলীলায়।
      আপনার প্রতি শুভ কামনা।

  4. সাকো ছিড়ে যাওয়ার পর কি ঘটনা ঘটলো? কেউ নিচে পড়ে যায় নি তো? খাদ কি খুব গভীর ছিলো
    আপু একটা কথা চুপি চুপি বলি আমি কিন্তু কবিতা বুঝিনা।
    আর ইয়ে আঙ্গুলে কালশিটে পড়লে সমস্যা কি? 🤔

    1. চুপি চুপি বললেন বলে, আমিও চুপি চুপিই বলি, গভীর খাদ সভয়ে এড়িয়ে যাওয়ার জন্যই একলা চলতে বলা হয়েছে ভীতু প্রেমিক কে। আপনি যে কবিতা বোঝেন না……… জেনে এখন আমার কান্না পাচ্ছে। আমিও যে লিখতে জানিনা “কবিতার মতো কবিতা”!!!! এলোমেলো কথামালা পড়েছেন জেনে কৃতজ্ঞতা।

  5. ‘চোখের গভীরে ডুবে যেতে ও দিতে বড় ভয়। সেখানে কিছু অক্ষমতা যদি উঁকি দেয়!
    তবু ও চোখে তাকিয়ে থাকতে ইচ্ছে করে রাতের সকল প্রহরে।’

    1. আহা…… কি সুন্দর করে বললেন!! কিছু কিছু চোখ থাকে…. আদ্যোপান্ত দেখাযায় ভেতরের ভেতরটা। কারো ভেতরটা পড়ে ফেলতে ও একজোড়া দক্ষ চোখ লাগে। যে চোখ এড়ায়না কোনো কিছু, কিন্তু গোপন করে তাবৎ অনেক কিছু। আর তারপর??পিছিয়ে যেতে ভয় করেনা কোনো কিছু!!!
      শুভেচ্ছা অবিরত।

মন্তব্য করুন