নীরবতার জানালা

 

নীরবতা নেমে এলে আমার দু’চোখে
স্থবির হয়ে যায় সব কিছু, অন্ধকারে দাঁড়িয়ে থেকে
শুধুই হীন/ক্ষীণ/ক্ষুণ্ন/খিন্ন দৃষ্টি ছায়াপথে লুকোয়,

জড়ো করি অযুত-নিযুত-লক্ষ নিস্তব্ধ নিবির নীরবতা,
গুঞ্জন বাতাসে মেলে/ফেলে রাখা অজস্র সৌরভ,
হয়ত ডানা মেলে ভেসে বেড়াবে মেঘের গোলাপে
সবুজ ঘাসের বনে ঝরেছিল যা নাকছাবির বেশে;

রৌদ্র-খরতাপ উপেক্ষা করে দেয়ালে আঁকি স্তব্ধতার সমাধি।
শূন্য নীরবতার নিঃস্ব-জানালায় শুঁড়িখানার
রিম রিমে উচ্চকিত-ধ্বনি, শুধুই হাসে বিদ্ধ-ক্রুশে;

ছবি…নেট থেকে

মোট পড়েছেনঃ ১,৩১২জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. রৌদ্র-খরতাপ উপেক্ষা করে দেয়ালে আঁকি স্তব্ধতার সমাধি।
    শূন্য নীরবতার নিঃস্ব-জানালায় শুঁড়িখানার
    রিম রিমে উচ্চকিত-ধ্বনি, শুধুই হাসে বিদ্ধ-ক্রুশে;

    অনবদ্য এক কবিতা পড়লাম, খুব ভালো লাগলো ভাইজান।

  2. একাকিত্বের গুঞ্জন সবাই শুনতে পায়না।পাওয়ার কথাও নয় সবার। যে দেখতে জানে আঁধারের টুকরোয় জ্বলে থাকা অজস্র শব্দের জোনাক পোকা, দেয়ালের গায়ে আছড়ে পড়া কথাদের কানামাছি, তার আর আর একা থাকা হয় কি? নীরবতা তখন আরাধ্য হয়ে ওঠে একান্ত আপন।

  3. “নীরবতা নেমে এলে আমার দু’চোখে
    স্থবির হয়ে যায় সব কিছু, অন্ধকারে দাঁড়িয়ে থেকে
    শুধুই হীন/ক্ষীণ/ক্ষুণ্ন/খিন্ন দৃষ্টি ছায়াপথে লুকোয়, “

    তুমি নও নিস্ব
    নিরবতা কাম্য নয়।
    মেতে উঠো আনন্দ উৎসবে।
    ভালো লাগলো। শুভ কামনা।

  4. নিরবতা যখন আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে সবকিছু তখন স্থবির, অসাড় হয়ে যায়। নিয়তি ও তখন পরিহাস করে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

  5. নিরবতার কি সংখ্যাও হয়! যেমন অযুত লক্ষ নিযুত কোটি! আচ্ছা অন্ধকার আর নিরবতার মাঝে কি কোন সেতু বন্ধন আছে? আপনার ছবি যেন দুটোরই প্রতিচ্ছবি………শুভ রাত্রী।

  6. কবি মহারাজের লেখা কবিতার মতো হতে যাচ্ছে, আমার অবশিষ্ট জীবনটা। ঘরের সবকিছু যেন ধীরে ধীরে নীরব/নিস্তব্ধ/নিঃশব্দ হয়ে যাচ্ছে।
    আশীর্বাদ প্রার্থী!

  7. জড়ো করি অযুত-নিযুত-লক্ষ নিস্তব্ধ নিবির নীরবতা,
    গুঞ্জন বাতাসে মেলে/ফেলে রাখা অজস্র সৌরভ,
    হয়ত ডানা মেলে ভেসে বেড়াবে মেঘের গোলাপে
    সবুজ ঘাসের বনে ঝরেছিল যা নাকছাবির বেশে…..

    এমন লেখায় কমেন্ট দেয়া আর কলা গাছে পেরেক ঠোকা একই রকম লাগে।

    মেঘ-গোলাপে সুরভী হয়ে ঝরে নিস্তব্ধতার বৃষ্টি
    ভিজে যায় সবুজ আরও সজীবতার কামনায়,
    গোলাপী পাপড়ি ডানা মেলে ভেসে বেড়ায়
    তারও সাধ জাগে, হবে এক রুপালী প্রজাপতি
    কখনো মেঘ ছুঁয়ে এসে বসবে নিভৃত দেয়ালে,
    কখনো আকাশ-সীমানায়…

    1. চাঁদের আলোয় জেগে থাকা নিস্তব্ধ-দেয়ালের বুকে
      কান-পাতি, নৈঃশব্দ এড়িয়ে,
      রাত্রি-শুশ্রূষার গান শুনি বেদনা-পৃথিবী ভুলে!।

      বাপ্রে! আঁচলে পেরেক গুঁজে কোথা সে যায়!!!

  8. জীবনের কিছু কিছু সময় একাকীত্ব বড্ড বেশী ভাবায়। মৃত্যুই অমোঘ সত্য।

    রৌদ্র-খরতাপ উপেক্ষা করে দেয়ালে আঁকি স্তব্ধতার সমাধি।
    শূন্য নীরবতার নিঃস্ব-জানালায় শুঁড়িখানার
    রিম রিমে উচ্চকিত-ধ্বনি, শুধুই হাসে বিদ্ধ-ক্রুশে;

    শুভ কামনা দাদা

  9. গাঢ় অন্ধকারে একাকীত্বে ডুবে নিস্তব্ধ নিবিড় নিরবতার পরম প্রশান্তির সুধা পান করতে না পারলে মানবজীবন বৃথা।
    এ প্রশান্তি আর কিছুতে মিলে কি না আমি জানি না।

    দুর্দান্ত সৃষ্টি
    আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।

মন্তব্য করুন