নিয়তি

ঐ যোগাযোগ বিহীন সাধনার মাস,
আমাকে পিছিয়ে দিল আজীবনের জন্য।
অপেক্ষা ছাড়িয়ে যাবে,
এইজন্ম থেকে পুনর্জন্ম।
একি ছিল মোর কর্মফল?
স্বপ্ন দিয়ে বুনেছিলাম মায়াজাল,
হৃদয়ের সেই ক্ষত রয়ে যাবে চিরকাল।
হতেও তো পারতো এই দূর্ভাগা জীবনের গল্পটা আরেকটু সুন্দর।
তোমায় নিয়ে কত পদ্য লিখেছি আমি,
তাকিয়ে দেখি অন্যকারো গদ্যের নায়িকা তুমি।
আর তোমার গল্পের প্রহরী আমি।
এটাই আমার নিয়তি, আমি মেনে নিয়েছি।
ভাগ্যবিধাতা কপালে আর বেশি কিছু লিখেন নি।
মুখ ফুটে অভিযোগ এখনো করতেও শিখিনি।
চোখের জল সৈকতে ডেউ খেলে,
আকর্ষণ করে পর্যটকদের।
শুধু তোমার মোহনায় গিয়ে মিলতে পারেনি।
এটা আমার নিয়তি,আমি মেনে নিয়েছি।

মোট পড়েছেনঃ ১,০৭০জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

    1. ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্য। আপনি না থাকলে হয়তো তা আর হয়ে উঠতো না। আপনার সুন্দর ও সাফল্যমণ্ডিত জীবন কামনা করছি।

  1. তোমায় নিয়ে কত পদ্য লিখেছি আমি,
    তাকিয়ে দেখি অন্যকারো গদ্যের নায়িকা তুমি।

    ব্যর্থ প্রেমের কল্প কথা
    আর কতকাল শুনব
    চলুন এবার জোট বাধি
    সফল গল্প বলব
    বিজয়ী শুভেচ্ছা !

    1. সত্যিই এটা ব্যর্থ প্রেমের কল্প কথা। বিশ্বাস করুন আমিও সাফল্যের কথা লিখতে চাই। কিন্তু আমার জীবনে ব্যর্থতার পাল্লা টাই ভারি। তাই আর হয়ে ওঠে না।
      অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্য।

  2. একজনকে পাওয়া যায়নি বলে জীবন অর্থহীন হয়ে যাবে এমন নয়,
    নিয়তিকে মেনে নেয়ার মানসিক প্রস্তুতি থাকতে হবে।

    কবিতা ভালো লেগেছে।
    শুভ কামনা।

  3. চমৎকার উপস্থাপন। নিয়তি মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ
    যা আমার নয় তা যেখানে খুশি থাকুক তার খুশি তার গদ্যের, কবিতার, পদ্যের নায়িকা হোক

মন্তব্য করুন