দেবে ?

শীতের একচিলতে নরম রোদ্দুর
সবুজ ঘাসে মুক্তোদানা শিশির
বকুল ছড়ানো একটি মেঠো পথ
অনেক কালের চাওয়া আমার
দেবে ?

 ঘন বর্ষণের পর মেঘমুক্ত আকাশ
জোনাক জ্বলা নিঃসঙ্গ রাতের আঁধার
আর, একটু নিরিবিলি থাকার অধিকার
শত সহস্র বছরের চাওয়া আমার
দেবে ?

মোট পড়েছেনঃ ৭৮৬জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন