তোমার হিসেবি ভালোবাসায় আমার বেহিসেবি ভালবাসা !

তুমি আজ হিসেব কর

করায়-গন্ডায় !

যুক্তিদিয়ে বুঝতে চেষ্টা কর

সব কিছুই !

কিছু ভুল তুমি তাই সর্বদাই কর

এই যে-তুমি ভালবাসাকে যুক্তি দিয়ে বাঁধতে চাও !

ভালবাসাকে কি যুক্তিতে কখনো বাঁধা যায়?

একটি পাকা বাড়ি যতটা জমির উপর দাঁড়িয়ে থাকে

তুমি ভালবাসতে চাও সেই জমি-সমেত বাড়ীকে !

সেই জমি-সমেত বাড়ির যে অস্তিত্ব আছে !!

আর আমি?

আমি চাই সেই বাড়ির ছাদ থেকে

সুদূর আকাশ !

যেই ছাদ থেকে তোমার যুক্তিপূর্ণ ভালবাসা শেষ হয়

সেই ছাদ থেকেই আমার যুক্তিহীন ভালবাসার শুরু যে !!

আমার সেই ভালবাসায়

নেই কোন লাগাম, নেই ধরা-বাঁধা নিয়ম ।

সিড়ি বা লিফট দিয়ে যেখানে তোমার ভালবাসাকে বাঁধতে হয়,

সেখানে আমার ভালবাসা মুক্ত বাতাসের ন্যায় খেলা করে !

ইচ্ছে হলেই উড়াল দিই

আবার ইচ্ছেতেই ঘুরে-ফিরে আসি !!

আমার ভালবাসা তাই কষ্ট পেয়ে বৃষ্টিতে ভিজে !

সেই কষ্টের পানি ঝরে পরে তোমার সেই ছাদে !

আর তুমি সেই ছাদকে শুকোও সূর্য্যের আলোতে !

হায়, সেই সূর্য্যাভার শেষ যে ছাদের উপরেই !

যার উৎস কিনা আমারি সুদুর অন্তহীন নীল আকাশে !!

তোমার হিসেবি ভালবাসার দালান

ভূমিকম্পে ধ্বংস হয় !

আর আমার বেহিসেবি ভালবাসার ক্ষেত্রটা কিছুটা জায়গা প্রাপ্ত হয়

তোমারি সেই ধ্বংসাবশেষ বাড়ীর ভাঙ্গা ইটের টুকরো থেকে !!

মোট পড়েছেনঃ ৭৯৫জন আজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

    1. ধন্যবাদ…
      না কোন সমস্যা না। কবিতার প্রেক্ষাপট পেলাম একটা, তাই ঝটপট লিখে ফেললাম !! অনেকদিন পর কবিতা আসলো তো ! এক বন্ধুর কাহিনী শুনেই উৎসাহ পেলাম!!

  1. ভালবাসা বেহিসাবি হয়,এটাই সত্যি। তবু হিসাব নিকাশ চলে আসে একসময় না একসময়। এটাও সত্যি।
    বেহিসাবি ভালোবাসা ই সুন্দর তবু।

মন্তব্য করুন