তোমার জানালায় অনেক শব্দ রেখে যাবো//

: তোমার জানালায় অনেক শব্দ রেখে যাবো।

-আমি কালো কাঁচের শার্শি খুলে দিয়ে তুলে নেবো শব্দের বৈচীদানা। একটার পর একটা সুতোয় গেঁথে নেবো ভাষা কাব্যের মালা।

:তোমার চুলে রেখে যাবো হাত।

– এলো চুলে নির্বাক শব্দে থির হয়ে দেখবো দূরের আকাশ। ভুলে যাবো কোথাও কখনো আগেও বেজেছে সারেঙ্গীর সুরতাল!

: হাতে রেখে যাবো আমার আঙুল।

–ছোঁয়াটুকু থেকে যাবে গহিনের বন্দরে!

:তোমার আঁচলে রেখে যাবো আদর

–বিমূর্ত সময় থমকে যাবে অসময়ের সমতার ফিসপ্লেটে। মুখবন্ধ উচ্চারনে আওড়ে যাবে শালিক আর চড়ুইয়ের সঙ্গীত।

: দৃষ্টিতে রেখে যাবো কায়া
তোমার হৃদয় ছিনতাই করেছে কেউ?
নাহলে রেখে যাবো মায়া।

— রূপকথার গল্পেরা জ্বালাবে নীলচে আলোর ছায়া। যেথা প্রহরের গুঞ্জণে উঠবে জেগে প্রাচীণ সাঁঝমায়ার বাতি।
পাঁজরের কাছে কান পেতে জেনে নাও, ওইখানে কে গড়েছে নিবাস অলক্ষ্যে এসে!

: তোমার নূপুরে রেখে যাবো হৃদয়ের ছন্দ;

–আলতা রাঙা হয়ে উঠবে অবাধ্য শৃংখলে বাঁধা পায়ের গোড়ালি। জলছাপ শাড়ির আঁচল গুজে কোমড়ে উঠবে নেচে সবুজ কিশলয়ের বুকে বৃষ্টি যেমন আছড়ে পড়ে!

: কাঁধে রেখে যাবো ঘামের গন্ধ। চিবুকে রেখে যাবো আমার স্পর্শ!

–ঋদ্ধ হবো বারে বারে। হবো ঝিলের জলের ফোঁটা জলপদ্ম। তবু থেকেই যাবো অধরা আকাশের প্রাহরিক কাব্য হয়ে।

: তোমার সিথানে রেখে যাবো অপরাজিতা। পায়ের কাছে রেখে যাবো নিশির শিশির।

–থেকে যাবো অনন্তকালের মেঘবালিকা। শিশিরে ভেজাবো আধেক তৃষ্ণার অধর! তোমার কন্ঠ আমি একটা জীবন ধরে চাই। দিও অজস্র ব্যাথা আর লম্বা ছুটির অবসর । তবু বলোনা আলবিদা।

মোট পড়েছেনঃ ১,৮৫৯জন আজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

    1. 💐🌹🌸💐🌹💐🌹💕❤🍀💮💗এই সব আপনার। মন্তব্যের অপেক্ষায় রইলাম। এটা নিশ্চিত। আপনে সোনেলার চৌকিদার😜😜 আপনার আগে আরেকজন আছেলো এইখানে, দেখি তাঁরে আপনে কবে টপকান। এখনো পারেন নাই টপকাইতে যদিও। এমন কোনো পোস্ট ছিলোনা যেখানে তেনার আগে কেউ ফাস্টু হইতে পারতো। দু একবার বড় ছাড়া।

      1. আপু তার নামটা জানতে খুব ইচ্ছা করছে। তো ফার্স্ট সেকেন্ড এর জন্য একখান পুরষ্কার রাখলেইতো পারে এডমিনগণ। একটু চা/কোক বা বিস্কুট হলেও মন্দ হতো না

      2. ছোটদি, তাহার নামটা এইখানে আর লইতে চাইনা দিদি। ইনবক্সে আইসেন, চুপি চুপি কমুনে।
        আমিও আপনার সাথে সহমত ঘোষনা করিতেছি….সঞ্চালকগণ ফাস্টু কমেন্টারগো জন্য প্রাইজ পুরস্কারের বিধি ব্যাবস্থা রাখতে হবে / রাখা চাই😊😊

  1. সবকিছু সবসময় দিয়ে গেলেই হয়না। কিছু ভালোবাসার চিহ্ন নিজের কাছেও রেখে দিতে হয়। না হলে দেখবেন ভালোবাসা চুরি করে তিনি জানালা দিয়েই পালিয়েছেন। অবশ্য বিরহ বেদনা ভালোবাসলে সেটি ভিন্ন বিষয়।

    শুভকামনা আপু। সুন্দর লেখা পড়লাম।

    1. কিছু কিছু ভালবাসা নিরবেই জানলায় এসে এভাবেই রেখে যায় চিহ্নসকল। চুরি করার বিদ্যার্জন যারা করতে জানে তারা স্বভাব ফেরাবে কেমন করে বলুন? মেঘবালিকারা আজীবন আলবিদা শুনতে না চাইলেও মেনে নিতে বাধ্য হয়, ব্যাথা বেদনার ভালবাসা।
      শুভ কামনা ভাই।

  2. “থেকে যাবো অনন্তকালের মেঘবালিকা।
    শিশিরে ভেজাবো আধেক তৃষ্ণার অধর!
    তোমার কন্ঠ আমি একটা জীবন ধরে চাই।
    দিও অজস্র ব্যাথা আর লম্বা ছুটির অবসর ।
    তবু বলোনা আলবিদা।”
    এরকম আবেদনে কেউ সাড়া না দিয়ে যাবে কই ?
    আমি তো বলব না আলবিদা
    নিত্য পান করে যাব অমৃত সুধা।
    ভাল লাগলো। শুভ কামনা।

    1. সেই কেউটা যে কে আগে জানুক মেঘবালিকা তারপর না হয় দেখা যাবে কে কতটা সুধা পান করলো।
      মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।শুভ কামনা।

  3. আমার তো মনে হয় ভালোবাসা জানালা দিয়ে চোরের মত ঢুকে আর যে যাবার সে দরজা দিয়েই দাম্ভিকতার সাথে , বুক ফুলিয়ে প্রস্থান করে হৃদয় জয় করার বাজীতে। ভালোবাসলে কিছু রেখে ভালোবাসা যায়না , মনে হয় নিজের সবকিছুই তার পদতলে সমর্পণ করতে। আপু এই হলো সেই কাঙ্ক্ষিত মেঘবালিকার কবিতা? দারুন হয়েছে। ভালো থাকুন।

    1. ব্যাপারটা বোঝেন নি, গুপ্ত প্রেমিক নিজেই জানেনা মেঘবালিকাকে সে ভালবাসে না কেবলই ভালোলাগে? তাইতো এত এত কিছু দিয়ে রেখে যেতে চাওয়ার কথা বলে যাওয়া। না ছোটদি, এটা সেই মেঘ বালিকার লেখাটা নয়। ওটা এখনো পুরোটা লেখা শেষ হয়নি। সেটাও হবে এই সিরিজেরই অংশ। ছোটো গল্পের আদলে। ওটা আমি একটু সময় নিয়েই দাঁড় করাতে চাইছি। ভালো থাকবেন। শুব কামনা, ভালবাসা।

    1. মন খারাপ কিনা বুঝি না আজকাল।
      মন মনের ভেতর নেই 🙁
      অনেক কিছু লিখতে চেয়েছিলাম বন্যা। কিন্তু মন সাপোর্ট করছে না।

      অন্তহীণ ভালোবাসা তোমাকেও ❤❤

    1. এই প্রথম চেষ্টা করলাম ডুয়েট লেখার। অনেক ভেবেছি এটা নিয়ে। কে কিভাবে নেয়? সবার ভালো লাগলে সামনে আরো চেষ্টা করতে চাই। ভালো থাকবেন।সাবধানে থাকবেন সবসময়।শ্রদ্ধা রইলো।

      1. ওহ্……যদিও লাইনটার অন্তর্নিহিত তাৎপর্য আমি ধরতে পেরেছিলাম! তবুও ক্লিয়ার হবার জন্য প্রশ্নটা রেখেছিলাম।
        আপনার এক লাইনের মন্তব্যে আমি অভিভূত! মূল থিমটাই আপনি একলাইনে বলে দিয়েছেন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ কামনা।

  4. কথোপকথন লেখাটা আপনার লেখনীতে দারুন হয়। আপনি কিভাবে একজন পুরুষের গোপন ভাবনাগুলো কে ধারণ করতে পারেন, তার রোমান্টিকতা ছুঁয়ে যেতে পারেন অবলীলায়? তার সাথে প্রত্যুত্তর গুলো সাজিয়ে নেন চমৎকার দক্ষতায়। আমি একবার চেষ্টা করবো সাহস নিয়ে বুকে। আমার জন্য আশীর্বাদ করবেন

    1. আমার আগের পোস্টটা পড়ে আসুন আবার দিদি।” ও কার বোন জানিস তো?” দীপা জানেনা ভালবাসা কারে কয়?……এটা ছিলো শেষ লাইন। এই লেখায় মেঘবালিকা জানে না জানালায় ভালবাসার শব্দ রেখে যাওয়া যুবকের পরিচয়! এবার মিলিয়ে দেখুন। দুটো পোস্টের মধ্যে লেখক বলে গেছে প্রেম আর ভালবাসা’র পার্থক্য।
      আমি নিজে মনে করি, আমি যত পড়ি,ততই আহরণ করার চেষ্টা করি। রোমান্টিক গল্প কবিতা তো কম পড়িনা! তাহলে একজন যুবকের মনে গ্রথিত কথামালা তুলে ধরাটা খুব বেশি কঠিন বলে মনে হয়নি আমার কাছে,অথবা বলতে পারেন আমি নিজে হলে একজন পুরুষের ভালবাসা কেমন চাই? সেটাই লেখায় উঠিয়ে নিয়ে এসেছি!
      রোমান্টবকতা না থাকলে আপনি নিজেও লেখায় প্রাণ দিতে পারবেন না। ফর্মূলা মূখস্থ্য করা কঠিন কিছু না দিদি😜

      আপনিও চেষ্টা চালিয়ে যান, ভাবুন ভাবতে পারলে লিখতেও পারবেন প্রাণময় সবুজ সুবজ লেখা।
      কবে এই মন্তব্যের জবাব দিতে দিতে আমার মনে একটা ভাবনার উদয় হলো থাক এখানে বলছি না আর…. ভাবনাগুলো গুছিয়ে নিয়ে পোস্ট লেখার চেষ্টা করবো।

  5. গোপনপ্রেম অজস্র বাহানায়
    চলে যেতে চায়, চলে যেতে চায় ছলছুঁতই
    সত্যিই কি চলে যেতে চায়,
    নাকি পরীক্ষা নেয় গোপন অভিসারে-
    লিপ্ত প্রিয়তমার/প্রিয়তমের!!

    যদি পরীক্ষাই হয়
    ১০০তে ২০০ নম্বর পাওয়ার কথা।

    দারুণ ছিলো কথোপকথন আপু
    চোখের সামনে যেনো দুটো মানুষকে বলতে শুনলাম কথা গুলো। অসাধারণ প্রকাশ

    1. সুপর্ণা দিদিকে যে উত্তর দিয়েছি, তোমাকেও বলবো সেই একই জবাব। তোমার মন্তব্যের জবাব আলাদা করে আর দিলাম না।
      লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
      ভালবাসা জেনো।শুভ কামনা।

    1. আগের গল্পের মন্তব্যের জবাবে বলেছিলাম….পরের লেখায় না হয় নিয়ে আসবো প্রেম ভালবাসার পার্থক্যটা কেমন হতে পারে, তা নিয়ে কিছু লিখব। এখানে সেই চেষ্টাটাই করার দুঃসাহস করলাম বলতেই পারি। কেউ কেউ যেমন বলে-“ভালবাসা এইটা আর প্রেম ওইটা”
      কৃতজ্ঞতা রইলো শ্রদ্ধাসহ।

মন্তব্য করুন