সাদা কাগজে জড়ো করি স্বপ্ন
গোপন খুঁতিতে জমিয়েছিলাম কিছু ভাব
উপমা রূপক কথোপকথন
শব্দে বাঁধি ঘর- আমাদের
তবু মন ভরে না
তুমি চুপিসারে আদর করে ছুঁয়ে দিলে
অভিমানী পঙক্তিরা প্রজাপতি হয়ে ওড়ে
বর্ণজোড়া প্রাসাদ গুঞ্জরিত হয়ে ওঠে
বর্ণালি ডানায়-ডানায়
সরস্বতীর দুয়ারে দাঁড়িয়ে ঘণ্টায় তুলেছি বোল
তুমি না জাগলে বৃথা অর্চনা
সান্ধ্য-উপোষ, অর্ঘ্যদান…
আমার মন ভরে না
মোট পড়েছেনঃ ৭২১জন
আজ পড়েছেনঃ ০জন
কবিতার আবেদন বেশ লেগেছে কবি, এই সন্ধ্যায় কবিতাটি যেন আরো বেশি ভাল লাগলো। শুভ কামনা।
অনেক ধন্যবাদ
সরস্বতী বিদ্যার দেবী। দেবী বিমুখ হলে কিন্তু ব্লগিং ও বন্ধ।
কৃতজ্ঞতা…
-{@ -{@ -{@ -{@ -{@
ভালবাসা রইল
না জেগেই পারবেনা। অনেক সুন্দর।
শু ক রি য়া …
ভালো লেগেছে খুব ভাইয়া ।
ধন্যবাদ @ লীলাবতী
না জগলে কেমনে হবে ? জাগতেই হবে ।
ধন্যবাদ জিসান শা ইকরাম
ভালো লাগলো গুঞ্জরনের ছন্দ -{@
শু ক রি য়া… অলিভার