জীবন উপাখ্যান

জীবনের রঙ কী

বহুপদী

জীবনের রস কী

টক, ঝাল, মিষ্টি।

জীবন কী

বুকে জমে থাকা

সফেদ ফেনিল সাদা

উত্তাল ঢেউ।

জীবন কী

চোখের কোণে জমানো

না দেখা অশ্রু বিন্দু।

জীবন কী

কনে দেখা আলোয়

প্রতীক্ষারত ঘোমটা টানা

লাজুক বধু।

জীবন কী

যোগ বিয়োগের

হিসাব মিলানো

বছর শেষে বদলানো

নতুন হালখাতা।

জীবন মানে কী

শুধু আক্ষেপ আর

হতাশায় কাটানো

দিনলিপি।

জীবন কী

ভাবনার পর ভাবনায়

মিলানো বৃত্তে আবদ্ধ

ঘূর্ণনরত কাঠের লাটিম।

জীবন কী

স্বপ্ন ছোঁয়া কোনো

পরশ পাথর

যার পরশে পলকে

বদলে দেয়া যায়

লাইফ স্টাইল।

জীবন কী

মহামারী, আমপান, কালবৈশাখীর

ঝড়ে লন্ড ভন্ড হয়ে যাওয়া

কৃষকের ক্ষুধার্ত শিশুর

নিষ্পলক চেয়ে থাকা।

জীবন কী

গল্প উপন্যাসে আঁকা

বাস্তব জীবনের

জলছবি।

জীবন কী

  তাহলে

  দৃশ্য পট বদলে যাওয়া

কোনো সূচারু উপাখ্যান।

ছবি সংগ্রহ- সোনেলা গ্যালারি

মোট পড়েছেনঃ ৮৩৩জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. জীবন মানে শিল্পীর আঁকা বর্ণিল চিত্রপট,
    জীবন মানের বাঁকা চোখে জাগা ধুসর বালিয়ারী তট।
    সুন্দর কবিতা।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

    1. জীবন ক্ষণে ক্ষণে রূপ বদলায়। সব কিছু নিয়ে আবার নতুন করে বেঁচে থাকার আশা জাগায়। কি অদ্ভুত !
      অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো। শুভ সকাল।

  2. পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নের অবতারণা হয়েছে কবিতার আদলে! একটি লক্ষ সম্ভাব্য উত্তর। যদিও কেউ জানেনা কোনটি সঠিক। শুভকামনা জানবেন।

  3. জীবনের অর্থ খুঁজে খুঁজেই জীবন ফুরিয়ে যায়, তবুও কারো জানা হয় না জীবনের প্রকৃত মানে কী, কেন এই জীবন! আমার কাছে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার নামই জীবন।

    শুভ কামনা 🌹🌹

    1. সুন্দর বলেছেন। মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার নাম জীবন। আসলেই বেঁচে থাকার নামই জীবন। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।

  4. জীবনের কোন মানেই নাই। জীবন আসে, কিছুদিন খেলাধুলা করে তারপর মহাকালের অতল গহব্বরে বিলীন হয়ে যায়। এই ভাবেই আশা যাওয়ার খেলা চলছে কতদিন কেউ জানেনা। শুভ কামনা।

    1. জীবন তো দুদিনের, এর অর্থ খুঁজে বেড়াই হন্য হয়ে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো। ঈদ মুবারক।

  5. এ পৃথিবীতে আগত সকল কিছুরই যেনো মানে আছে, উদ্দেশ্য আছে।
    উদ্দেশ্যহীন কোনো কিছুই যেনো তিনি সৃষ্টি করেননি।
    মানুষকে বেদনা দিয়ে তা সইবারও এক চমৎকার ক্ষমতা দিয়ে রেখেছেন।
    জীবন নিয়ে আস্ফালন নাকি বৃথা! ধুর,, তবু আমি তাকে নিয়ে আস্ফালন করেই যাব, যা থাকে কপালে।
    জীবন নিয়ে নানান ভাবনা ভালো লেগেছে। শুভকামনা আপু,,

    1. একদম ঠিক বলেছেন। সাধ্যের বাইরে কষ্ট নাকি আল্লাহ কাউকে দেন না। এটা বিশ্বাস করি। উনি যা ভালো মনে করেন তাই করেন। তবু আমরা তো মানুষ। জীবন নিয়ে না না ভাবনা থাকবেই। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন