জনৈকা কাঁধের স্কেচ

হলুদ আলো পড়েছে পীঠে
সরু কোমর, ফর্সা প্রশস্ত কাঁধ…

ডানপাশে উঁকি দিচ্ছে বাদামি ব্রা’র উলেন ফিতে
আটসাট, নোনা- স্বাদযুক্ত, চিকন- মসৃণ
যেনো নন্দিত শিল্পীর সার্থক আঁচড়
পেলব পাপড়ির গায়ে মার্জিত শুয়োপোকা
দুর্লভ পোট্রেট

আমি কি তাকে চিনি
দেখেছি কোথাও- কোনোদিন জন্মান্তরে ?
আশ্চর্য- কোনো অপরিচিতার পৃষ্ঠ
এতোটা প্রিয় হতে পারে কেমন করে !

ইদানীং রাতের ক্যানভাস বড়ো বৈচিত্র্যময়…

মোট পড়েছেনঃ ৭৪৮জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. বুঝলাম না চোখ দিয়ে যা যা অনুভব করা যায় তা তো ঠিকই আছে কিন্তু জিভ দিয়ে যা অনুভব করা যায় তা কেমন করে চোখ দিয়ে অনুভব করলেন? একি আপনার বিষেষ ক্ষমতা। দুষ্টামি করলাম , কিছু মনে করবেন না। ধন্যবাদ।

মন্তব্য করুন