চায় কি হতে! (ট্রায়োলেট)

পায় যদি কেউ চরণ দু’টি তুষ্টিতে তোর,
চায় কি মা সে ক্ষণিক সুখের রাজা হতে!
বরং পারে এক নিমেষেই ভুলতে পাজর,
পায় যদি কেউ চরণ দু’টি তুষ্টিতে তোর।
জীবন যদি হয় যদি মা দুখের সাগর,
তবু তো সে থাকবে খুশি প্রখর স্রোতে!
পায় যদি কেউ চরণ দু’টি তুষ্টিতে তোর,
চায় কি মা সে ক্ষণিক সুখের রাজা হতে!

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১,০০৪জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. চমৎকার ছন্দময় কবিতা। ক্ষণিক সুখের রাজা হওয়ার চেয়ে দুঃখের স্রোতে ভাসা ভালো, দুঃখ কম হবে। শুভ কামনা অবিরাম।

মন্তব্য করুন