চন্দ্রবিন্দু

 

আর উঁকি দেয় না মরণ ।

জুতোর মধ্যে মোজার মত
লুকিয়ে থাকে ধুকপুক
আমি ছদ্মবেশি মরণ ,
অনেক আগেই সে দেহ
জীবনকে দিয়েছে তর্পন ।

আমি আছি
মায়ের আঁচলে আধুলি হয়ে বাঁধা
আমি আছি
সমাজের আড়ালে নুলো অক্সিজেনে

আমার দেহে-
আর উঁকি দেয় না মরণ
দীঘল চোখের মত ছলনায় হাসে
মরণের নাকে –
আমি খোদাই ক’রা নিঃশ্বাস নথ ;
আর-
এই আসা যাওয়া ‘
দরজায় ঝুলে থাকা শিকল
কখন তাতে তালা পড়বে
কে জানে ।

আমার সদর দরজা খোলা আছে
জন্মান্তরবাদের গীতার প্রচ্ছদে
আঠারো দিনে পাল্টে গেলো
জ্ঞাতীর অপমৃত্যুর ইতিহাস ।
বিধবাদের সিঁদুরে তাই-
আমি দেখতে পায় অর্জুনের মুখ
অর্জুনের তীরের ফালায়
আমি ছিলাম যুদ্ধ জয়ের রক্তাক্ত বাণ….।

মোট পড়েছেনঃ ৯০৮জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. জুতোর মধ্যে মোজার মত
    লুকিয়ে থাকে ধুকপুক
    আমি ছদ্মবেশি মরণ ,
    অনেক আগেই সে দেহ
    জীবনকে দিয়েছে তর্পন ।

    চমৎকার আনকোমন শব্দ চয়ন। দারুণ প্রকাশ

  2. বিধবাদের সিঁদুরে তাই-
    আমি দেখতে পায় অর্জুনের মুখ
    অর্জুনের তীরের ফালায়
    আমি ছিলাম যুদ্ধ জয়ের রক্তাক্ত বাণ….। অসাধারণ লেগেছে এতো টুকু। শুভ কামনা রইলো

  3. বিধবাদের সিঁদুরে তাই-
    আমি দেখতে পায় অর্জুনের মুখ
    অর্জুনের তীরের ফালায়
    আমি ছিলাম যুদ্ধ জয়ের রক্তাক্ত বাণ….।
    ভালোই তো হলো
    শুভ কামনা রইলো

  4. ভাবনা আর শব্দ প্রয়োগে মুগ্ধতা। এক কথায় অসাধারণ।

    সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম।
    নিয়মিত লিখুন, আমাদের মাঝে থাকুন।

    শুভ কামনা 🌹🌹

  5. আমার সদর দরজা খোলা আছে
    জন্মান্তরবাদের গীতার প্রচ্ছদে
    আঠারো দিনে পাল্টে গেলো
    জ্ঞাতীর অপমৃত্যুর ইতিহাস ।

    ভিন্নধর্মী একটা লিখা পড়লাম, মুগ্ধতা

    অভিনন্দন আপনাকে।

  6. জুতোর মধ্যে মোজার মত
    লুকিয়ে থাকে ধুকপুক
    আমি ছদ্মবেশি মরণ ,
    অনেক আগেই সে দেহ
    জীবনকে দিয়েছে তর্পন ।

    চমৎকার আনকোমন শব্দ চয়ন। দারুণ রচনাশৈলী কবিতা।

মন্তব্য করুন