চলো না হারিয়ে যাই

সমুদ্র তুমি যেদিন এসেছিলে;
আমার রঙহীন পৃথিবীটা হয়েছিলো রঙিন।
আমার প্রিয় বাগানে ফুটেছিলো অজস্র ফুল,
ফুলে ফুলে ঘুরে ছিলো অসংখ্য ভ্রমর।
শুষ্ক তপ্ত হৃদয়ে এসেছিলো শান্তির ধারা।
আমার নির্ঘুম চোখে এসেছিলো গভীর ঘুম।
আমার মেঘলা আকাশে উঠেছিলো রোদ।
বন্দি পাখি মুক্ত আকাশে উড়েছিলো ডানা মেলে।
মনে হয়েছিলো সুখ অতি সহজ সরল!

সমুদ্র, এই সমুদ্র দেখো না;
তোমাকে ছাড়া আজ আমি কতো অসহায়?
আমায় একা ফেলে যেয়ো না কোথাও!
ওহ্ সমুদ্র, সমুদ্র আমার হাত দুটি ধরো,
এই সমুদ্র জড়িয়ে নাও না আমায়,
হৃদয়ে দাও না একটু জায়গা।
এই সমুদ্র বলো না ভালোবাসি।
চলো না হাতে হাত রেখে,
চাঁদ আর আধারের সঙ্গম দেখি।
চলো না হারিয়ে যাই দুজন দুজনাতে চিরতরে।

মোট পড়েছেনঃ ১,৫২৯জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. “চলো না হাতে হাত রেখে,
    চাঁদ আর আধারের সঙ্গম দেখি।
    চলো না হারিয়ে যাই দুজন দুজনাতে চিরতরে।“

    ভালোই তো হলো রোমান্টিক কবিতাখানি।
    শুভ কামনা।

  2. ভালোবাসার মানুষ জীবনে এলে সমস্ত পৃথিবী বদলে যায়। সব কিছু নতুন ভাবে নতুন করে ভালো লাগে।

    সুন্দর কবিতা।
    শুভ কামনা 🌹🌹

    1. এই বদল হোক চিরস্থায়ী। ভালোবাসার সংস্পর্শে সুন্দর স্বপ্নীল হোক পৃথিবী। আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓💓
      ভালো থাকবেন সবসময়

  3. চলো না হাতে হাত রেখে,
    চাঁদ আর আধারের সঙ্গম দেখি।
    চলো না হারিয়ে যাই দুজন দুজনাতে চিরতরে।“
    চমৎকার লিখেছেন দিদি ।
    শুভ কামনা,,

  4. মানব জীবনে অনেকের জীবনেই ভালোবাসা আসে। কেউ টের পায়, কেউ পায় না। কেউ ভালোবাসতে জানে, কেউ জানে না। তবে নিজের জীবনেও একবার ভআলোবাসা এসেছিল। সেই ভালোবাসা ধরে রেখেছি আজীবনের জন্য।
    শুভকামনা থাকলো সুন্দর একটি ভালোবাসার কবিতার জন্য।

    1. বাহ্ দারুণ তো!
      সবাই তার ভালোবাসাকে ধরে রাখতে পারে না। আপনি পেরেছেন দাদা। শুভ কামনা রইলো আপনাদের জন্য। ভালো থাকুন ভালোবাসায়

মন্তব্য করুন