কেঁপে উঠি তোমার কথায়


যখন তুমি বলো
ইচ্ছে করে  তোমার পছন্দের খাবার রান্না করে যত্ন করে খাইয়ে দেই
কেঁপে উঠি আমি ।

যখন তুমি বলো
ইচ্ছে করে তোমার হাত ধরে বসে থাকি নদীর পাড়ে 
কেঁপে উঠি আমি ।

যখন তুমি বলো
ইচ্ছে করে গহীন বনে দুজনে ঝরা পাতার  কার্পেটের উপর দিয়ে খালি পায়ে  হেটে বেড়াই
কেঁপে উঠি আমি ।

যখন তুমি বলো
ইচ্ছে করে তোমায় নিয়ে  ভিজি বৃষ্টিতে , জ্যোৎস্নায়
কেঁপে উঠি আমি ।

মোট পড়েছেনঃ ৭৯৪জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. যখন তোমাকে বলি…
    সিয়াইডি হয়ে তোমার পেছন পেছন ঘুরি,
    তুমি কেঁপে কেঁপে ওঠো…

    যখন তোমাকে বলি..
    আমার জন্য কি উপহার এনেছো,
    তুমি কেঁপে কেঁপে ওঠো… :p

মন্তব্য করুন