আলো- কালো
সীমা সারমিন
ভাসতে থাকে মনটা আমার
খোঁজে নতুন আলো।
খুঁজতে গিয়ে ভয় যে দেখায়
রাতের আঁধার কালো,
বলে আমায় মটকাবো ঘাড়
যদি খোঁজ আলো।
আলো বলে ভয় পেওনা
আমি তোমার আলো,
কাটিয়ে দেব তোমার মনের
সব ভয় গুলো।
কালো বলে কান দিয়ো না
যাই বলুক আলো,
আমার কাছে এলে তোমার
হবে অনেক ভালো।
আমি বলি রাগ করোনা
তুমি ও ভাই কালো,
আলো ছাড়া তোমায় আমি
কোথায় পাব বল?
আবার বলি আলো ও ভাই
তুমিই এবার বল,
কালো ছাড়া তুমি কি
থাকতে পারবে ভালো?
সব মিলিয়ে আলো কালো
দুজনেই তোমরা অনেক ভালো।
মোট পড়েছেনঃ ১,০১৮জন
আজ পড়েছেনঃ ০জন

ছন্দ মিলানো কবিতায় অনেক ভালো লাগা । -{@
ধন্যবাদ ভাইয়া 🙂
সুন্দর হয়েছে ।
আলো ও কালো
জমজ ,তবে ভালো ।
ধন্যবাদ আপু 😀
ভালো লেগেছে।
ধন্যবাদ 🙂
আলো কালো গোগনে
অভিসারে হয় মিলনে
অনেক অনেক ভাল লাগল।। (y)
জি ভাইয়া …।।
ধন্যবাদ 🙂
ভালো লেগেছে আপু।।
ভালো লাগার জন্য ধন্যবাদ -{@
আলোর কাল বা কালোর আলো যে দেখতে পায় সে তো অসাধারণ উপলব্ধি ।
জি ভাইয়া
উপলব্ধি টা সত্যই সুন্দর (y)
খুব ভালো লাগলো আপু।
ধন্যবাদ আপু -{@
-{@ -{@ -{@
ছন্দের তালে তালে আশা-নিরাশার দন্দ।ভাল লাগল।