তোমার নাকি চালু জরুরী হটলাইন
৩৩৩ নম্বরে গোপনে চুমু খেতে খেতে
কথা ছিলো স্ত্রীকে উন্নয়নের ভ্যাকসিন দিব।
হঠাৎ জরুরী সেবার বদৌলতে
প্রেমিক যদি গায়ে মাখে রক্তপাত
পানের কচি পাতা চিবুতে চিবুতে
“প্রেমের গল্প শুনাতে নয়।পঞ্চাশোর্ধ স্ত্রী।
আমাদের গোপন সেবার উপকরণ লাগে না।”
আবার তোমার হটলাইনে—-
যদি নিশ্চয়তা দাও রক্তপাত হবে না
শুধু একটি প্রশ্ন — তাও তোমাকে না
চিবুতে চিবুতে ক্ষুধার্ত স্ত্রীর আলিঙ্গনে
বলব– বউ! ঐ বউ…
“আমগো চেয়ারম্যান বড়,না প্রধানমন্ত্রী বড়?”
অতঃপর, সেদিন সে
বক্ষপরশে ঘুমিয়ে গেলে, তোমাদের চিনে না।
মোট পড়েছেনঃ ১৮৯জন
আজ পড়েছেনঃ ০জন
খুব ভালো লাগলো। আপাতত দৃষ্টিতে চেয়ারম্যান ই বড় মনে হচ্ছে প্রধানমন্ত্রী রে এসব চুনোপুঁটিরাই তো ঘোল খাওয়ায়। ভালো থাকুন শুভকামনা আপনার জন্য
ধন্যবাদ আপু।
কি লিখলেন রে ভাই!
কে বড় জানতে পারলে আমাদের ও জানায়েন ভাই
জাস্ট অনবদ্য। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কে বড় তা আপাতত অমীমাংসিত থাকুক।
ধন্যবাদ আপু 💕
চোর যেদিন সফল হয় সেদিন গৃহস্থ থেকে বড় হয় না।
চোর চোর ই সবার করুণার পাত্র হয়।
ধরাতো পড়বেই আর রক্ষা নয়।
শুভ কামনা।
দিনশেষে আগের মোড়কে মোড়ানো হয় থাকে যতই পাকা মেলুক।
ধন্যবাদ দাদা
মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
আপনাকে ভালোবাসা ভাইয়া।
ভালো থাকবেন সবসময় 💞
দাদা খুব ভালো লাগলো। আপাতত দৃষ্টিতে চেয়ারম্যান ই বড় মনে হচ্ছে,
ঘরে থাকুন নিরাপদ থাকুন।
অমীমাংসিত থাকুক কে বড়।
ধন্যবাদ দাদা
চ্যায়ারমেন বড় না প্রধানমন্ত্রী বড়?
অমীমাংসিত থাকুক কে বড়।
ধন্যবাদ আপু 💕
শৈল্পিক উপস্থাপন
ধন্যবাদ ভাইয়া 💞
ছোটরাই বড় হবার দাপট দেখায়। প্রকৃত বড়রা হয় বিনয়ী।
সুন্দর কবিতা।
একদম ঠিক।ধন্যবাদ আপু।
খুব ভালো হয়েছে,
চাল চুরি একটা আর্ট 🙂
জন্মের পর থেকেই সব কিছু শিল্প যদি ভাবা যায়।
তবে শিল্প হোক মানুষের।
ধন্যবাদ ভাইয়া 💞
বউ উত্তর না দিয়েই ঘুমিয়ে গেলো!
আসলে বড় কে তাও জানা হলো না। মনেহয় হট লাইন ডিস্কানেক্টড হয়ে গেছে।
অন্যদের লেখায় যাচ্ছো না কেন?
ঘুমিয়ে গেছে বিবেকে সজাগ করে। স্বামীও শুনতে চাইবে না হয়ত শান্তির ঘুম ভাঙিয়ে। আপাতত কে বড় অমীমাংসিত রহস্য হয়ে থাকুক।
অন্যদের লেখাতে যাই তো এবং পড়লেই মন্তব্য করি যদি ভাব বুঝতে পারি। আরো বেশি উপস্থিত বাড়াতে চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
আমাদের তো কঠিন প্রশ্নের মুখোমুখি করে দিলেন!
কঠিন প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। আপাতত অমীমাংসিত রহস্য হয়ে থাকুক কে বড়।
ধন্যবাদ ভাইয়া 💞
কবিতারা সব সময়ই জটিল হয়, এখানেও তাই…….
কবিতারা জটিল হয় হয়ত তবে ভিতরের গল্পগুলো আরো জটিল।
ধন্যবাদ ভাইয়া 💞
হঠাৎ জরুরী সেবার বদৌলতে
প্রেমিক যদি গায়ে মাখে রক্তপাত
পানের কচি পাতা চিবুতে চিবুতে
“প্রেমের গল্প শুনাতে নয়।পঞ্চাশোর্ধ স্ত্রী।
আমাদের গোপন সেবার উপকরণ লাগে না।”
দারুণ লিখলেন ভাই।
ধন্যবাদ ভাইয়া 💞
শুভেচ্ছা ভাই
চমৎকার লিখেছেন। শুভেচ্ছা নিরন্তর
ধন্যবাদ ভাইয়া 💞