কালপুরুষের ব্যাপ্তিতে মরুর বেদুইন

কেউ বলে বেদুইনের রাত আর কেউ বলে রাতের বেদুইন!
অথচ নিশীথের আড়ালে আবডালে জন্মান্তরে,
নিজের আত্মপরিচয়ে পরিব্যাপ্ত বেদুইন-
অবহেলিত ধূসর মরুর বুকে, হয়েছে পঙ্কিলতায় নিমগ্ন।

হৃদয়প্রাঙ্গনে অভিসারে আসে যে মালবিকা
মরীচিকা হয়ে দিনে কি রাতে, কাব্যের আড়ালে।
নিত্যকালের সন্ধানে নিমগ্ন বেদুইন-
স্বপ্নঘোড়ায় নিরন্তর ছুটে চলে তেপান্তরের মাঠে।

ধরণীর পারে, নিজের শেষ অভিসারে
ছবিতে মূর্তিতে দেবালয়ে দেবীর স্তুতিতে,
পথ দেখানো দখিণা বাতাসের মিষ্টি আলাপনে।
বেদুইন সে ছিলো আছে থাকবে-
মরুরাত্রির অচিন রুপ-রহস্যে, কালপুরুষ হয়ে।

মোট পড়েছেনঃ ১,২৩৯জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. নিজের আত্মপরিচয়ে পরিব্যাপ্ত বেদুইন-
    অবহেলিত ধূসর মরুর বুকে, হয়েছে পঙ্কিলতায় নিমগ্ন। দারুন বলেছেন। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো আপনার জন্য।

    1. সোনেলা এখন বেদুইনময়, যার যার চোখে ধরা দিয়েছে তাদের নিজস্বতায়। আমি একটু চেষ্টা করলাম সামান্য আর কি! ভালো থাকবেন আপু।

  2. অসাধারণ বেদুইন বর্ণনা করলেন দাদাভাই। নতুন করে আবারো প্রশ্ন জাগে…আমার মুসাফির কি তাহলে সত্যিই মরুর কালপুরুষ ?

  3. নিজের আত্মপরিচয়ে পরিব্যাপ্ত বেদুইন-
    অবহেলিত ধূসর মরুর বুকে, হয়েছে পঙ্কিলতায় নিমগ্ন। দারুন বলেছেন দাদা, কিন্তু আমি বেদুইন শব্দের অর্থ বুঝলাম না ।

  4. নিত্যকালের সন্ধানে নিমগ্ন বেদুইন-
    স্বপ্নঘোড়ায় নিরন্তর ছুটে চলে তেপান্তরের মাঠে।
    ভীষণ সুন্দর লিখেছেন ভাই।

  5. বেদুইন তো দেখছি অমরত্ব পেয়ে গেল!
    এ তো দেখছি নব্য বেদুইন! তেপান্তরের মাঠ-ঘাট চিনে ফেলেছে!
    এর পর কী কী করতে চান, তার তালিকা দিয়ে রাখেন;

    1. নব্য লেখককে নব্য বেদুইন তবে আপনাদের পিছু পিছু হেঁটে মাঠ-ঘাট চিনে ফেলেছে সে মহারাজ‌।

      এর পরে কি করবো তা অবস্থা বুঝে ব্যবস্থা 😊

  6. “বেদুইন সে ছিলো আছে থাকবে-
    মরুরাত্রির অচিন রুপ-রহস্যে, কালপুরুষ হয়ে।”

    সবাই রাতের বেদুইন নিয়ে
    ব্যস্ত হলেন কেন বোঝা বড় দায়।
    শুভ কামনা।
    বুঝা

    1. কালপুরুষ না হয়ে আর উপায় আছে!! দেখছেননা মহারাজ আর ত্রিস্তান মিলে বেদুইনকে নিয়ে উপাখ্যান লিখেছে।

      কালপুরুষ হিসেবে বেদুইনের অমরত্ব প্রাপ্য।☺

মন্তব্য করুন