কাপুরুষের হাট

বিক্ষিপ্ত পড়ে আছে প্রেসারকুকার
ভাঙা খুন্তি
নিশ্চল মুঠোয় লালজামা
শখের পুতুল
কৌটোর বাহারি চকলেট

মরুর আকাশে বুভুক্ষু শকুন
বেজন্মা বিমানের গর্ভে বারুদের ডিম
বিধ্বংসী আগুন
বিস্ফোরকের গুদাম উগ্রে দিচ্ছে
নিষ্পাপ রক্ত- স্রোত
প্রাচীন লোকালয়ে

নেই নীতি
পেশাদার মল্লবীর
সম্যক যোদ্ধা
বৃহন্নলা-নপুংসক আর কাপুরুষেরা
শিশু ও নারী হত্যার
নাম দিয়েছে যুদ্ধ

মোট পড়েছেনঃ ৬৯৬জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

    1. ঠিকই বলেছেন… যাদের তা দেবার সামর্থ্য নেই তারা সামান্য মতামত টাও প্রকাশ করতে পারবে না ? অবশ্যই পারবে… আমাদের ঘৃনার বিষেও নীল হবে ওরা…

মন্তব্য করুন