নাম না জানা মেয়েটি

গ্রামের হেঁটে চলার পথে,

আজ হয়ত মেঠো শালিক আর কাকতাড়ুয়া গুলো খুঁজে বেরায়,

চিরচেনা সে পদচিহ্ন …

নাম না জানা সেই মেয়েটির পদচিহ্ন …

আপন ভোলা , ছন্নছাড়া মেয়েটির কাছে গ্রাম ই ছিল প্রান ,

গ্রামের মাটি, জল ,বায়ু ছিল তার জীবন …

হায় রে !! হারিয়ে গেছে সে আজ ,

অজানার হাতছানিতে অবুঝ সে নীরিহ প্রান ,

হারিয়ে ফেলেছে তার পথ …

ফেরেনি সে আর …

 

কিন্তু আজও গ্রামের মাটি , জল , বায়ুতে মিশে আছে সে …

আর তার পথ চেয়ে আছে গ্রামের শালিক-কাকতাড়ুয়ারা …

মোট পড়েছেনঃ ৭১৪জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

    1. :Happy-Grin: দেখেন দিভাই, আপনিও আমাকে ভুল চিনেছেন আর আমিও আপনাকে ভাই সম্বোধন করেছি … লীলাবতি দির পোস্ট না পড়লে হয়ত কিছুদিন অজানাই থাকত ব্যাপারটা ।। মাফ করবেন, আসলে নতুন তো তাই বুঝতে পারি নি ।।

  1. সোনেলায় স্বাগতম ।
    ভালো লিখেছেন ।

    ২৪ ঘন্টায় একটি পোষ্ট দিন । এটি কোন লিখিত নিয়ম না , সবার পোষ্ট পড়ার সুবিধার জন্য ব্লগারগনের মতামতের ভিত্তিতে অলিখিত ভাবে এটি মেনে চলেন সবাই ।

    শুভ কামনা
    শুভ ব্লগিং -{@

মন্তব্য করুন