শেষ হয়ে গেছে একটা করমব্যাস্ত দিন …।
এখন বৃষ্টি ভেজা রাতে রাতজাগা পাখি হয়ে বসে আছি আমি …
সামনে খোলা বই …
কিন্তু পাঠ্যে আজ আমার মন নাই …
আমি দেখছি রাতকে …
আমার কানেকানে নিশুতি রাতের কত কথাই না শুনিয়ে যায় বৃষ্টির টুপটাপ শব্দ …
বোকা আমি বুঝি না কথা ,
আমি জানি না তার ভাষা …
শুধু মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে দেখি তার রূপ ……
হুম! রাতের রূপ …
কোনোদিন কি রাত জেগেছো ?
রাতের রূপ দেখেছো ?
কে বলেছে রাত কালো ?
আমি দেখছি তার রূপ …
তার রূপ সম্পর্কে আমি আর কি বা বলি …
সে যে আমার কাছে কৃষ্ণকলি …
মোট পড়েছেনঃ ৮০৩জন
আজ পড়েছেনঃ ০জন
রাতের প্রেমে পড়ছেন দেখা যায় ।
লিখতে থাকুন ।
প্রেম কি বুঝিনি, আগেতো করিনি…
তবে এত তীব্র আকর্ষণ আগে অনুভব করিনি …
ধন্যবাদ আপনাকেও 🙂 …
রাতের পুরনো প্রেমিক বলতে পারেন আমাকে। অভিনন্দন আপনাকে রাতের সৌন্দর্য বুঝতে পারায়।
আমার রাত পোহালো শারদ প্রাতে। বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে |
আপনি আর আমি শুধু না, রাতের প্রেমে পড়েছিলেন স্বয়ং বিশ্মকবি …
ধন্যবাদ আপনাকে … 🙂
ভাল লাগল।
ধন্যবাদ … 🙂
+++++++++
এটার মানে কি বুঝব ভাই ??
এখন তো দেখছি বেশি বেশি রাত জাগতে হবে ।
অবশ্যই রাত জেগে দেখো দিদিভাই … 🙂
দুদিন পূর্বে এই একই লেখাতে মন্তব্য করতে এসে আর পোষ্ট খুঁজে পাইনি, মেজাজ তখন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন অবশ্য শীতল হয়েছে।
লেখা ভাল লাগলো, শুভেচ্ছা জানবেন কবি।
কিছু বানান ভুল থাকায় পোষ্টটা রিমুভ করে দিয়েছিলাম … দুঃখিত … 🙁
ধন্যবাদ আপনাকে … 🙂
ভালো হয়েছে ।
ধন্যবাদ ভাই … 🙂
ভালো লেগেছে খুব।
অনেক ধন্যবাদ দিভাই … 🙂
অনেক ধন্যবাদ দিভাই … 🙂
চমৎকার!!
রাতের রূপ সত্যিই সবাই খুঁজে পায় না।
শুভ কামনা থাকলো 🙂
অনেক ধন্যবাদ … 🙂