কাকাতুয়া

12087627_719567034815044_822246367_n
প্রস্তর যুগের ফিচার ফোনটি বেজে উঠল, কালে ভাদ্রে বেজে ওঠা ফোনে অচেনা নম্বর, ধরবো কী ধরবো না ভাবতে ভাবতে ধরেই ফেললাম। বিনয়ে গলে গলে জানাল আমার একটি পার্শ্বেল আছে , এখন পাঠালে আমাকে পাওয়া যাবে কিনা। তথাস্তু জানিয়ে ভাবতে বসলাম, আমি কোথাকার কোন বক্কেশ্বর, আমার জন্য পার্শ্বেল আবার কে পাঠাবে!! ইহধামে এমন বান্ধব কবে কোথায় কখন কিভাবে আবির্ভূত হল? টাস্কিত টাস্কিত অবস্থা কাটতেই চাচ্ছে না। এমন সময় কলিং বেলের শব্দে ধরায় ফিরে এলাম।
পার্শ্বেল নিলাম, প্রেরকের নাম কাকাতুয়া!!স্থান গ্রহান্তর, একটি ফোন নম্বর আছে, তা মনুষ্য প্রজাতির বলে মনে হচ্ছে না। অমূল্য পিতৃদত্ত প্রাণের মায়া ত্যাগ না করে ভয়ে ভয়ে প্যাকেটটি খুলে অবাক হয়ে দেখলাম, তিনটি তিন রং এর কলম ও দু’টি প্যাড!! হাসব না কাঁদবো ঠিক বুঝছি না। প্লিজ লাগে আপনারা আমার হয়ে একটু হেসে দিন বা কাঁদুন, নিদেনপক্ষে ভাণ তো করুন। সদয় অবগতির জন্য জানাচ্ছি–কাগজ কলমে না লিখতে লিখতে এখন কিছু লিখলে আমি নিজেই পড়তে পারি না। হস্তাক্ষর সুন্দর হইলেই পরীক্ষায় অধিক নম্বর দূরে থাকুক ফেল নিশ্চিত, কারণ কী লিখেছি কেউ ই পড়তে পারবে না। দেখ শতবার সিস্টেমে ফের চালু হোল, আপনাদের দোয়া প্রার্থনা পূর্বক।
এ যাত্রা আমাকে রক্ষা করুন, আপনারাও রক্ষা পান এই রাতের গভীরে।

মোট পড়েছেনঃ ১,২৩১জন আজ পড়েছেনঃ ০জন

১১৫টি মন্তব্য

  1. অর্ণবের একটি গানের লাইন হচ্ছে “…লাল না হয়ে নীল হলো কেন”, ‘কাকাতুয়া মনে হয় এর সূরাহা করতে আপনাকে নিয়গ দিয়েছেন এমনত্রো রঙের কলম পাঠিয়ে আর তদন্তের স্বার্থে সকল কেন এর সূত্র লিখে রাখতেই সাথে দিয়েছেন খাতা। উনি নিশ্চিত জানেন আপনি সূরাহা করে লিখে ফেললেও কেউই এর মর্মোদ্ধ্বার করতে পারবে না :p

    1. কোন কিনারা করতে পারিনি বলেই আপনাদের এখানে পেশ করলাম।
      আপনি অবশ্য ঠিকই ধরেছেন, তবে আমি যে কী লিখেছি তা তো নিজেই বুঝতে পারি না।

      1. সমেস্যা নাই। অন্তে ‘লাল না হয়ে নীল হলো কেন” ঠিকই জানা যাবে। এখানে বুঝতে পারাটা আবশ্যক নয়, আবশ্যক হচ্ছে লাল আর নীলের সাথে কাল এলো কেন!

        আমি জানি, গোয়েন্দা হিসেবে আপনি সফল হবেনই হবেন… :p

  2. কিন্তু প্রশ্ন হইলো কে পাঠালো এমন গিফট?
    ঝাতি জানতে চায় 😀
    লেখক মানুষ আপনি
    লেখার সরঞ্জাম পাঠিয়ে বুঝিয়েছে – লেখা চলিবেক 🙂

      1. এই রহস্য উদ্ধার করতেই হপে
        ভাবছি কত সদস্যের তদন্ত টীম গঠন করা যায় রহস্য উদ্ধারের জন্য
        কে হবে তদন্ত টিমের প্রধান?

        1. থাক আর কাকাতুয়ার খোঁজ করে কাজ নেই ভাইয়া। জানেনই তো কাকাতুয়া দের কত্ত বায়না। এটা দাও সেটা দাও। তারপর আপনার মানি ব্যাগ ফাঁকা।
          ওই যে ছড়া টার কথা মনে পড়ে?
          লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না
          চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না,,,,, 🙂

    1. নানা তদন্ত টিম লাগবে না। আমি-ই বলে দিচ্ছি। গিফটটা আমি পাঠিয়েছি। কতো ডলার যে গেলো। শুনেছিলাম কবিভাইয়ের হাতের লেখা খুবই মচতকার। অবশ্য মাহজাবিন, রাত্রি, চিত্রাঙ্গদা, হেলেন, পাখী ওদেরকে বলে রেখেছি কবিভাইয়ের সেক্রেটারি পদের জন্যে রাজি হলে নানাকে ফোন দিতে। কিন্তু ওরা কেউ রাজি না। বললো চুল আর দাঁত হারাতে চায় না 😀 :D) :D) :D) :D)

      1. রোজ পাঠালে মন্দ হয় না, প্লিগ লাগে, নিয়ম করে নিয়মিত পাঠান। ডলার সে তো গৌড়ী সেনের!!
        হাতের লেহা সত্যিই মচৎকার, আমি নিজেই বুঝতে পারি না।
        ইয়ে মানে ওরা যখন রাজি হচ্ছে না, তখন সামান্য অনুগ্রহ (অঢেল থেকে) কি পেতে পার না!!

        1. অপেক্ষায় কি পাইলেন? ধুনা পাঠানোয় অনেক খরচ কবি ভাই। প্লেনের টিকেট লাগবে। যাক কয়েক বছর অপেক্ষা করুন। নির্দিষ্ট সময় জানাইতে পারিলাম না বলিয়া দুঃখিত। 😀

  3. হা হা হা হা প্রযুক্তি আপনার এই করুণ হাল করে ফেলেছে। লেখার ১৪ টা বাজিয়ে দিয়েছে। কাকাতুয়া কিন্তু সুন্দর গান গাইতে জানে। ওই অদ্ভুত ফোন নম্বরে একটা কল দিয়ে দেখলেই পারেন,, ,
    মনে হচ্ছে কোন শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছা বার্তা 🙂

  4. ভাইয়া আমার হাতের লেখা সুন্দর।আপনার লিখতে কষ্ট হলে একটি কলম আর নোট বুক আমি নিয়ে আপনাকে কষ্ট হতে উদ্ধার করতে রাজি আছি।শত হলেও আপনি সোনেলার একজন ব্লগার 😀

        1. তুম কেন থাকবা শুন্যাপু। তুমি তো ওদের গুরু। যত দুষ্টুমি বুদ্ধি আগে তুমিই উতপাদন কর তারপর ওদের মাথায় বণ্টন কর। তাই গুরুর নাম সাগরেদ দের মাঝে নিলাম না আর। :p

      1. নীলাঞ্জনা, যাও তোমার সাথে আমার প্রেম শেষ। ব্রেকআপ। আমার জন্মদিনের আর মাত্র ৯ মাস বাঁকি আছে। আমার গিফট চাই-ই চাই। :@

        1. শুন্য আপুউউউউউউউউউউউউউ আমার প্রেম ভাগ্য খুবই খারাপ।
          “যেওনা সাথী ও ও ও ও…
          চলেছো একেলা কোথায়
          পথ খুঁজে পাবেনা গো
          শুধু একা।” লাভ ইয়্যু -{@ (3

        2. আমার কাংখের কলসী, ভাইঙ্গা গেছে, লাগবে না আর জোড়া।
          ………
          একা একা এই বেশ থাকা।
          উপহার দাও, ভেবে দেখছি। ( ভাব ধরার ইমো )
          লাভ ইউ নীলাঞ্জনা, খুব বেশি। (3

        3. নীলাঞ্জনার অবস্থা খারাপ। ঘুম আর ঘুম। আই জাষ্ট রাইট(কলড) টু সে আই লাভ ইয়্যু। বাংরেজী ভাষাটা না থাকিলে আমার পুত্র আজ বাংলা ভাষা খাইয়া হজম করিয়া ফেলিতো আপু। :p :D)

  5. হায় মোর ফাঁডা কফাল, আইজ পর্যন্ত কেউ আমারে কিছু পাডাইলোনা ;( মোর ঠিহানা খান কি এহন সোনেলার ব্যানারে টাংগাই দিমু? 🙁

    1. আপনার কপাল ফাডা তা বোঝার উপায় কী?
      আপনার জন্মদিনে যে ভাবে সবাই ঝাঁপ দিল তাতে কী না কী পেয়েছেন কে জানে!!
      আমাদের তো কিছুই জানালেন না।
      আমরা কিন্তু পাওয়া মাত্র ছবি শুদ্ধ সবাইকে দেখিয়ে ছেড়েছি।
      এভাবেই কিন্তু ভাগাভাগি করতে হয়।

      1. ইয়ে, আমার মনেহয় এখন চুপ করে থাকাই বাঞ্ছনীয়। ভাগাভাগি সবকিছুতে করতে রাজি না ভাউ, হয়ও না। তবে আপনি দয়ালু, সব কেমন দিয়ে দিলেন। কলম তো সব গেলো, আমি এবার ডায়েরিতে হাত দিব কিনা ভাবতেছি। ;?

  6. বয়সখানা একটু কইলে হইতোনা ভাউ? একটু লিখে রাখতাম। অতঃপর আমিও দুই নয়নে পথের পানে অপেক্ষা করিতাম কবে আসিবেক সেই সে স্বর্ন বছর, কবে বেজে উঠিবে প্রস্তর যুগের সেই ফিচার ফোন।

    1. ভাইয়া, বয়স খানা তো শক্ত সামর্থ্য পঁচিশ এ ই আঁটকে আছে।
      তা কাব্জহাপ দেখে বুঝতে পারছেন না বুঝি!
      বাজবে বাজবে ফিচার ফোন না হলেও অন্য নানাবিধ ফোন একদিন ঠিকই বাজবে।
      ইট্টু অপেক্ষা মাত্র।

  7. কাগজ কলমে আজকাল কেউ লেখে নাকি?আপনার সাহস তো ভালোই,দেখো শতবার সিস্টেম চালু করে আবার লিখতে চাচ্ছেন।
    আমাকে কেউ কোনদিন এমন ভাবে গিফটু দেয়নি 🙁

    1. আপনি গিফট পেতে শুরু করলে কাগজ কলম না, স্লেট-পেনসিল নিয়ে
      হাঁটু মুড়ে মাটিতে বসে পড়বেন দিগ্বিদিক হারিয়ে,
      তাই সাবধান।

  8. ভাইয়া ঠিকানা বলেন আমি একটা স্কেল,কাঠ পেন্সিল, আর রাবার পাঠাবো। প্র্যাকটিস যেনো ঠিক মত হয়। :p

    তবে এই কলম আর খাতা কে পাঠাইলো তাহা জানিতে চাই। 🙂

    1. ভাইয়া, আমিও জানতে চাই? কে সে কে ?
      আমার যে আরও আরও কত কি চাই তা বলা ঠিক হবে না ব্লগসম্মুখে।
      আর আপনাকে কষ্ট করে পাঠাতে হবে না, আমি নিজে গিয়েই না হয় নিয়ে আসব!!

      দেখবেন! আবার যেন হাওয়া হয়ে না যান।

      1. না না না ভাইয়া ভাবছেন না কি আমি হাওয় হয়ে গেছি?
        একটু ব্যস্ত ভাইয়া। আপনি যখন নিজেই আসবেন তখন তো ভালোই। আমি কিন্তু কিনে রাখলাম হ্যা।
        🙂

  9. আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সবাই মিলে পার্টি করে ফেলল মজা করে। কেউ একটু আমায় ডেকে দিলনা। গিফট গুলোও ভাগাভাগি করে নিয়ে গেল আমার জন্য কিচ্ছু রাখলনা। 🙁
    আমি নাহয়য় তখন কলম চাইনি তাই বলে কি আপনি নিজ থেকে একটা কলম আমায় দিতে পারতেন না।
    ঠিক আছে আজ থেকে আমার লেখা বন্ধ। কলম না থাকলে লিখব কি দিয়ে। আঙ্গুল কেটে লিখব নাকি ;(

    1. আরে,ভুলেও কাটাকুটির লাইনে যাবেন্না, ও বড়ই যন্ত্রণার।
      আপনার জন্য এক কুটি কলম বরাদ্দ থাক্ল, মন খুলে লিখুন।

      রোমিও কাহিনী কিন্তু পাওন আছে।

  10. পরিক্ষার খাতায় বাধ্য হয়েই লিখতে হয় নয়ত খাতায় লিখা ছেড়ে দিয়েছি বছর দুয়েক হল। আগে প্রতিদিন ডায়রী লিখলেও এখন আর এক অক্ষরও লিখা হয় না। অনেকটা অভিমান করেই লিখা ছেড়ে দিয়েছি। মানুষের কত কিছু চুরি,ডাকাতি,ছিনতাই হয়, কত রকমের প্রতারণা হয় কিন্তু আমার সাথে এটা কি হল, আমার ডায়রী নিয়ে প্রতারণা করে একজন মেরে দিয়েছে। সেই থেকে ডায়রী ক্রয় করি, কিন্তু লিখি না। অনেকগুলো জড়ো হয়ে গেছে, ইদানিং উপহার দেওয়ার মত মানুষও নাই। ভাইয়ার ঠিকানাটা থাকলে দুয়েকটা পাঠানো যেত কাকাতুয়া নামেই নয়ত অন্য কোন নামে।

    1. জমিয়ে রাখুন যত্ন করে, একদিন এসে নিয়ে যাব।
      তবে বলা যায় না, দেয়ার মত মানুষ ও পেয়ে যেতে পারেন, তখন কাজে লাগে যাবে।
      যাদের পরীক্ষা দিতে হয় না, তাদের অবস্থা আরও করুণ।

  11. খামের উপর প্রেরকের নাম-ধাম, ঠিকানা লেখা আছে না? হাতের লেখা দেখেন। স্পষ্ট আর সুন্দর হাতের লেখা হলে প্রেরক নারী হবার সম্ভাবনা বেশি। 😀

    অন্যথায়,
    আমরা জানি, প্রেরকের নাম কাকাতুয়া।

    সুতরাং,
    কাকা+তুয়া = বুড়ো কাকা (ইন্দোনেশিয়ান ভাষায় তুয়া = বুড়ো) —- ১
    কাকা+তুয়া = তোমার কাকা (ইতালিয়ান ভাষায় তুয়া = তোমার) —- ২

    ১ নং ও ২ নং সমীকরন বিশ্লেষন করে পাই, উপহার আপনার কাকা পাঠিয়েছেন (y)
    (Solved)

  12. প্রথমেই জন্মদিনের শভেচ্ছা নিন ভাইয়া -{@ -{@
    প্রেরকের নাম কি পাওয়া গেলো ভাইয়া? উপহার পাঠালে আজকাল সবাই নিজের নাম জাহির করার চেষ্টা করে।অথচ এখানে জানালেনই না কে দিলেন উপহার? অবাক হলাম খুব।

        1. জন্মদিন আপনার, গিফট আপনার, কাকাতুয়া আপনার, কাহীনি আপনার গল্প যদি আমি লিখি তাহলে সবাই বলবে ওরে অরুনি মায়া কত্ত বড় চোর হেলাল ভাইয়ের আইডিয়া চুরি করে। এখন আপনি যদি সাক্ষি দিতে রাজি হন যে আমি চুন্নি নই তাইলে সাহস করে লিখে ফেলবানে ,,,,,,

    1. এত দিন অপেক্ষার ই বা কী প্রয়োজন!!
      নূতন বেশে মুঠো ভর্তি শুধু শব্দ কেন কিছু মিষ্টান্ন নিয়ে এলে আরও ভাল হয়।
      সাথে ফুল ফল হলে কথাই নাই।

মন্তব্য করুন