ধর্ম নয় মানুষ হোক পরিচয়

1436885314018
ধর্মীয় উৎসব আসে উৎসব যায়
ধর্মীয় মানবদের হাসায় কাদায়,
“ইসলামে”
অভুক্ত ত্যাগে  সিয়াম সাধনায়
কিংবা মানুষের  বদলে পশুর  জবাই
সবি,
অদৃশ্য স্রষ্টার মন যোগায়।

মা দূর্গা
মা কালি কিংবা
স্বরসতী পূজায়ঁ
ভক্তরা ব্যাস্ত সবায়,
ঘাম ঝরা পরিশ্রমের ফসল
সৃষ্টি কর্তার পায়ে বিলায়।

খ্রীষ্টান,বৌদ্ধে নিয়মের নেই পার্থক্য
সকল ধর্মে  সকল কর্ম ভিন্ন ভিন্ন পদ্ধতি
মানব ভোলানো একই উৎসব রীতি।

তুমি বলো হিন্দু
আমি বলি মুসলিম
সে বলে বৌদ্ধ কি খ্রীষ্টান,
দেহ কাটলে বের হবে
রক্ত!
কেবলিই লাল,
মিশ্রনে খুজেঁ পাবে কি
ধর্মের কোন ব্যাবধান।

ধর্মীয়  উৎসবে বাহাদুরী কত!
পশু করে কোরবান লক্ষ কোটি
অর্থ সম্পদ যার আছে যত,
ধর্মের বাণী
নয় লোক দেখানো,
পশুর সাথে মানবতায় নিজেকেও
করো কোরবানী।

আমরা মানুষ
হ্যা, হ্যা,
আমরা কেবলি মানুষ
কু-মতবেদ ধর্মনীতির বাধ ভেঙ্গে
গড়ে তোলব এক নতুন পৃথিবী।

নিরাপরাদ দয়াল তুমি
জন্ম যখন দিয়েছিলে
মৃত্যু কেনো দিলে!
উদর যখন দিয়েছিলে
ক্ষিদে কেনো দিলে,!
তুমি কাদাও তুমিই হাসাও
তোমার ইশারায় অঘটন ঘটাও
দোষ রাখোনা নিজের কাছে,
বলি,
ওমুক উছিলায়
স্রষ্টার মাল
স্রষ্টায়
নিছে।
1435113258310

মোট পড়েছেনঃ ৮৭৯জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. -{@

    অনেক দিন পরে এলেন মনির ভাইয়া আর এসেই এমন একটা পোস্ট দিলেন!

    ধর্ম যার যার উৎসব সবার আর কর্ম যার যার মানুষ হ’বার।

    মনের ক্লান্তি দূর হলো কেন জানি না আপনার এই কবিতা পড়ে।

    ধন্যবাদ ভাইয়া। -{@

    1. ধন্যবাদ নীতেশ দা ।।।।অফিস ছুটি হলে আমি মোবাইলে টুকটাক লেখাগুলো পড়ি মন্তব্য করতে পারি না।ঈদছুটি কাটিয়ে আশা রাখি লম্বা সময় আপনাদের সাথেই আছি -{@

    1. হুম ঠিক তাই ধর্মই হলো পৃথিবীতে বিবাদ হিংসার মূল কারন।ধর্ম যদি যার যার আর রাষ্ট্র সবার মানে শুধুই মানুষের তবেই হবে শান্ত মনের পৃথিবী। -{@

  2. অনেক দিন পরে পেলাম আপনার লেখা
    আশাকরি মেয়ে কিছুটা ভালো আছে এখন।

    মানুষের জন্য ধর্ম,ধর্মের জন্য মানুষ নয়
    আমরা এই কথা যেন ভুলে না যাই।

  3. প্রত্যেক ধর্মেই মনবতা সেবার আদেশ দেওয়া আছে। কিন্তু আমরা মানুষ যখন স্রষ্টার নির্ধারিত ধর্মের বাইরে নিজের ধর্ম নিজে তৈরি করে নেই তখনই দ্বন্দ্ব বাধে ধর্ম আর মানবতার মাঝে,,,,,

  4. ধর্ম শান্তির কথা বলে, কি জানি! যেখানে এক পৃথিবীতেই এত ধর্মের বিভাজন, সেখানে শান্তির কথা কিভাবে আসে। মানবতা, মানুষ ধর্মই হোক সবার ব্রত। ভালো লিখেছেন ভাইয়া। কেমন আছেন?

  5. মনির ভাই আমি মনে করি আমাদের সকলের একটিই ধর্ম, আর তার নাম মানবতা। আর ওই যে বলে হিন্দু-ইসলাম-খ্রীষ্টান-বৌদ্ধ ধর্ম ওসব একেকটি মত। আর সেই মতগুলোকে অনুসরণ করেই আমরা জীবনের পথে চলি। মা তো মা-ই। কেউ ডাকে আম্মু, কেউ আম্মা, কেউ মা, মামনি, মাম, মাম্মা…যা-ই হোক মা কিন্তু একজনই। অমনই ধরি। আমার মামনি কথাটি বলেছিলো। সৃষ্টিকর্তা একজন, বিভিন্ন নামে ডাকি।

    ভালো থাকুন ভাইয়া। -{@

মন্তব্য করুন