সপ্তডিঙায় করে এলোরে এলো নতুন বছর ।
আবার সূর্যোদয়,সূর্যাস্তের বরন-ডালা নিয়ে।
কেউ কাঁদবে,কেউ হাসবে;
কেউবা হারাবে জীবন-সায়াহ্নে।
শীত আসবে,গ্রীষ্ম আসবে;
আসবে বসন্তের নতুন কোকিল-
শোনাতে কুহু কুহু সুরে বসন্ত-বিলাস।
সুখ আসবে, দুঃখ আসবে ;
আকাশের সপ্তর্ষিমন্ডলে আহ্নিক-
বার্ষিক গতির লুকোচুরি;
প্রকৃতিতে দিবা-রাত্রির চলছে মহা আড়ি।
জীবন-তরীর ভেলায় ভেসে আসবে রে আগন্তুক।
রং আসবে,বেরঙ আসবে হৃদয়-আঙিনায়;
মন-পবনের নায়ে ভাসবে স্বপ্নের সমাহার।
দোয়েল-শালিকের শীষে সুমধুর কলতান;
রংধনু পেখম মেলে নাচবে-
নীলাম্বরী আকাশে দিয়ে হেলান।
মেঘে মেঘে হবে আলাপণ;
শ্রাবন বারিধারা পাবে নিমন্ত্রণ।
কবিরা ঘটাবে কাব্যের ছন্দায়ন,
গল্পকার লিখবে রূপালী জোছনার আহ্বান।
প্রেমিক খুঁজবে উষ্ণতার চাদর ,
প্রেমিকার ঠোঁটে ভালোবাসার আদর।
কৃষানের উঠোনে ফসলের আগমন;
নবান্নের উৎসবে ভরাবে অগ্রহায়ণ।
সান্ধ্য-প্রদীপে আলোকিত আলয়;
দূর হবে জীবনের উদ্দাম প্রলয়।
আসবে প্রশান্তির আগমনী-বার্তা,
ভাঙবে সুখের মৌনতা;
ভুবন হাসবে খিলখিলিয়ে-
জরা বেদনার চির বিদায়ে।
এলো নতুন বছর
মোট পড়েছেনঃ ১,৩৭১জন
আজ পড়েছেনঃ ০জন
জীবন-তরীর ভেলায় ভেসে আগুন্তক আসুক সবার জীবনে রং নিয়ে, দূর করে দিক সকল জরা বেদনা……..শুভ নববর্ষ।
ধন্যবাদ ভাইয়া। শুভ নববর্ষ
হৃদয়- আঙিনায় শুধু আগন্তুক এলেই হবে,
উষ্ণতার চাদর না হলেই সমস্যা নেই!
স্বাগত হে আগন্তুক।
ধন্যবাদ ভাইয়া
নতুন বছর কি কি আগমনী বার্তা নিয়ে আসতে পারে, তা পড়লাম তোমার কবিতায়।
আমরা আশায় থাকব সু বাতাস এর জন্য।
সুন্দর হয়েছে লেখা,
শুভ নববর্ষ।
ধন্যবাদ দাদা ভাই। শুভ নববর্ষ
জীবন-তরীর ভেলায় ভেসে আসবে রে আগন্তুক।
রং আসবে,বেরঙ আসবে হৃদয়-আঙিনায়;
মন-পবনের নায়ে ভাসবে স্বপ্নের সমাহার।
চমৎকার প্রকাশ। নতুন বছরের শুভেচ্ছা দিদি
অসংখ্য ধন্যবাদ আপু। নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা
সুখ দু:খের স্বপ্ন গাথায়
এলো নতুন বছর
বন্ধু আমায় খুঁজে বেড়ায়
গড়বে সুখের ঘর !
নববর্ষের শুভেচ্ছা।
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
খুব সুন্দর লাগলো দিদি ।
শুভকামনা।
ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
কেউ হাসবে, কেউ কাঁদবে
জন্ম নিবে নতুন প্রান, কারো হবে জীবনের অবসান।
এমনই হাজারো চাওয়া-পাওয়ায়, প্রাপ্তি-অপ্রাপ্তির মাঝে বছরের শেষদিন আবারও চলে আসবে। প্রকৃতির নিয়মে প্রাকৃতিক জীবন চলতে থাকবে নিজস্ব নিয়মে।
শুভ হোক ২০২০ খৃষ্টাব্দ,
শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো। শুভ নববর্ষ ২০২০
অনন্য লিখনশৈলি ।
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
শুভ নববর্ষ ২০২০ইং
😍🙅🙋🙉🙏💖
এখানে ক্লিক করুন!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন
জীবন-তরীর ভেলায় ভেসে আসবে রে আগন্তুক।
নববর্ষের চমৎকার একটি কবিতা পড়লাম। শুভেচ্ছা রইল দিদি।
ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া
শুভ হোক নববর্ষ
ধন্যবাদ আপু। শুভ হোক নববর্ষ
আরেব্বাস! লেখায়তো পুরো জীবন প্রকৃতি দেখিয়ে দিলেন দেখছি। সোনেলার সোনা ব্লগারদের লেখনি পড়লে অন্যেরা হিংসে করে তা কি জানেন?
নববর্ষের শুভেচ্ছা রইলো আপু। ভালো থাকবেন সবসময়।
😍😍😍😍😍। সত্যিই হিংসা করে কেউ কেউ, সবাই না। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন। নববর্ষের শুভেচ্ছা
জীবন-তরীর ভেলায় ভেসে আসবে রে আগন্তুক।
রং আসবে,বেরঙ আসবে হৃদয়-আঙিনায়;
কেউ হাসবে, কেউ কাঁদবে
জন্ম নিবে নতুন প্রান, কারো হবে জীবনের অবসান।
চমৎকার লিখেছেন দিদি,
শুভ হোক ২০২০ খৃষ্টাব্দ,
শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো ও নববর্ষের শুভেচ্ছা রইলো
আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি, ভালো থাকুন সব সময়।