একদিন

=======================
আকাশে তারা নেই- চাঁদও নেই-
নেই সূর্যের ঘাম ঝরা তাপ!
তবুও আকাশে দুচোখ আধার-
দেখো ঘনঘটা অদৃশ্যের নৈঃশব্দ মেঘ;

সুতরাং ছুটছে কিছু পাওয়ার আশায়
নয় তো কিছু দেওয়ার নেশাায়-
নিশ্চয় একদিন তারা দেখবে- চাঁদ ছুঁয়বে;

এ তোমার প্রেম,নয় তো কবিতার ছবি
নীল পাখিদের একটু একটু গান শুনবি-
অতঃপর আমি তারা নই- চাঁদও নই!
সবই হবে হবে সবই তোমার একদিন-
মেঘের ঝড় কিংবা গলা ভিজা শ্রাবণ!
শুধু তোমার আকাশ জুড়ে একদিন।

২০ ফাল্গুন ১৪২৬, ০৪ মার্চ ২০২০

—————————————-

মোট পড়েছেনঃ ৮০৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. একদিন সব হবে সেই আশায়, স্বপ্নে বিভোর সবাই বেঁচে আছি সেই ধারায়। ধন্যবাদ আপনাকে ভালো লিখেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য

  2. প্রেমময় কবিতা ভালো লাগলো। আশ্বাস আর প্রত্যাশা গুলো যদি সমান্তরালে রাখা যায় তাহলে কোনো প্রেমই অপূর্ণ থাকে না।

    শুভ কামনা রইলো লিটন ভাই,
    নিয়মিত লিখুন 🌹🌹

মন্তব্য করুন