একটি ইদের লেখা

হালিম নজরুল ১৪ জুন ২০২১, সোমবার, ০৯:২১:৫৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

পাখ পাখালি উঠল ডেকে কাটল রাতের ঘোর
শিউলী জবা আনল বুঝি সুবাসমাখা ভোর।
নদীর জলে ঢেউ টলমল সুর উঠেছে বেশ
পাহাড়টাকে বলছে ডেকে দুঃখ হবে শেষ।

আকাশ বলে দেখেছ কি তারার দেশে দেশে
রঙ ঝলমল পরির মেয়ে উঠছে কেমন হেসে।
বাতাস প্রাণে দিচ্ছে দোলা নাচছে হিমেল রোদ
জোছনা জ্বোনাক ডাক দিয়েছে আলোর অবরোধ।

সবুজ মাঠের অবুঝ ফসল উঠছে যেন দুলে
গুণগুণিয়ে ছুটছে ভ্রমর রঙিন ফুলে ফুলে।
মাতলো শহর-নগর-গ্রামের সকল জনপদ
উঠল হেসে প্রজার দুয়ার রাজার সভাসদ।

চতুর্দিকে ইদের খুশির ভাঙল বুঝি বাধ
ময়ূর নাচে ফড়িং নাচে আনন্দে অগাধ।

৮৯১জন ৭৭৫জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য