আরো একবার চলো ফিরে যাই : প্রিয় গান

এতটা পথ পেরিয়ে, এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা, অচেনা……
স্বপ্নেরা তবু খুঁজে যায়, জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা……

আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ঐ বুকেতে দাড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিইই, কি হবে না ভেবে…
আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজো আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি, নিজেকে, নিজেকে……

আরো একবার রাজী আমি, আমি রাজী ঝুঁকি নিতে
তোর চোখের উঁকি দিতে – সম্মোহনের আমন্ত্রণে

বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে ছলনা, পরিবর্তন এলো না তবু মনে…
স্বপ্নেরা তবু খুঁজে যায়, জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা……


আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ঐ বুকেতে দাড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিইই, কি হবে না ভেবে…
আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজো আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি, নিজেকে, নিজেকে……

শিল্পী রুপম ইসলামের গানটি শুনুন ইউটিউবে

সবার ভালো লাগবে আশাকরি।

মোট পড়েছেনঃ ৩২৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. গানটি আগেও শুনেছি। আপনি ফটো দুটো দিয়ে তো গানের মেজাজটাই পাল্টে দিলেন আপু। গানের সাথে মিলিয়ে ছবি দারুন হয়েছে।

  2. চমৎকার একটি গান। গানের লিরিক্স এর সাথে গান শোনার মজাই আলাদা, আর সাথে যদি এমন সুন্দর দুটো ছবি থাকে। ধন্যবাদ মেঘকুমারী।

  3. এই নামে শিল্পী আছে আমাদের দেশে তাই তো জানতাম না ।
    গানের কথা সুন্দর।
    গানটিও ভালো গেয়েছেন শিল্পী
    ছবি দুটো চমৎকার ।

মন্তব্য করুন