আমি খালি চোখে আকাশ দেখি
আকাশের অগুনিত তারা গুনে জাগি রাত
এ পর্যন্ত ন”হাজার তারা আমার
চোখে ধরা পড়েছে
ধরা পড়েছে তাদের প্রেম আর জৈবিক সঙ্গম
কাহিনী।
আমি সমুদ্রের ঢেউ গুনি,
তাদের তিব্র কষ্টে ভেসে আসা সে ঢেউ
বেদনায় রুপ নেয়!
আছড়ে পড়ার আগে আমার কর্ণে ফিসফিস
করে কষ্টের কথা বলে,
তারপর মিশে যায় বালির বুকে…
কিন্তু পাষাণ সাগর দিন শেষে ভাটির টানে,
টেনে নেয় বুকের মাঝে ,
অনেকটা অত্যাচার করার পরে হয়তো মুক্তি দেয়
শুধু তোমার থেকে আমার মুক্তি মেলেনি!!
আমি দেখেছি পৃথিবীর চোখে
তিব্র ঘৃনা নিয়ে তোমাদের বিচরণ করতে দেয়
তার বুকে,
সহ্যের সে বাধ ভাঙ্গে প্রকৃতি,
জলোচ্ছাস, ভুমিকম্প হারিকেন সাইক্লোন তার ই
প্রতিশোধের আগুন”””
শুধু আমি সহ্যের সীমা হারাইনি
ভালোবেসে তোমায় ধরে রাখি
তোমার চোখে যে ঘৃণার বসতি
সে আমার চোখে ভালোবাসার স্থপতি
কল্পবিলাসী
মোট পড়েছেনঃ ৮৮২জন
আজ পড়েছেনঃ ০জন
ভালবাসা বেঁচে থাকুক —–
দোয়া রাখবেন
ভালো লেগেছে।
শুনে আনন্দিত
এতো ঘৃণার বসতে কি করে ভালোবাসার স্থাপনা গড়ে ওঠে কে জানে!!! এটা সত্যিই হয়তো কল্পবিলাস।
হয়তো, তবুও ঘৃনার বুকেই ভালোবাসার বসতি
ঘৃনার মাঝেই হয়তো আশার সমাধিসৌধ
হয়তো কল্পবিলাসী তার কথা
তবু যে নির্মম বাস্তবতা
সুন্দর লিখেছেন! যদিও ব্যাথার সুর বাজে তারপরও লেখাকে লেখা ভেবেই বললাম। শুভেচ্ছা।
হ্যা হয়তো লেখাই ছিলো ভাবনা হয়তো সঠিক
কবিতায়ও আপনি দূর্দান্ত। -{@
ইয়ে মানে ভাই ফুলে গেলাম যে, শুভেচ্ছা নিবেন 🙂
-{@ আমি সমুদ্রের ঢেউ গুনি,
তাদের তিব্র কষ্টে ভেসে আসা সে ঢেউ
বেদনায় রুপ নেয়! -{@