তোমার ঠোঁট এত লাল কেন

কারো চুমো খেয়ে হালকা গোলাপি ঠোঁটজোড়া টকটকে লাল করে বাসায় ফেরার পর কেউ যখন প্রশ্ন করবেঃ তোমার ঠোঁট এত লাল কেন ?

তখন উত্তর হবেঃ আইসক্রিম খেয়েছি, ছোট্ট বেলায় যে আইসক্রিম দুই টাকা দিয়ে কিনে খেয়ে আমরা কম্পিটিশন করতাম কার ঠোঁট বেশি লাল সেই আইসক্রিম 🙂

আর যদি প্রশ্নকর্তা বেশি চালাক হয় তাহলে পাল্টা প্রশ্ন হবেঃ জিভ দেখাও । তাহলে জিভ লাল হলো না কেন ?

বি দ্রঃ এটা আমার বাস্তব অভিজ্ঞতা কিনা তা জিগ্যেস করে কেউ লজ্জা পাবেন না :p

যাই হোক আপনি  লিপস্টিক ছারাও আপনার ঠোট লাল করতে পারেন ।  < ক্লিক

কারো লিপষ্টিকে এলার্জি থাকলে এভাবে লাল করে তুলুন আপনার ঠোঁটকে ।

আমি  মেঘাচ্ছন্ন মেঘকুমারী। হাসি আনন্দের মাঝে ডুবে থাকতে চাই সারাক্ষন।

মোট পড়েছেনঃ ২,৩৩৩জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. লিখে ফেলেছেন ! একটু দেরি করে দেখলাম ।
    অভিনন্দন এখানে এসে লেখার জন্য । এ রকম লাল না হলে কিন্তু আপনি দায়ী মনে থাকে যেন ।
    যাক অচিরেই রূপবতী হয়ে যাব দেখছি ।

  2. শিরোনাম দেখে ভেবেছিলাম ‘ তোমার চোখ এত লাল কেনো ‘ কবিতার সাথে মিলিয়ে কিছু লিখেছেন। পোষ্ট পড়ে হাসতেই আছি। আপনার এমন ধরনের লেখা পেয়ে আনন্দ পেতে চাই মাঝে মাঝে ।

  3. প্রথম পোষ্ট দেখেই বুঝলাম যে হাসি আনন্দের মাঝে আমাদেরকেও ডুবিয়ে মারবেন :D) খুব ভালো একটি নিক নিয়ে এলেন। ঠোঁট কিন্তু পান খেয়েও লাল করা যায়। পান নিয়ে আমার একটি পোষ্টও আছে 🙂

  4. ছবির মতো এতো সুন্দর টুকটুকে লাল ঠোঁট হবে তো?
    আপনি তো কসমেটিক কোম্পানিদের ভাত মারবেন দেখছি।
    বেশ মজার পোস্ট আর চমৎকার নিক নিয়ে শুরু করলেন। স্বাগতম আপনি। -{@

    1. হবে আপু হবে, না হলে নিজের দাত দিয়ে কামড়িয়ে লাল করে ফেলুন :p ভাত মারতেই হবে এদের। ধন্যবাদ আপনাকে -{@ -{@ আপনার নিকটি তো আরো চমৎকার । সবই দেখছি শুন্য 🙂

  5. লগ আউট হয়ে আবার এসেছি, মনে ছিলোনা এই মজাদার মোষ্টে মন্তব্য করতে। আপনি যে কতটা আনন্দ দিতে পারেন, তা এই পোষ্ট প্রমান করে। পান খেলেও লাল হয় আপু। তবে এখন শহরে পানের প্রচলন নেই।

মন্তব্য করুন