শুভ জন্মদিন জিসান ভাইয়া…


আজ এক বুড়ো শিশুর জন্মদিন। আমাদের মতো হারিকেনের আলোয় সে আসেনি। এদিন পুরো বিশ্ব আলো করে আরো একজন নেমে আসে, যিশু খৃষ্ট, আমরা সেই আলোতেই ঝলমলে আনন্দ নিয়ে পালন করে যাই আমাদের প্রিয় জিসান ভাইয়ার জন্মদিন।
পুচকি, মাঝারী, বুড়ো, পুরুষ, নারী ( এই সংখ্যাই বেশি ) সব মহলেই তার প্রচুর জনপ্রিয়তা।
কতো অসংখ্য উপহার আসে তার নামে, জানা অজানা মানুষের কাছ থেকে ( আমরা অবশ্য তার কিছুই ভাগ পাইনা ), আমরা শুধু তার ছবি দেখি আর ইর্ষিত হই ♬

আমরা বড় হয়ে কতো ভয়ানক কঠিন কঠিন পরীক্ষা পার হয়েছি, কিন্তু আমাদের জিসান ভাই সেই পিচ্চি বেলা থেকেই কঠিন সব পরীক্ষা পাশ করে আসছে। এস, এস,সি, এইচ,এস,সি, কামিল, দাখিল, ফাযিল কোন পরীক্ষাই এই পরীক্ষার কাছে কিছুনা।
নিম্নের লিঙ্কে দেখুন তার একটি ফ্রেশ ফ্রেশ নমুনা… ☽
আমার স্মৃতিকথা (পিচ্চিবেলা,ছেলেবেলা,বড় ছেলেবেলা)

জিসান ভাইয়ার এক অসাধারন সুপার পাওয়ার আছে, যা আর পৃথিবীর কারো নেই, যদিও এই পাওয়ারের কথা এখনো বিশ্ববাসী জানতে পারেননি, পারলে তাকে নিয়ে হুড়োহুড়ি পরে যেত। তিনি পাখির কথা বুঝতে পারেন। কি বিশ্বাস হচ্ছেনা?? পাখির সাথে তার বকরবকরের অনেক সাক্ষী আমরা। সোনেলা জিসান ভাই শূন্য হয়ে যাবে এজন্য আমরাও চেপে যাচ্ছি এই গুনের কথা।
ঝগড়াটে হিসাবেও কিন্তু তার নামডাক আছে। এই আমার সাথেই একবার পাখি প্রেম নিয়ে সম্মুখ যুদ্ধে নেমে গিয়েছিল, পরে অবশ্য রণে ভংগ দিয়েছে। তবে এখনো ফেসবুকে আমার পোস্ট করা পাখির ছবি দেখলেই এসে হামলা করে। অবশ্য তা তিনি করতেই পারেন, পাখির ভাষা বুঝতে পারে বলে কথা, তাই ভাব ভালোবাসাও একটু বেশি 😛 বহুদিন অবশ্য আমরা তাদের বকরবকর থেকে বঞ্চিত।
পাখি প্রেমিক জিসান ভাইয়ার জন্য এই পাখি উপহার দিলাম ♬। খবরদার যদি আবার আমার পাখির ছবির দিকে নজর দিছেন।

জিসান ভাই দারুন ক্রিকেট খেলতে পারেন, আর কি কি খেলতে পারেন তা অবশ্য আমাদের অজানা। তবে দেখুন কিভাবে ক্রিকেট খেলায় জিততে হয় তার নমুনা সেটা যদি ১ বলে ২৮ রানও লাগে তাও কোন ব্যাপার না। ☕
এক ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

পেটুক হিসাবে তার কুখ্যাতি আছে, কুখ্যাতি কারন সে শুধু খায় না, কিভাবে খাবারের ছবি বিশেষ কায়দায় সবাইকে দেখিয়ে লোভী বানানো যায় সে কাজটিও যত্নের সাথে করে থাকেন। সিঙ্গারা, সর্ষে ইলিশ, জাম্বুরা, মোট কথা কোন কিছু খাইলেই তার ছবি আপলোড করেন। আমরা এত্তো এত্তো লোভ দিয়াও তার পেটের কোন ফায়দা করতে পারিনাই।

তার মেধা তো প্রশ্নাতীত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলাভবনে কয়টা কলাগাছ এই সহজ প্রশ্নের উত্তর পর্যন্ত দিতে পারে নাই, তাই জিসান ভাইএর মেধার সাথে পেরে ওঠা তো পরের কথা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেধা যাচাই,সবাই অযোগ্য

প্রিয় জিসান ভাই, অনেক অনেক ভালো থাকুন। আমি জানি, যেদিন আমার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে, সেদিনও আপনি ঠিক এমন থাকবেন, এমন চঞ্চল, সুবোধ(?) শিশু। শুভ জন্মদিন। ☃

মোট পড়েছেনঃ ২,১৩৪জন আজ পড়েছেনঃ ০জন

৬৬টি মন্তব্য

  1. আপনি পোষ্ট না দিলে জানতামও না যে আজকে এই চিরতরুণ প্রিয় ভাইটির জন্মদিন! আলোকিত একজন মানুষ তিনি, তার অকৃত্তিম স্নেহ, ভালবাসায় প্রিয় ব্যক্তির স্থানটি দখল করে নিয়েছেন সবার। শুভ হোক জন্মদিন। -{@ (3 -{@

    ধন্যবাদ আপনাকে পোষ্টির জন্য।

    1. হ্যাঁ আমাদের অনেক প্রিয় মানুষ তিনি। সবার ভালবাসা আর আন্তরিকতায় তিনি দীর্ঘায়ু লাভ করুক। শুভেচ্ছা তার জন্য, আপনাকেও ধন্যবাদ দিচ্ছি।

    1. কি কারণে তখন পুরো পোস্ট আসেনি বুঝতেই পারছিনা। কিছুটা বিব্রত হয়েছি। তবে আরেকটু কস্ট করতে খারাপ লাগেনি। পড়েন এইবার।

  2. কিছু মানুষের প্রতি শ্রদ্ধা জাগে অজান্তেই। তারা নিজেরাও জানেনা কতোজন ভালোবাসে তাদের। তেমন একজন মানুষ আমাদের প্রিয় জিশান ভাই। প্রিয় জিশান ভাই, পৃথিবীর সব আনন্দ, সব উচ্ছলতা, সব হাসি হোক আপনার। তাতে যদি আমার ভাগে একটু কম পরে, তবুও তাই হোক।

    প্রিয় শুন্য শুন্যালয়, এমন পোস্ট এর জন্য ধন্যবাদ অশেষ। -{@

    1. ভাইয়া অনেক ভাগ্যবানও। এমন এমন উইশ কতো জন পায়?
      প্রিয় জিশান ভাই, পৃথিবীর সব আনন্দ, সব উচ্ছলতা, সব হাসি হোক আপনার। তাতে যদি আমার ভাগে একটু কম পরে, তবুও তাই হোক।
      আপনাকেও অনেক ধন্যবাদ আপু। -{@

  3. অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা প্রিয় মানুষটির জন্য।

    তবে আমার মতে বুড়োদের জন্মদিনের কথা মনে করাতে নেই। তাতে অন্যদিনের কথা মনে পড়ে যায়।
    তাই আপনাকে দিচ্ছি অ-ধন্যবাদ! অ-জনপ্রিয়! মানুষটিকে তুলে ধরার জন্য।

    1. আপনি যে কৃপন তাতো জানি।তাই বলে এত্তো?
      অন্যদিনের কথা মনে করায় ভয় কেনো ভাইয়া? সব স্মৃতিগুলো নিয়ে সুন্দর কাটুক দিন। সবুজ সতেজ মানুষগুলো কখনো বুড়ো হয়না।

  4. অনেক অনেক ধন্যবাদ জন্মদিনে এত সুন্দর একটি পোষ্ট দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য।

    আজ আর আপনার পাখির দিকে নজর দিলাম না,
    তবে আগামীকাল থেকে আবার পাখি নিয়ে যুদ্ধ হবেই।

    শুভেচ্ছা পোষ্ট দেখে কিছুটা লজ্জা লজ্জা লাগছে।
    এই বয়সে ব্লগে আবার জন্মদিনের শুভেচ্ছা 🙂

    1. জন্মদিনের শুভেচ্ছা জানাতে বয়স বুঝি ফ্যাক্টর হয়? এত্তো এত্তো শুভেচ্ছা আপনাকে ভাইয়া।
      পাখির দিকে নজর দেবেন না বলেই ঘুষ দিলাম, তবুও হলোনা? সব পাখির ছবি লুকিয়ে ফেলবো তাহলে।
      এবার বলুন, পার্টি কখন, কবে দিচ্ছেন?

  5. প্রিয় এর বেশী যদি কিছু থাকে তাও আমাদের জিসান ভাই।তার স্নেহে তার উৎসাহে আজ আমি ব্লগার আপনাদের প্রিয় একজন।জন্ম দিনে প্রার্থনা শুধু বেচে থাক হৃদয়ে এমনি করে সব সময়।জন্ম দিনের শুভেচ্ছা। -{@ -{@

  6. শুভ জন্মদিন জিসান ভাইয়া। কেন যে আমি পোষ্ট দিলাম না 🙁 পার্টি চাই পার্টি। শুন্যাপু পোষ্ট দিয়েছেন, আপনি খাওয়ান আমাদের। শুধু চা এর দাওয়াত দিলে হবে না, চা এর সাথে টা ও চাই :p

    1. এই যে ম্যাডাম এতোক্ষন পরে !!! যাক পেলাম অবশেষে একজন, আমিও তো বুঝে পাইনা কেউ কেন তাকে ধরছেনা পার্টির জন্য? কিন্তু এ কোন চা? আবার টাও? 😉

        1. অইসব সবার টবার হয়ে আমি ধরতে পারবনা। আপনি বাঁচলে বাবার নাম। আর চা টা খাবার ইচ্ছে আপনার আমার ছাড়া আর কারো নেই মনে হচ্ছে, অবশ্য মিথুন কেক চায়। চলেন তিনজনে মিলেই চড়াই হয়। ইয়ার্কি ডু? এইভাবে কতো কতো খাওয়াদাওয়া পাওনা হয়ে গেলো ঠিক নেই।

    1. লীলাবতী দি আমাকে গুনী বলছে, আর কি চাই? দেরী করলে আপনি দিয়ে দেবেন, এইজন্য একদম দেরি করিনি 😀 তবে জানি আপনি দিলে আরো অনেক অনেক ভালো হতো, কিন্তু আমাদেরও তো একটু চান্স দিতে হবে ভত্তাবতী।

      1. ফেইসবুক থেকে রাত বারোটার পুর্বেই লগ আউট হয়েছি।একারনে বুঝতে পারিনি।মনে থাকলে অবশ্যই পোষ্ট দিয়ে দিতাম :p তবে আপনি অনেক গুন বতী জানি আমি -{@

  7. শুভ জন্মদিন দাদা। -{@ -{@ কত্ত স্নেহ পাই দাদার কাছ থেকে 🙂 আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো একটি পোষ্ট দিয়েছেন বলে। -{@

    1. জিসান দা, আপনাকে সাইদ ভাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। হ্যাঁ ভাইয়া পৌঁছে দিয়েছি 🙂
      আমি আবার কি করলাম? প্রেতাত্মা বলেন নি, তাই এত্তো ধন্যবাদ।

    1. এইটা কেমন প্রশ্ন করলেন? পার্টি কে দেবে মানে? আপনাকে মাইনাস।
      বলেন জিসান ভাই, পার্টি কখন আর কোথায় দেবেন। আমি কিছুই জানিনা আপনাকে কেমন করে জানাবো, ভাইয়া ভাগছে।

      1. উনি যেহেতু আপাতত ভাগছে সেই হিসাবেই বলা আর কি যে কে কখন দিবে। এমনোতো হতে পারে কাউকে অথোরিটি দিয়ে রেখেছে উনার ভাগাকালীন সময়ে পার্টির আয়োজন করার, সেইটি আপনিও হতে পারেন আবার নাও। কোনো আপডেট পাইলে একটু খবর দিয়েন খাইবার প্রিপারেশন নিতে হবেতো।

  8. শুভ জন্মদিন দাদা। আজীবন আনন্দের মাঝে থাকুন। শুন্য আপু আপনাকে ধন্যবাদ, দাদার জন্মদিনে এত সুন্দর একটি উপহার দিলেন।

    1. সঞ্জয় যদি জিসান ভাইকে মামা ডাকে আর আমি সঞ্জয়কে ভাই/ব্রাদার ডাকি, তাহলে জিসান ভাইকে মামা ডাকা শুরু করলে কেমন হয়? নাকি উল্টোটা করব? সঞ্জয়কে ভাগ্নে ডাকলে কেমন হয়? 😀

      নো অরি। আগের টাই ঠিক। 🙂

      1. জিসান ভাইকে মামা/চাচা /নানা/দাদা যা খুশি ডাকতে পারেন, তিনি একদম কিছু মনে করবেনা। তবে যেহেতু আমি তাকে ভাই বলি তাই আপনাকেও আমার মামা কিংবা ভাগ্নে বলে ডাকতে হবে। :p
        নো ওরি। আগের টাই ঠিক 🙂

  9. কবে, কখন, কার জন্মদিন গেলো? কেক নেই, বেলুন নেই, হবেনা। শুভেচ্ছাও নেই জিসান ভাইয়া।
    জিসান ভাইয়ার গুনের কথা কিছু জানতাম, এখন দেখছি অনেক। নারী মহলে জনপ্রিয়তা বেশি? 😉
    আর সুবোধ (?) এর পরে প্রশ্ন বোধক চিহ্ন কেনো শুন্য আপু? আপনি কিন্তু দুস্টু আছেন।
    জিসান ভাইয়াকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, পরের বার কেক ছাড়া চলবেনা আগেই বলে দিলাম——–

  10. খালি মুখের এ সব জন্মদিনে আমি থাকি না। তা আপনি যতই ফয়-ফুর্তিতে তা পালন করুণ।
    গুণী মানুষদের জন্মদিন গুণী লেখিয়েদের লেখায় সুন্দর করে ফুটে ওঠে।
    জন্মদিনের শুভেচ্ছা তাঁকে।

    1. কথায় যুক্তি আছে, পাথর কন্যাও মনে হচ্ছে। যাহা বলিবো তাহা করিবো। আমরা তো না না করতে করতে পালন করেই ফেললাম। পরের বার আগে ভরা মুখ মানে মিস্টি মুখ, পরে কথা। সুন্দরী আপনার বার্থডে কবে? এড়িয়ে যাবেন সে আমি ভালো করেই জানি।

  11. কিছু মানুষের প্রতি শ্রদ্ধা জাগে হ্বদয়ের অন্তস্থল থেকে ।ওনার স্নেহে তার উৎসাহে এই ব্লগে পদার্পন আমার ।ওনার জন্য এত্ত এত্ত গুলা শুভ কামনা রইল ।
    শুভ জন্মদিন আংকেল ।
    আর দেরীতে উইশ করার জন্য অনেকগুলা সরি ।
    আর শুন্য শুন্যালয় কে অনেক ধন্যবাদ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ।

  12. জিসান ভাইকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। পুচকি, মাঝারী, বুড়ো, পুরুষ, নারী ( এই সংখ্যাই বেশি ) সব মহলেই তার প্রচুর জনপ্রিয়তা। নারী ( এই সংখ্যাই বেশি ) এটিই তো স্বাভাবিক আপু। পুরুষদের আকর্ষন বেশি থাকবে নারীদের প্রতি,আর নারীদের পুরুষদের প্রতি। পুরুষদের প্রতি পুরুষ এবং নারীদের প্রতি নারীদের আকর্ষন অন্য কিছু ইংগিত করে।আপনার ফেইসবুক আইডিতে পুরুষ নারী বন্ধুর অনুপাত জাতি জানতে চায় :p এত ভালো একটি পোষ্ট দিলেন, একারনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফুলেল শুভেচ্ছা নিন -{@

    1. এইভাবে পাল্টা আক্রমণ? ইয়ে বলা যাবেনা। :p
      আপনার লেগেছে কেনো? মনে হয় আপনার ও এই মহলে জনপ্রিয়তা বেশি। মিথুন জানেতো? 😉

  13. সরি মামা একটু দেরি হল। শুভ জন্মদিন। ভাবছিলাম একটা পোষ্ট দিবো কিন্তু হল না । তাই প্রিয় বন্ধুর পোষ্টে এসে শুভেচ্ছা জানিয়ে গেলাম। জানেনত মামা ভাইগ্না সম্পর্ক থাকে আত্মায়।

  14. মিস করলাম।সময় মত শুভেচ্ছা দিতে পারলাম না। জন্মদিনের শুভেচ্ছা জিসান ভাইয়াকে।আর আপনাকেও শুভেচ্ছা এত কিছু লিখে এমন সুন্দর করে শুভেচ্ছা দেয়ার জন্য।

    1. শুভেচ্ছার জন্য সময় অসময় নেই, যেকোন সময় দেয়া যেতে পারে। শুভেচ্ছা পৌঁছে যাবে। পোস্ট সুন্দর হয়েছে বলায় আপনাকেও সুন্দর ধন্যবাদ।

মন্তব্য করুন