মুর্ছা যাওয়া পৃথিবীর অবিন্যস্ত মহল্লায় মহল্লায় কচু পাতায় মোড়ানো বিকল শরীর নিয়ে বেঁচে আছি আমরা কোনরকম। গ্লিসারিন শূন্য ঠোঁট থেকে অক্ষর শুষে নিয়ে ফেরারী হয়ে গেছে বেওয়ারিশ সময়। হাসির বিরুদ্ধে জারী হয়েছে ১৪৪। অতীতে পাখা মেলা অভ্যস্ত চোখ, সাঁতার ভুলে হাওয়ায় ভেসে বেড়ায়। রিক্সার বা গাড়ির হর্ণ আর করুণ চিৎকার ছাড়া অন্যকিছু প্রবেশ করেনা।
অপ্রিয় শব্দ এখন জাতীয় দৈনিক গুলোতে। হেডলাইনে প্রতিদিন ভরে থাকে ভয়ের শীতলতা। কখন কি জানি বয়ে আনে দরজায়!
আমি ঘুমাতে পারিনা। রঙিন নেশায় তিনটা প্যারাসিটামল, রং চা, আদাজল, কালোজিরা, তিনবেলা খাওয়ার প্রেসক্রিপশন দিয়েছে পাড়ার পুরানো চিকিৎসক। একটুও গায়ে লাগে না।
এই শহরের কাকটাও ভালো থাকে ; সিটি কর্পোরেশনের কিছু ময়লা কমিয়ে।
অথচ, এই প্রিয় দেশে অনেকেই ভালো নেই। আর এই প্রিয় শহরে আমি কিছুই হলাম না।
শুভকামনা রইলো।
জি, আপনিও ভালো থাকবেন
প্রিয় শহর জেগে উঠুক দুর্যোগ-জ্বরা থেকে, তবেই ভালো থাকবো আমরা। নিজেকে ভালো রাখতে হলে সবাইকেই যে ভালো থাকতে হবে!
একান্ত অনুভূতি বেশ ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
জি, আপু। নিজেই আগে সুস্থ থাকতে হয়।
শুভকামনা
এ এক অসহনীয় দুঃসময় অতিক্রান্ত হচ্ছে। ইচ্ছে থাকলেও হাসতে পারছিনা। ঠিকই বলেছেন যেন ১৪৪ ধারা জারি করেছে করোনা, বন্যা, চাকরি সবকিছুই।
ভালো থাকুন আপু।
এর মাঝেও যে আমরা হাসি। এটাই বড়
আমরা প্রকৃতির অনেক ক্ষতি করেছি । কখনো যত্ন নেওয়ার চিন্তা করিনি । আসুন এই বর্ষায় একটা গাছ লাগাই।
আপনার সপুদেশ ভালো লাগলো।
একটা হলেও গাছ লাগাই
ভালো নেই কিছুই, ভালো নেই আমরা কেউ…. তবুও চোখ রাখি দিনের প্রত্যেকটি প্রহরে ; হয়তো আসতেও পারে কোনো সুসংবাদ।
এভাবে আশা নিয়েই তো বেঁচে থাকা।
ভালো থাকবেন
আমরা ভালোনেই। ভালো নেই শহর গ্রাম
আমারা ভালো নেই
ভালোনেই আমাদের স্বপ্ন।
একদম। কেউ ভালো নেই
হেডলাইনে প্রতিদিন ভরে থাকে ভয়ের শীতলতা। কখন কি জানি বয়ে আনে দরজায়।
সুন্দর বলেছেন।
অল সাইট ফ্রেশ আর হতে পারবনারে বোন।
নিজের বিষ নিজেই হজমি করি।
কেউ কথা রাখনি, সরকারও কথা রাখেনি।
জি, ভাই। কেউ কথা রাখেনি।
সব সাইড আসলেই ভালো হয়না
ধন্যবাদ
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন দিদি। আমরা বর্তমানে কিছুতেই ভালো নেই! আমার মনে হয় এ অবস্থা থকে ১৪৪ ধারা অনেক ভালো।
শুভকামনা থাকলো।
জি দাদা। প্রথম থেকে ১৪৪ দিলে ভালো হতো।
তাহলে আক্রান্তের সংখ্যাও কম হতো বলে মনে করি।
করোনা কালে বা করোনা হলে কত কিছুই না মনে হয়!!
তবুও ভাল থাকুক শহরবাসী।
করোনা অনেক কিছু শিখাইলো।
সুন্দর ভাবনা কবি আপু
ধন্যবাদ ভাই
দারুন লিখেছেন। মহামারীকে নিয়ে চমৎকার একটি লেখা। আমাদের সবকিছু এখন করোনায় বন্দী হয়ে গেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
এখন সুস্থতাই বড়।
ভালো থাকবেন
মুর্ছা যাওয়া পৃথিবীর অবিন্যস্ত মহল্লায় মহল্লায় কচু পাতায় মোড়ানো বিকল শরীর নিয়ে বেঁচে আছি আমরা কোনরকম। গ্লিসারিন শূন্য ঠোঁট থেকে অক্ষর শুষে নিয়ে ফেরারী হয়ে গেছে বেওয়ারিশ সময়।
অনবদ্য শব্দচয়ন, বিমোহিত হলাম আপু।
ভাই, ধন্যবাদ
শুভেচ্ছা আপু
মহামারীনিয়ে লেখা ভাল লাগলো
আমাদের সবকিছু এখন করোনায় আবদ্ধ।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
দাদা, আপনিও ভালো থাকবেন
আমাদের জীবনটা সত্যি এখন কলাপাতায় মোড়ানো। প্রাচীন কালে মহামারী জ্বল বসন্তের রোগীকে কলাপাতায় মুড়িয়ে রাখা হতো ।
আপনার লেখনশৈলীতে আমি মুগ্ধ আপু।
অনেক শুভকামনা রইলো।
জি, দোয়া করবেন।
আর ভালো থাকবেন সবসময়
বা্হ আপু দারুণ লিখলেন।সত্য কথা । বর্তমান পরিস্থিতিতে আমরা যেন সত্যিই কচুপাতায় মোড়া বিকল শরীর নিয়ে কোনো রকম দিন যাপন করিছি।
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন
এই শহরের কাকটাও ভালো থাকে ; – মানুষেরা ভালো নাই যেমন, তেমন কাকেরাও বিলুপ্ত প্রায়। এই সভ্যতা ক্ষমাহীন।
আমরা নিজেরাই নিজের বড় ক্ষতি করে ফেলেছি।
ভালো থাকবেন
কিচ্ছু করার নেই।।।
মেনে নেয়া ছাড়া।।।
শুভ কামনা রইলো। দারুন লিখেছেন।।।
তা তো ঠিক। মেনে নিয়েই চলতে হয়।
শুভকামনা