আমাদের ইঞ্জা ভাইজান

  • কি লিখবো! কোথা থেকে শুরু করবো! কোথায় গিয়ে থামবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি কনফিউজড আমার এই গুণবান, রূপবান, ধনবান, হৃদয়বান ভাইটাকে নিয়ে 🙁

যে সব সময় নিজে হাসে, অপরকে হাসায়। নিজের আনন্দের ভাগ সবার মাঝে বিলিয়ে দিতে কোনো কার্পণ্য করেন না, তিনি আজ দুদিন ধরে আমাদের ও অসুবিধায় ফেলেছেন। কি অসুবিধায় ভুগছেন তাও বলেন না 🙁

ফেসবুকে কেবলই আজব-আজব ভঙ্গিতে ছবি আপলোড করছেন। জিজ্ঞেস করলে বলেন, মন খারাপ। 🙁
কি হয়েছে জানতে চাইলে উত্তর দেন ” জানিনা ”

প্রিয় উঠোনবাসি, আপনারা কি জানেন তার কি হয়েছে??

মোট পড়েছেনঃ ১,৮২০জন আজ পড়েছেনঃ ০জন

৯০টি মন্তব্য

  1. ইঞ্জা ভাই অতি ব্যস্ততায় পান্ডা হয়ে গিয়েছেন। খরগোস গতিতে দৌড়াতে গিয়ে বেচারা কচ্ছপের মত নাকাল হয়েছে। তবে ভয় নাই ইঞ্জা ভাই, আদতে কচ্ছপই ফাস্টু হয়!! ☺☺

    1. হাহাহা, কচ্ছপ, খরগোস, পান্ডা ! ইঞ্জা ভাইজানকে আমরা কত কিছু বানাচ্ছি!! ভাইজান এসে আবার না পিটাই করা শুরু করে দেন 😜

      1. মাঝে মাঝে এমন হয়। কোনো কারণ খুঁজেই পাওয়া যায় না, কিন্তু ভীষণরকম মন খারাপ থাকে। এটাকে “বিষাদকাল” বলা যায়। আমার মনে হয়, আমরা আনন্দ যেমন উদযাপন করি, তেমন বিষাদও। একান্ত নিজের মত করে সময়টা উদযাপন করি, চুপ থেকে কিংবা বই পড়ে। কেটে যাবে এই “বিষাদকাল” একসময়।
        ভালো থাকুন ভাইয়া।

    1. মনেহয় ব্লগ কতৃপক্ষ বুঝতে পেরেছে, আমাদের একটা আড্ডা বিভাগ এর খুব প্রয়োজন। উঠোন থাকবে আর আড্ডা দিবো না তাই কি হয়!!

      সোনেলা ব্লগ কতৃপক্ষের প্রতি রইলো আমাদের সকল ব্লগারদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। জয় হোক সোনেলার ❤❤

      1. @ বন্যা চা, বিস্কিট, মুড়ি মোয়া, নাড়ু, ঝাড়ু সব রেডি করেইতো এসেছিলাম। কিন্তু যার জন্যে এত আয়োজন সে মন খারাপের ঠ্যালায় ঘুমিয়ে পরেছে 😂😂

      2. @বিথী আপু, উঠোনে আড্ডা বিভাগ চালু হলো কেবলই। আস্তে আস্তে মুদি দোকান, রেস্টুরেন্ট সব খোলা হবে। 😀😀তখন খেতে খেতেই আড্ডা দিবো।

        আপনার আড্ডা পোস্ট নিয়ে আসুন। একসাথে বসে গপ-সপ করি। ☺☺

  2. তাহলে আসলে ঘটনাটা কী হতে পারে? জানার খুবই প্রয়োজন বলে মনে করি। আপনার পোস্টের মাধ্যমে আমিও জানতে চাই, ইঞ্জা দাদার কী হয়েছে!

    1. দাদা এ কেমন ব্যামো জানিনা, কিন্তু গত কয়েকদিন ধরেই বিষন্ন হয়ে আছি, কেন তা জানা নেই।
      মহালয়ার শুভেচ্ছা জানবেন দাদা।

  3. প্রথমে আপনাকে অসংখ্যবাদ ব্লগারদের খুব খোজ খবর রাখার জন্য।তবে আমার মনে হয় ভাইজান ব্লগের আড্ডা জমাবে কি করে সেটা নিয়ে চিন্তিত। ইতিমধ্যে জিসান ভাই গ্রুপে পোষ্ট দিয়েছেন। পান্ডা কিন্তু একটি শুভ লক্ষণ প্রানী চায়নাদের প্রিয় কিন্তু তার ভঙ্গি মাটা সন্দেহ জনক। হতে পারে ছায়া আর অনিকের মাঝে গোপন অভিসারে প্যাচ লাগছে।৷তাই এই পোষ্ট পড়ে ভাই জানের মনে ভাল হয়ে যাবে।

      1. আপু গতরাতে এতো দেরিতে পোস্ট দেখে নিজেই ভস্কাইয়া (ভয়) গেছি, ওদিকে আপনার ভাবী অসুস্থ, বুঝতেই পারছেন কেন দ্রুত ঘুমাতে গেছি। 😊

      1. ভাইজান, এই বয়সে আবার ছ্যাঁকামাইসিন খান নাই তো মনের ভুলে? তাইলে খবর আছে আপনার। সহজে ছাড়বে বলে মনে হয়না….. উঁহু….

      2. ভাইজান আমার মনের ডাক্তারের দরকার নেই কারণ সোনেলায় আমার মনকে ভালো করে দিয়েছে, এই জন্য বিশেষ করে @sabina আপুকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা। 😍

    1. @জিসান শা ইকরাম, ফেসবুকেও মলম পার্টি কম দূর্দান্ত না। তবে ইঞ্জা ভাইজান কিসের কবলে পরে এমন অবলা প্রাণীর রুপ ধরলেন, এটা নিয়ে গবেষণা চালু থাকবে। 😀😀

  4. 😂😂😂😂😂😂
    আপু, সত্যি কি হয়েছে জানিনা, এখন আপনার অসুস্থ ভাবী ট্যাঁ ফোঁ করছে ঘুমাতে, আগামীকাল সকালে এসেই সবার প্রশ্নের উত্তর দেবো, প্লিজ কেউ মাইন্ড করবেননা।
    আপু আসছি কাল সকালে।
    শুভরাত্রি। 😊

  5. সময় সময় কিসের কারনে মন খারাপ হয় বুঝায় যায়না। শুধু ভাল্লাগেনা এইটুকুই বুঝা যায়।
    তয় অনিচ্ছা স্বতেও হাসা থেরাপি চালান ভাল লাগবে।

  6. সেপ্টেম্বর ২৯, ২০১৯ at ১০:১১ পূর্বাহ্ন
    মাঝে মাঝে এমন হয়। কোনো কারণ খুঁজেই পাওয়া যায় না, কিন্তু ভীষণরকম মন খারাপ থাকে। এটাকে “বিষাদকাল” বলা যায়। আমার মনে হয়, আমরা আনন্দ যেমন উদযাপন করি, তেমন বিষাদও। একান্ত নিজের মত করে সময়টা উদযাপন করি, চুপ থেকে কিংবা বই পড়ে। কেটে যাবে এই “বিষাদকাল” একসময়।
    ভালো থাকুন ভাইয়া।

    1. @মহারাজ , এটা আর নতুন কি!! মহারাজদের কাজই হলো আড্ডা দেখা, তারা কি আড্ডা দেয় নাকি!! দেখতে থাকুন ঝিমুনি বাদ রেখে। 🙂

  7. উঠোনে আড্ডা হচ্ছে, কিন্তু চা, ঝাল -মুড়ি, নাড়ু কই?😜😁 আমাদের প্রানোচ্ছল ভাইয়ার যে কি হল বুঝতেছিনা। 😞 প্রথম ছবিতে শুধু উদাসীন দেখি। দ্বিতীয় ছবিতে একেবারে বিষন্ন, তৃতীয় ছবিতে বিমর্ষ।
    কি হলো আমার ভাইজানের….

      1. @ জিসান শা ইকরাম, আড্ডা চলছিলো ভাইজানের মন উৎফুল্ল করার জন্যে। ভাইজান এখন মনের আনন্দে কফি খাচ্ছেন। আমাদের জন্যেও কেক-কুক নিয়ে আসবেন। অপেক্ষায় থাকুন। অপেক্ষার কেক মিষ্টি হয়। 😜😜

    1. হাহাহাহা, এই পোস্ট পাবার পর ভাইজানের মন এত ভালো হয়েছে যে, তিনি আজমির ঘুরে আসার গল্প আমাদের শুনিয়ে দিয়েছেন 😀😀

মন্তব্য করুন