হঠাৎ হঠাৎ মেঘ হয়ে যায় মন। মনের জানালা গলে ঢুকে পড়ে বহুদূর থেকে উড়ে আসা পাখিদের গান।
কেটে যায় এমনভাবেই কিছু সময়, নিরুত্তর। কে জানে কেন, বড় একা মনে হয় নিজেকে। শীতের দিনে ধানের ক্ষেতে একপায়ে দাঁড়িয়ে থাকা সাদা বকটির মতো একা। এমন সময় মন যেন হঠাৎ করেই বলে ওঠে,
কে তুমি?
কাহার তরে তোমার এ জীবন, এ আনন্দ-বিষাদ, এ ক্ষণিকের উচ্ছ্বাস?
কে আছে তোমার, যার কাছে কিছু না ভেবেই খুলে দিতে পারো মন কুঠুরি?
খুঁজছো তো? পেলে কাউকে? মন হেসে ওঠে আপন মনে।
দেখেছো, এ অতৃপ্তিটা তোমাকে দিবানিশি কষ্ট দেবে বলে মুখিয়ে আছে। একদম পাত্তা দিও না। ওকে বলো, চাদরে মুখ ঢেকে ঘুমিয়ে পড়ো বাপু, আমার কাজ আছে। একটু দেখি তো জানালায় উঁকি দিয়ে, কুয়াশা সরে গিয়ে রোদ উঠলো কিনা! নরম রোদের ওমে মেলে ধরবো নিজেকে, নিজের মতো করে। দায় পড়েনি কোনও কাউকে খোঁজার, আপন সত্ত্বার পাশে রয়েছিই তো সর্বদা আমি।
একপায়ে দাঁড়িয়ে থাকা সাদা বকটির মতো জীবন হলে আমার তো মনে হয় এটা খুব ভালোই একটা জীবন আপু।
হয়তো।
ভালো থাকবেন ভাই।
আপনি ও ভালো থাকুন সব সময় আপু।
কে তুমি?
কাহার তরে তোমার এ জীবন, এ আনন্দ-বিষাদ, এ ক্ষণিকের উচ্ছ্বাস?
কে আছে তোমার, যার কাছে কিছু না ভেবেই খুলে দিতে পারো মন কুঠুরি? অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো
ভালোবাসা জানবেন আপু।
মন যেন হঠাৎ করেই বলে ওঠে, কে তুমি?
কাহার তরে তোমার এ জীবন,
এ আনন্দ-বিষাদ, এ ক্ষণিকের উচ্ছ্বাস?”
এরকম হাজার প্রশ্ন
উঁকি ঝুকি মারে
কেউ কি পায় উত্তর
আমায় বলতে পারে।
শুভ কামনা।
শুভকামনা আপনার জন্যও দাদা।
আর এভাবেই নির্ভার কেটে যাক বাকীটা জীবন।
ভালো থাকুন।
লেখাটি শক্ত/সাহসী মনের প্রতিধ্বনি একান্ত ভাবে ধ্বনিত হচ্ছে।
ভালো থাকবেন ভাইয়া। অনেক ধন্যবাদ।
অসামান্য ভাবনা I
অনেক ধন্যবাদ।
এমন সময় মন যেন হঠাৎ করেই বলে ওঠে,
কে তুমি?
কাহার তরে তোমার এ জীবন, এ আনন্দ-বিষাদ, এ ক্ষণিকের উচ্ছ্বাস?
কে আছে তোমার, যার কাছে কিছু না ভেবেই খুলে দিতে পারো মন কুঠুরি?
সত্যিই অসাধারণ। অসাধারণ উপস্থাপন
অনেক ভালোবাসা।
এই প্রশ্নের উত্তর
বরাবরই নিশ্চুপ নিরবতা হয়
ঠিক তাই। ভালো থাকবেন সবসময়।
এ জীবনে কেউ কারো নয়, দিন শেষে সবাই একা। সাদা বকের মত একপায়ে দাঁড়িয়ে থাকে আর ভাবে – দিনশেষে আমি একলাই।
ভালো থাকবেন ভাই।
চমৎকার ভাবনা।
শুভকামনা।
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
সত্যিই অসাধারণ লিখেছেন।
দিন শেষে আমরা সবাই একা।একদম একা
ভালোবাসা রইল।
জীবন জীবনের তরে।
ভালো থাকবেন।
শুভকামনা সবসময়।
না পাওয়ার মধ্যেও একটা চরম আনন্দ আছে,
নতুন করে খোঁজার আনন্দ।
এই অতৃপ্তিটুকুন থাক যত্নে।
ইচ্ছেগুলি জীবন্ত থাকবে।
অনেক সুন্দর লিখেছেন- মুগ্ধতা।
অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন সবসময়।